Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
কফি, পানি এবং ক্রসোঁ হাতে কেন প্যারিসের রাস্তায় দৌড়াচ্ছেন ওয়েটাররা!

আন্তর্জাতিক

সিএনএন
26 March, 2024, 01:00 pm
Last modified: 26 March, 2024, 05:02 pm

Related News

  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • প্যারিসের স্কুলগুলোতে শিশুদের ওপর একের পর এক যৌন হেনস্তার অভিযোগ, বাড়ছে ক্ষোভ
  • ইরান যুদ্ধ: মহাশক্তির খেলায় যুক্তরাষ্ট্রকে দুর্বল করছে এক দীর্ঘ সংঘাত
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • প্যারিসের ৪৭৫ বছরের পুরোনো বইয়ের বাজার; যেভাবে টিকে আছে ডিজিটাল যুগেও

কফি, পানি এবং ক্রসোঁ হাতে কেন প্যারিসের রাস্তায় দৌড়াচ্ছেন ওয়েটাররা!

প্রতিযোগিতা জিততে হলে শুধু দ্রুত হলে চলবে না, সাবধানও থাকতে হবে। কোনো অবস্থাতেই ট্রে থেকে কোনো খাবার ছিটকে পড়তে পারবে না। প্যারিস নগর প্রশাসন তো মজা করে বলেছিল খাওয়াও যাবে না! 
সিএনএন
26 March, 2024, 01:00 pm
Last modified: 26 March, 2024, 05:02 pm
ছবি: প্রেজাত ডেনিস / শাটারস্টক

হাতে খাবারের ট্রে নিয়ে দৌড়াচ্ছেন শয়ে শয়ে সাদা ড্রেস পরা ওয়েটাররা। ট্রেতে আছে পানি, কফি এবং ক্রসোঁ। তীব্র প্রতিযোগিতা সবার মধ্যে। কার আগে কে পৌঁছাতে পারেন! 

রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় এমন দৃশ্যই দেখা গেছে। এটি মূলত প্যারিসের বিভিন্ন ক্যাফের ওয়েটারদের পেশাগত যোগ্যতা প্রমাণের প্রতিযোগিতা। 

গ্যাসোঁ ডে ক্যাফে বলে খ্যাত প্যারিসের ক্যাফের ওয়েটাররা সত্যিকারের পেশাদার। তারা অনায়াসে আট জনের অর্ডার না লিখেই মনে রাখতে পারেন, একসাথে অনেক জনের খাবার অনেকগুলো ট্রে হাতে নিয়ে পরিবেশন করতে পারেন, রেস্তোরাঁর দুপুরের খাবারের ব্যস্ততার মধ্যে নিজেদের জন্য বিরতিও বের করে নিতে পারে। 

তাদের এই পেশাদার দক্ষতাই প্রদর্শন করতে রোববার আয়োজন করা হয় কোর্স দেস ক্যাফে নামের এই ওয়েটার দৌড় প্রতিযোগিতা। হাতে ধরা ট্রেতে কফি, পানির গ্লাস ও ক্রসোঁর প্লেট নিয়ে দু'কিলোমিটার দৌড়াতে হয় প্রতিযোগীদের। যদি প্লেট থেকে কোনো খাবার পড়ে যায়, তাহলেই তিনি প্রতিযোগিতা থেকে বাদ। 

ছবি: দিমিতার দিলকফ / গেটি ইমেজেস

কালো প্যান্ট বা স্কার্ট, অ্যাপ্রোন এবং একটি সাদা টপ পরিহিত অন্তত দুইশো ক্যাফে ওয়েটাররা রোববার এই প্রতিযোগিতায় অংশ নিতে প্যারিসের রাস্তায় নেমেছিল। 

প্রতিযোগিতা জিততে হলে শুধু দ্রুত হলে চলবে না, সাবধানও থাকতে হবে। কোনো অবস্থাতেই ট্রে থেকে কোনো খাবার ছিটকে পড়তে পারবে না। প্যারিস নগর প্রশাসন তো মজা করে বলেছিল খাওয়াও যাবে না! 

দৌড় শুরুর কিছুক্ষণ আগে প্যারিসের মেয়র অ্যানি হিদালগো সাংবাদিকদের বলেন, 'আমি ট্রেটি ধরেছিলাম, দেখলাম এটি বেশ ভারী!'

একজন মহিলা প্রতিযোগী স্থানীয় রেডিও স্টেশন ফ্রান্স ব্লুকে বলেন, 'আপনাকে দ্রুত হাঁটতে হবে, তবে খুব দ্রুত নয়।' 

তবে দৌড় চলাকালীন অঘটন ঘটবে না এমনটা কখনই নয়। কারও ট্রে থেকে পানি ছিটকে পড়ছিল, কারও বা কফির কাপ পড়ে যাচ্ছিল। একজন প্রতিযোগী তো চিৎকার করে বলে ওঠেন, 'আমি আমার আঙ্গুলগুলো আর অনুভব করতে পারছি না!' 

বসন্ত চলে আসলেও প্যারিসের ঠান্ডাটা এখনও ভালোভাবে যায়নি, কিন্তু এই ঠান্ডার মধ্যেও প্রতিযোগীদের উৎসাহ দিতে রাস্তার ধারে জড়ো হয়েছিলেন হাজারও প্যারিসবাসী। আর হবেন না-ই বা কেন, প্রায় ১২ বছর পর আয়োজিত হয়েছে ঐতিহ্যবাহী এ অনুষ্ঠান। সর্বশেষ ২০১১ সালে এর আয়োজন করা হয়, এরপর আর্থিক সীমাবদ্ধতার কারণে বন্ধ হয়ে যায়। 

ফরাসি ঐতিহাসিক লরেন্ট বিহলের মতে, 'কোর্স দেস গার্সো ডি ক্যাফে" (ক্যাফে ওয়েটারস রেস) ১৯১৪ সালে ফরাসি রাজধানীর ক্যাফে এবং রেস্তোঁরাগুলোকে হাইলাইট করার জন্য প্রথম চালু হয়েছিল।
বছরের পর বছর ধরে, এটি কেবল প্যারিসেই নয়, ফ্রান্স জুড়ে নিস, বেলফোর্ট এবং ক্যালাইসের মতো শহরগুলোতেও জনপ্রিয়তা পায়। 

এই দৌড়ে পুরুষদের বিভাগে জয়ী হয়েছেন লা কনট্রেস্কার্পের স্যামি ল্যামরাস ও নারীদের বিভাগে জয়ী ক্যাফে লে পেটিট পন্টের পলিন ভ্যান ওয়াইমেরশ। তারা ১৪ মিনিটেরও কম সময়ের মধ্যে দৌড় শেষ করেছেন। 
বিজয়ী প্রত্যেকে পুরস্কার হিসেবে এই গ্রীষ্মে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট জিতেছেন। 

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন
 
Related Topics

টপ নিউজ

রেস্তোঁরা / প্রতিযোগিতা / প্যারিস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • প্যারিসের স্কুলগুলোতে শিশুদের ওপর একের পর এক যৌন হেনস্তার অভিযোগ, বাড়ছে ক্ষোভ
  • ইরান যুদ্ধ: মহাশক্তির খেলায় যুক্তরাষ্ট্রকে দুর্বল করছে এক দীর্ঘ সংঘাত
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • প্যারিসের ৪৭৫ বছরের পুরোনো বইয়ের বাজার; যেভাবে টিকে আছে ডিজিটাল যুগেও

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]