কাশি শুনে রোগ নির্ণয় করবে কৃত্রিম বুদ্ধিমত্তা
এবারে কাশির শব্দ শুনে রোগ নির্ণয় করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এমনই একটি এআই প্রযুক্তি নির্মাণে কাজ করছে গুগল রিসার্চের একদল গবেষক। কাশির শব্দের ওপর ভিত্তি করে ফুসফুসের রোগ নির্ণয়ের লক্ষ্যে একটি মেশিন লার্নিং সিস্টেম তৈরি করেছেন তাঁরা। গবেষণায় সিস্টেমকে প্রশিক্ষণের জন্য ইউটিউবের বিভিন্ন ভিডিও ব্যবহার করা হয়েছে। নতুন এই সিস্টেমের নাম দেওয়া হয়েছে হেলথ অ্যাকুইস্টিক রিপ্রেজেন্টেশনস বা হিয়ার।
