সবার আগে কোন ক্লাব বিলিয়ন ইউরোর মাইলফলক ছুঁতে পারবে?
প্রতি মৌসুমেই ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো কোটি কোটি ইউরো পকেটে ভরে নিচ্ছে। যে দৌড়ে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ, ম্যানসিটি, পিএসজি ও বার্সেলোনার মতো ক্লাবগুলো। ক্লাব ফুটবলের এ পাওয়ার হাউসগুলো ধারাবাহিকভাবে ফুটবলকে তৈরি করেছে অতুলনীয় এক অর্থ উপার্জনের মেশিনে। করোনা মহামারির পর বৈশ্বিক মন্দায়ও কয়েকটি ক্লাব ৮০ কোটি ইউরোর বেশি আয় করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই জাগরণের মধ্যে কোন ক্লাব সর্বপ্রথম বিলিয়ন ইউরো আয়ের বাধা অতিক্রম করবে?
