দারিদ্র্যের হার কমানোর পথে বাধা বর্ধিত পরোক্ষ কর
দেশের মোট রাজস্ব আয়ের তিন ভাগের দুই ভাগই আসে মূল সংযোজন কর-মূসক ও আমদানি শুল্কের মতো পরোক্ষ কর থেকে। যার ভার ধনী-দরিদ্র সবাইকেই বহন করতে হয়। গত দেড় দশকে পরোক্ষ এই করের বোঝাা বাড়ায় তা দেশের দারিদ্র্যের হারের ওপর চাপ বাড়াচ্ছে। প্রত্যাশিত মাত্রায় কমছে না দারিদ্র্যের হার। সম্প্রতি রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট-র্যাপিডের এক সমীক্ষায় এমন তথ্যই উঠে এসেছে।
