Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
তিনি জানতেন না সনেট কি, এখন তিনিই কবিতার মর্যাদাপূর্ণ পুরস্কার বিজয়ী

আন্তর্জাতিক

ওয়াশিংটন পোস্ট
21 March, 2024, 03:45 pm
Last modified: 21 March, 2024, 11:14 pm

Related News

  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
  • গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
  • বাংলাদেশ–পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ‎যৌথ সহযোগিতা ও এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর পরামর্শ শিক্ষামন্ত্রীর

তিনি জানতেন না সনেট কি, এখন তিনিই কবিতার মর্যাদাপূর্ণ পুরস্কার বিজয়ী

প্রথমে তোলেস চেয়েছিলেন প্রকৌশলী হতে। কিন্তু পরীক্ষায় আশানুরূপ নম্বর পাননি তিনি। অনিচ্ছা সত্ত্বেও তাই পরিসংখ্যান নিয়ে পড়া শুরু করতে হয় তাকে। এ বিষয়েও তিনি খুব ভালো ছিলেন না। পরে কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে সাহিত্য প্রেস প্রতিষ্ঠা করেন তিনি।
ওয়াশিংটন পোস্ট
21 March, 2024, 03:45 pm
Last modified: 21 March, 2024, 11:14 pm
আজিবোলা তোলেস। ছবি: পোয়েট্রি ফাউন্ডেশন

নাইজেরিয়ার আজিবোলা তোলেস চেয়েছিলেন একজন কবি হতে। কিন্তু কবিতার বিষয়ে তার তেমন একটা জানাশোনা ছিল না। তাই যুক্তরাষ্ট্রের উইনকনসিন বিশ্ববিদ্যালয়ে প্রথম দিন কবিতার ক্লাসে বসে মনে মনে ভেবেছিলেন, তিনি সম্ভবত এই ক্লাসে বসারই যোগ্য নন।

এর ঠিক পাঁচ বছর পর, কবিতার বিষয়ে একসময়ে তেমন কিছু না জানা সেই তোলেসই জিতেছেন কবিতার মর্যাদাপূর্ণ পুরস্কার কেভ ক্যানেম প্রাইজ। '২,০০০ ব্ল্যাকস' পাণ্ডুলিপির জন্য তিনি এ পুরস্কারে ভূষিত হয়েছেন। ইউনিভার্সিটি অব পিটসবার্গ প্রেস শীঘ্রই এই পাণ্ডুলিপি প্রকাশ করবে।

নাইজেরিয়ার আবেউকুতায় অবস্থিত ফেডারেল ইউনিভার্সিটি অব এগ্রিকালচার থেকে পরিসংখ্যান বিষয়ে ডিগ্রি নিয়েছেন তোলেস। উচ্চশিক্ষা নিতে এরপর তিনি উইনকনসিন বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। সেখানকার সংস্কৃতি ও নতুন পরিবেশে কালচার শকের অভিজ্ঞতার কথা স্মরণ করে মুঠোফোনে তোলেস বলছিলেন, 'ওই সময় পরিস্থিতি এমন ছিল যেন আমার হাত-পা হিম হয়ে আসছিল।'

২৯ বছর বয়সী তোলেস বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের সেই কবিতার ক্লাসের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, 'আমার কাছে সহপাঠীদের আরও বেশি জ্ঞানী ও আত্মবিশ্বাসী মনে হয়েছিল। কারণ, তারা যেসব বিষয় নিয়ে কথা বলছিলেন, সেগুলো সম্পর্কে তারা আগে থেকেই জানতেন। বইয়ে থাকা বিভিন্ন টার্ম বা নতুন শব্দগুলোর বিষয়ও তাদের জানা ছিল। যেমন- 'অ্যানাফোরা'। আমি এ শব্দটি আগে কখনোই শুনিনি। আমাদের প্রথম অ্যাসানইমেন্ট ছিল ব্ল্যাঙ্ক ভার্স নিয়ে। অথচ এই বিষয়ে আমি কিছুই লিখতে পারিনি। আমার মনে হয়েছিল প্রথমে আমাকে খুঁজে বের করতে হবে বা বুঝতে হবে আয়াম্বিক পেন্টামিটার কি।'

নাইজেরিয়ার একটি অস্বচ্ছল পরিবারে বেড়ে উঠেছেন তোলেস। ১০ বছর বয়সে তাকে একটি সরকারি বোর্ডিং স্কুলে পাঠানো হয়। সেখানে ক্লাসে সবচেয়ে ছোট হওয়ায় সহপাঠীরা তাকে হেয় করত। পরে তোলেসকে তার বাবা-মা অন্য একটি স্কুলে ভর্তি করেন। সেখানে সহপাঠীদের সঙ্গে খুব একটা মিশতেন না তোলেস। যখন দুপুরে খাবারের বিরতি হতো, তখন তিনি বসে বসে সাহিত্য ক্লাসের দেয়ালে লেখা কবিতাগুলো লিখতেন।

প্রথমে তোলেস চেয়েছিলেন প্রকৌশলী হতে। কিন্তু পরীক্ষায় আশানুরূপ নম্বর পাননি তিনি। অনিচ্ছা সত্ত্বেও তাই পরিসংখ্যান নিয়ে পড়া শুরু করতে হয় তাকে। এ বিষয়েও তিনি খুব ভালো ছিলেন না। পরে কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে সাহিত্য প্রেস প্রতিষ্ঠা করেন তিনি।

অনেক তরুণ নাইজেরিয়ানের মতো তোলেসকেও কাজ খুঁজে পেতে সংগ্রাম করতে হয়েছে। তিনি নৌবাহিনী যোগ দেওয়ার চেষ্টা করে সেখানেও ব্যর্থ হন।

পরে তিনি লাগোসের একটি ব্যাংকে এন্ট্রি-লেভেল পদের জন্য এবং যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য দুটি পোয়েট্রি প্রোগ্রামে আবেদন করেন।

সৌভাগ্যবশত তোলেস যুক্তরাষ্ট্রের উইনকনসিন অঙ্গরাজ্যের ম্যাডিসনে অবস্থিত উইনকনসিন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। ২০১৯ সালের গ্রীষ্মে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে তিনি সনেট, পেত্রার্কীয় সনেট ও শেক্সপেরীয় সনেট সম্পর্কে শিক্ষা লাভ করেন।

স্নাতক সম্পন্নের পর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি ফেলোশিপ প্রোগ্রামে ভর্তি হন তোলেস। ওই সময়ে তিনি আরও অন্যান্য বিষয় নিয়েও পড়াশোনা করেন। এই সময়ে শতাব্দীজুড়ে ট্রান্সআটলান্টিক দাস বাণিজ্য প্রথা থেকে আজকের অভিবাসন এবং আফ্রিকা ও পশ্চিমার মধ্যে সম্পদের প্রবাহের মতো বিষয়গুলো নিয়ে তার ভাবনা শুরু হয়।

যেই ভাবনার দৃশ্যপটই তোলেস তার '২,০০০ ব্ল্যাকস'র প্রথম অংশ 'রিফিউজি সনেটস'-এ তুলে এনেছেন। তোলেস তার বাবাকে নিয়েও একাধিক কবিতা লিখেছেন।

অনুবাদ: রেদওয়ানুল হক
 
Related Topics

টপ নিউজ

কবিতা / পুরস্কার / সনেট / বিশ্ববিদ্যালয় / প্রেস / নাইজেরিয়া / পাণ্ডুলিপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
  • গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
  • বাংলাদেশ–পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ‎যৌথ সহযোগিতা ও এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর পরামর্শ শিক্ষামন্ত্রীর

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]