Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
বছরজুড়ে বিতর্ক, কমেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন

আন্তর্জাতিক

সিবিএস নিউজ, দ্য নিউইয়র্ক টাইমস
30 March, 2024, 01:40 pm
Last modified: 30 March, 2024, 04:44 pm

Related News

  • বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে শীর্ষে চীনা বিশ্ববিদ্যালয়, পিছিয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো
  • যেসব ক্ষেত্রে অক্সফোর্ড- হার্ভার্ডকে ছাড়িয়ে গেছে লন্ডন স্কুল অব ইকোনমিক্স
  • হাভার্ডে বিদেশি শিক্ষার্থীদের ভিসা স্থগিত করলেন ট্রাম্প
  • হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে ট্রাম্পের পরিকল্পনা সাময়িকভাবে আটকে দিলেন আদালত
  • হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষমতা বাতিল করল ট্রাম্প প্রশাসন 

বছরজুড়ে বিতর্ক, কমেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন

ক্যাম্পাস পত্রিকা হার্ভার্ড ক্রিমসনের তথ্য অনুযায়ী, হার্ভার্ড ২০২৮ সালের ক্লাসের জন্য ৫৪,০০৮টি আবেদন পেয়েছে । গত বছরের তুলনায় এ বছর আবেদন কমেছে ৫ শতাংশ।
সিবিএস নিউজ, দ্য নিউইয়র্ক টাইমস
30 March, 2024, 01:40 pm
Last modified: 30 March, 2024, 04:44 pm
ছবি: রয়টার্স/ ফেইথ নিনিভাগি / ফাইল ফটো

অন্যান্য বছরের তুলনায় এবার কম ভর্তি আবেদন পড়েছে হার্ভাড বিশ্ববিদ্যালয়ে। আইভি লিগের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আবেদনকারীর সংখ্যা বাড়লেও হার্ভার্ডে আবেদন কমেছে পাঁচ শতাংশ । 

হার্ভার্ডের প্রেসিডেন্ট ক্লোডিন গে'র পদত্যাগ এবং ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষী ঘটনা নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার পর এ বছর স্নাতক স্তরে আবেদন কমেছে বলে ধারণা করা হচ্ছে। 

ক্যাম্পাস পত্রিকা হার্ভার্ড ক্রিমসনের তথ্য অনুযায়ী, হার্ভার্ড ২০২৮ সালের ক্লাসের জন্য ৫৪,০০৮টি আবেদন পেয়েছে । এর মধ্যে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে ১,২৪৫ জন শিক্ষার্থী। গ্রহণযোগ্যতার হার ৩.৫৯%, যা চার বছরের মধ্যে সর্বোচ্চ।

ব্রাউন বিশ্ববিদ্যালয়েও আবেদনের সংখ্যা কমেছে। অন্যদিকে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়, ডার্টমাউথ, কলম্বিয়া, এমআইটি, বোডোইন, আমহার্স্ট এবং ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় সহ আরও অনেক অভিজাত কলেজে আবেদন বেড়েছে।

ইয়েল বিশ্ববিদ্যালয়ে ১০% এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ৫.৪% আবেদন বেড়েছে। আবেদন বাড়ায় প্রতিযোগিতাও বেড়েছে। ইয়েল বিশ্ববিদ্যালয় ভর্তি গ্রহণযোগ্যতার হার ছিল ৩.৭% এবং কলম্বিয়ায় ৩.৮৫%।  

কলেজ কাউন্সিলর এবং ভর্তি বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঠিক কী কারণে হার্ভার্ডে আবেদন কম পড়েছে তা বলা মুশকিল। তবে বিগত কয়েকটি ঘটনা প্রভাব রাখতে পারে বলে ধারণা করছেন তারা। 

ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ বেড়ে যাওয়া নিয়ে গত মাসে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের শিক্ষাসংক্রান্ত কমিটিতে শুনানি হয়। এতে অংশ নেন হার্ভাড প্রেসিডেন্ট ক্লোডিন। শুনানিতে ইহুদিদের বিরুদ্ধে গণহত্যার আহ্বান হার্ভার্ডের আচরণবিধি লঙ্ঘন করে কিনা জানতে চাওয়া হলে সরাসরি উত্তর দেননি ক্লোডিন। তিনি বলেছিলেন বিষয়টি কোন প্রেক্ষাপটে তার ওপর নির্ভর করে।

এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়ে তাকে, পদত্যাগ করেন তিনি। হার্ভার্ডের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন তিনি। 

প্রাক্তন শিক্ষার্থী এবং অ্যালামানাই এবং দাতারা এ ঘটনার প্রচুর সমালোচনা করেন। 

এছাড়া গত ২৯ জুন সুপ্রিম কোর্টের রায়ের মধ্য দিয়ে হার্ভার্ডে কয়েক দশকের ইতিবাচক কর্মনীতি বাতিল করা হয়, যা সারা দেশে উচ্চশিক্ষার মডেল হয়ে উঠেছিল। 

বেসরকারি কলেজ ভর্তি কোচিং শিক্ষক হাফিজ লাখানি বলেন, 'শিক্ষার্থীরা ক্যাম্পাসের পরিবেশ নিয়ে উদ্বিগ্ন। সিইওদের বিক্ষোভকারীদের নাম প্রকাশ করা এবং ইসরায়েল-ফিলিস্তিন সম্পর্কে কথা বলার জন্য শিক্ষার্থীদের চাকরি না পাওয়া ইত্যাদি কারণে এবার হার্ভার্ডে আবেদন কম পড়েছে।'

সাম্প্রতিক মাসগুলোতে, কয়েকটি বিশ্ববিদ্যালয়ে গাজা সংঘাত নিয়ে বিক্ষোভ সংগঠিত হয়েছে। পাশাপাশি কিছু বিশ্ববিদ্যালয়ের ওপরে ইহুদিবিদ্বেষ এবং ইসলামোফোবিয়ারও অভিযোগ রয়েছে। 

ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুটি অবস্থান ধর্মঘটে অংশ নেওয়ার পরে বেশ কয়েকজন শিক্ষার্থীকে অনুপ্রবেশের জন্য গ্রেপ্তার করা হয়েছিল। 

হার্ভার্ডে গ্রহণযোগ্যতার হার চার বছরের মধ্যে সর্বোচ্চ হলেও এখনও এটি প্রতিযোগিতামূলক। ধনী পরিবারগুলো এখনও তাদের সন্তানদের হার্ভার্ডে ভর্তির জন্য প্রস্তুত করাতে পরামর্শদাতা বা শিক্ষকদের সাড়ে সাত লাখ মার্কিন ডলার পর্যন্ত বেতন প্রদান করে। 

হার্ভার্ডের অর্থনীতিবিদদের গবেষণায় দেখা গেছে, আইভি লিগ স্কুলের মতো অত্যন্ত প্রতিযোগিতামূলক কলেজ থেকে স্নাতকদের উচ্চ আয়ের সম্ভাবনা অনেক বেশি। ২০২৩ সালের একটি সমীক্ষা অনুসারে, আইভি লিগ এবং অন্যান্য অভিজাত প্রতিষ্ঠান থেকে স্নাতকদের এই জাতীয় কলেজে না যাওয়া ব্যক্তিদের তুলনায় শীর্ষ ১% উপার্জনকারীদের মধ্যে থাকার সম্ভাবনা ৬০% বেশি।


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় / ভর্তির আবেদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
    ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
    বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Related News

  • বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে শীর্ষে চীনা বিশ্ববিদ্যালয়, পিছিয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো
  • যেসব ক্ষেত্রে অক্সফোর্ড- হার্ভার্ডকে ছাড়িয়ে গেছে লন্ডন স্কুল অব ইকোনমিক্স
  • হাভার্ডে বিদেশি শিক্ষার্থীদের ভিসা স্থগিত করলেন ট্রাম্প
  • হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে ট্রাম্পের পরিকল্পনা সাময়িকভাবে আটকে দিলেন আদালত
  • হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষমতা বাতিল করল ট্রাম্প প্রশাসন 

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

2
ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
খেলা

বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড

3
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

4
গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ

5
সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]