Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
মস্কোয় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ১৪৩, গ্রেপ্তার ১১, আইএসের দায় স্বীকার

আন্তর্জাতিক

রয়টার্স; বিবিসি
23 March, 2024, 03:20 pm
Last modified: 23 March, 2024, 10:51 pm

Related News

  • ধানমন্ডিতে জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা
  • গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • বৈরুতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি ভেস্তে যেতে পারে: ইরানের হুঁশিয়ারি

মস্কোয় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ১৪৩, গ্রেপ্তার ১১, আইএসের দায় স্বীকার

২০০৪ সালে বেসলান স্কুল জিম্মির ঘটনার পর এটিই রাশিয়ায় সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা।
রয়টার্স; বিবিসি
23 March, 2024, 03:20 pm
Last modified: 23 March, 2024, 10:51 pm
হামলায় আহতদের স্মরণে ক্রকাস সিটি হলের বিপরীতে অবস্থিত একটি বিলবোর্ডে লেখা 'আমরা শোকাহত'। ২৩ মার্চ, ২০২৪। ছবি: রয়টার্স/ম্যাক্সিম শেমেটোভ

রাশিয়ার রাজধানী মস্কোতে কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৩ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৪৫ জনের বেশি। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

এ ঘটনায় চার সন্দেহভাজনসহ মোট ১১ জনকে আটক করা হয়েছে বলে এক টেলিভিশন ভাষণে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মস্কো সিটির গভর্নর।

রুশ আইনপ্রণেতা আলেক্সান্দার খিনশতেইন জানান, আক্রমণকারীরা একটি রেনো গাড়িতে করে এসেছিল। পুলিশ শুক্রবার রাতে মস্কো থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, ব্রায়ানস্ক অঞ্চলে গাড়িটি দেখতে পায়। গাড়িটিকে থামতে বলা হলেও তারা আদেশ মানেনি।

এর আগে এ আইনপ্রণেতা জানান, 'তাদের তাড়া করার সময় গুলি বিনিময় হয় এবং গাড়ি উল্টে যায়। একজন সন্ত্রাসীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়, বাকিরা বনে পালিয়ে যায়। অনুসন্ধানে দ্বিতীয় আরেকজন সন্দেহভাজন ধরা পড়ে। …বাকিদের ধরার জন্য অনুসন্ধান অব্যাহত আছে।'

খিনশতেইন বলেন, গাড়িতে অ্যাসল্ট রাইফেলের জন্য একটি ম্যাগাজিন ও তাজিকিস্তানের পাসপোর্ট পাওয়া গেছে।

শুক্রবার (২২ মার্চ) রাতে মস্কোর উত্তর প্রান্তে ক্রকাস সিটি হলে এ হামলার ঘটনা ঘটে। ৬ হাজার ২০০ আসনের ক্রকাস সিটি হলে একটি সংগীত দলের গান গাওয়ার আগমুহূর্তে এ হামলা চালানো হয়।

২০০৪ সালে বেসলান স্কুল জিম্মির ঘটনার পর এটিই রাশিয়ায় সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা।

হামলার শিকার ক্রসা সিটি হলের সামনে জরুরি সেবার যানবাহন দাঁড়িয়ে রয়েছে। ছবি: রয়টার্স

ভিডিওতে দেখা গেছে, মানুষ হল হলে আসন গ্রহণ করার খানিক পরই শুরু হয় উপর্যুপরি গুলি। তখন সবাই চিৎকার-চেঁচামেচি করে বহির্গমন পথের দিকে ছুটতে থাকেন।

আরেকটি ভিডিওতে দেখা গেছে, একাধিক ব্যক্তি মানুষের ওপর গুলি চালাচ্ছে। হামলার শিকার বেশ কয়েকজন রক্তের মাঝে নিথর পড়ে রয়েছেন।

