এবারও কি যানজটে নাকাল হবে উত্তরবঙ্গবাসী?
৪ লেন মহাসড়কের সুবিধায় ঢাকা থেকে বিভিন্ন জেলার যানবাহন কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত পৌঁছায় ভোগান্তি ছাড়াই। কিন্তু এলেঙ্গার পর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সড়ক ২ লেন হওয়ায় সৃষ্টি হয় যানজটের। ফলে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে বসে কাটাতে ঈদে ঘরমুখো মানুষের।
