Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
মাউন্ট এভারেস্ট চড়তে নেপালের নতুন নিয়ম, রাখতে হবে বাধ্যতামূলক ট্র্যাকিং চিপ

আন্তর্জাতিক

সিএনএন
02 March, 2024, 11:55 am
Last modified: 06 March, 2024, 06:17 pm

Related News

  • এভারেস্টে ৬ দিন নিখোঁজ, মৃত ভেবেছিলেন সবাই; হামাগুড়ি দিয়ে ফিরলেন পর্বতারোহী গাইড
  • প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালুর চূড়ায় বাবর আলী
  • এভারেস্টে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারকাজ শুরু 
  • পর্যটক বাড়াতে হিমালয়ের ৯৭টি পর্বতচূড়ায় বিনামূল্যে ওঠার সুযোগ দেবে নেপাল
  • অন্নপূর্ণা অভিযানের ৭৫ বছর: জয়ের আড়ালে চাপা পড়া এক নির্মম সত্যের গল্প

মাউন্ট এভারেস্ট চড়তে নেপালের নতুন নিয়ম, রাখতে হবে বাধ্যতামূলক ট্র্যাকিং চিপ

ট্র্যাকিং চিপগুলো গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ব্যবহার করে স্যাটেলাইটের মাধ্যমে পর্বতারোহীদের অবস্থান ও অন্যান্য তথ্যাদি প্রেরণ করে। 
সিএনএন
02 March, 2024, 11:55 am
Last modified: 06 March, 2024, 06:17 pm
ছবি: লাকপা শেরপা/এএফপি/গেটি ইমেজেস

২০২৪ সাল থেকে মাউন্ট এভারেস্ট আরোহণের সময় পর্বতারোহীদের ট্র্যাকিং চিপ ব্যবহার করা বাধ্যতামূলক করেছে নেপালি কর্তৃপক্ষ। 

নেপালের পর্যটন বিভাগের পরিচালক রাকেশ গুরুং বলেন, 'যদিও কিছু নামি দামি কোম্পানি আগে থেকেই এই চিপ ব্যবহার করছে, তবে এখন সব পর্বতারোহীদের জন্য এটি বাধ্যতামূলক করা হয়েছে।'

জরুরি অবস্থার ক্ষেত্রে অনুসন্ধান ও উদ্ধার অভিযানকে আরও সহজ করার লক্ষ্যে এই সিদ্ধান্ত। এজন্য পর্বতারোহীদেরকে তাদের জ্যাকেটে সেলাই করা প্রতিটি চিপের জন্য ১০ থেকে ১৫ ডলার প্রদান করতে হবে।  পর্বতারোহীরা ফিরে এলে চিপটি পুনরায় অন্যদের ব্যবহারের জন্য কর্তৃপক্ষের কাছে ফেরত দিয়ে দিতে হবে। 

গুরং জানান, চিপগুলো ইউরোপের একটি দেশের তৈরি, তবে কোন দেশের তা নির্দিষ্ট করে বলেননি তিনি। 

ট্র্যাকিং চিপগুলো গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ব্যবহার করে স্যাটেলাইটের মাধ্যমে পর্বতারোহীদের অবস্থান ও অন্যান্য তথ্যাদি প্রেরণ করে। 

নেপাল হয়ে যারা ৮,৮৪৯ মিটার উঁচু মাউন্ট এভারেস্ট চড়তে চান তাদের শুধু পারমিট বা অনুমতিপত্র পেতেই খরচ হয় ১১ হাজার ডলার। এছাড়া যন্ত্রপাতি, খাবার, অক্সিজেন, গাইড খরচ সহ অন্যান্য সব কিছু মিলিয়ে খরচের পরিমাণ দাঁড়ায় আনুমানিক ৩৫ হাজার ডলারে।  

বিশ্বের দশটি সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে আটটিই নেপালে অবস্থিত এবং পর্বতারোহণ থেকেই দেশটি উল্লেখযোগ্য পরিমাণে রাজস্ব আয় করে।

মাউন্ট এভারেস্ট আরোহণ করতে দুই মাসের মতো সময় লেগে থাকে। সাধারণত মে মাসের মাঝামাঝি খুব সংক্ষিপ্ত সময়ের জন্য আবহাওয়া পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল এবং পর্বত আরোহণের জন্য অনুকূল থাকে।

গত বছর নেপাল রেকর্ড ৪৭৮জন কে এভারেস্ট আরোহণের অনুমতি বা পারমিট প্রদান করে। এর মধ্যে ১২ জনের নিশ্চিত মৃত্যু এবং পাঁচজনকে আনুষ্ঠানিকভাবে নিখোঁজ ঘোষণা করে কর্তৃপক্ষ।  

এভারেস্টের দুর্গম ঢালে উদ্ধার করা অনুকূল পরিস্থিতিতেও অনেক কষ্টসাধ্য কাজ।  ২০২৩ সালে ৩০ বছর বয়সী গেলজে শেরপা এভারেস্টের 'ডেথ জোনে' এক মালয়েশিয়ান পর্বতারোহীকে উদ্ধারের জন্য নিজের চূড়ায় পৌঁছানোর সুযোগ ত্যাগ করেন। পর্যটন বিভাগের কর্মকর্তা বিজ্ঞান কৈরালা সে সময় রয়টার্সকে জানান, 'ওই উচ্চতায় পর্বতারোহীদের উদ্ধার করা প্রায় অসম্ভব'। 

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন
 
Related Topics

টপ নিউজ

মাউন্ট এভারেস্ট / ট্র্যাকিং চিপ / পর্বতারোহণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • এভারেস্টে ৬ দিন নিখোঁজ, মৃত ভেবেছিলেন সবাই; হামাগুড়ি দিয়ে ফিরলেন পর্বতারোহী গাইড
  • প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালুর চূড়ায় বাবর আলী
  • এভারেস্টে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারকাজ শুরু 
  • পর্যটক বাড়াতে হিমালয়ের ৯৭টি পর্বতচূড়ায় বিনামূল্যে ওঠার সুযোগ দেবে নেপাল
  • অন্নপূর্ণা অভিযানের ৭৫ বছর: জয়ের আড়ালে চাপা পড়া এক নির্মম সত্যের গল্প

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]