একজন প্রত্যক্ষদর্শী নাম না প্রকাশের অনুরোধ জানিয়ে রয়টার্সকে বলেন, 'হঠাৎই আমাদের পিছনে বিকট শব্দে আওয়াজ হলো—গুলির আওয়াজ। শুরু হলো বৃষ্টির মতো গুলি। মানুষ হুড়মুড় করে একে অপরকে পায়ের নিচে দলে ছুটতে শুরু করল। এসকেলেটরের দিকে দৌড় দিল সবাই। প্রত্যেকে চিৎকার করছিল; প্রত্যেকে দৌড়াচ্ছিল।'

স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, আহত ১৪৫ জনের মধ্যে ৬০ জনের অবস্থা আশঙ্কাজনক।

২০০৪ সালে ইসলামি জঙ্গিগোষ্ঠী বেসলান স্কুলে কয়েকশো শিশুসহ ১ হাজারের বেশি মানুষকে জিম্মি করে। 

শুক্রবারে কনসার্টে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট—আইএস। পরে গোষ্ঠীটি বিস্ফোরক ডিভাইসের একটি ছবিও প্রকাশ করেছে।

এর আগে ২০১৭ সালে সেইন্ট পিটার্সবার্গে এক হামলায় ১৫ জন নিহত ঘটনায়ও সশস্ত্র ইসলামি গোষ্ঠী জড়িত ছিল।

কয়েকটি সশস্ত্র গোষ্ঠী কয়েক দশক ধরে উত্তর ককেশাস অঞ্চলে রুশ বাহিনীর সঙ্গে লড়াই করছে। ১০ বছর আগে আইএস গঠিত হওয়ার পর এসব গোষ্ঠীর বিপুলসংখ্যক সদস্য সিরিয়ায় জড়ো হয় আইএসে যোগ দিতে। বিশেষজ্ঞরা বলছেন, রুশ উত্তর ককেশাসে কার্যক্রম চালানো কিছু সশস্ত্র গোষ্ঠী আইএসের প্রতি আনুগত্য ঘোষণা করেছে।

তবে শুক্রবারের হামলার দায় স্বীকার করেছে আইসিস, অর্থাৎ খোরসান ইসলামিক স্টেট। 

এদিকে হোয়াইট হাউজ বলছে, মার্চের শুরুতেই মস্কোতে সন্ত্রাসী হামলা চালানো হতে পারে, এ বিষয়ে ‍রুশ কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল।

তারা সেখানকার পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য জানতে কাজ করছে। তবে এই হামলায় কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে ইউক্রেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেছেন, 'চলতি মাসের শুরুর দিকে মস্কোতে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য ছিল। কনসার্টসহ বড় ধরনের সমাবেশ লক্ষ্য করে হামলার সম্ভাবনা ছিল।' এ বিষয়ে রুশ কর্তৃপক্ষকে ওয়াশিংটনের পক্ষ থেকে তথ্য দেওয়া হয়েছিল বলে জানান তিনি।

Related Topics

টপ নিউজ

মস্কো / হামলা / কনসার্টে হামলা / রাশিয়া / বন্দুকধারীর হামলা / আইএসআইএস-কে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় টেলিভিশনে প্রধান কোচ হং মিয়ুং-বোর মুখ ঝাপসা করে প্রচার করা হয়। ব্যর্থতার জেরে সমালোচনার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ছবি: কেবিএস।
    বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়
  • ছবি: সংগৃহীত
    এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

Related News

  • ধানমন্ডিতে জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা
  • গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • বৈরুতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি ভেস্তে যেতে পারে: ইরানের হুঁশিয়ারি

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় টেলিভিশনে প্রধান কোচ হং মিয়ুং-বোর মুখ ঝাপসা করে প্রচার করা হয়। ব্যর্থতার জেরে সমালোচনার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ছবি: কেবিএস।
খেলা

বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়

3
ছবি: সংগৃহীত
খেলা

এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?

4
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]