Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
মিনবায়ায় জান্তার সর্বশেষ ঘাঁটির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি আরাকান আর্মির

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
29 February, 2024, 04:55 pm
Last modified: 07 March, 2024, 08:18 pm

Related News

  • মিয়ানমারের ভেতরে কোণঠাসা বিদ্রোহীরা; জোরপূর্বক সেনাবাহিনীতে জনবল বাড়াচ্ছে জান্তা
  • আরাকান আর্মির হাতে জিম্মি ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি
  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 

মিনবায়ায় জান্তার সর্বশেষ ঘাঁটির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি আরাকান আর্মির

আরাকান (ইয়োমা) পর্বতমালার পাদদেশে অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্রটি মিনবায়া শহরে জান্তার সর্বশেষ শক্ত ঘাঁটি ছিল। প্রশিক্ষণ কেন্দ্রটি এক ডজনেরও বেশি জান্তা ঘাঁটি এবং আউটপোস্ট দ্বারা বেষ্টিত ও সুরক্ষিত ছিল।
টিবিএস রিপোর্ট
29 February, 2024, 04:55 pm
Last modified: 07 March, 2024, 08:18 pm
এএ সৈন্যরা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে মিনবিয়া শহরে অবস্থিত তিনটি জান্তা ব্যাটালিয়ন থেকে জব্দ করা প্রচুর অস্ত্র, গোলাবারুদ এবং যানবাহন প্রদর্শন করে। / এএ

রাখাইন রাজ্যের মিনবায়া শহরে জান্তার নবম কেন্দ্রীয় সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। খবর দ্য ইরাবতী

আরাকান (ইয়োমা) পর্বতমালার পাদদেশে অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্রটি মিনবায়া শহরে জান্তার সর্বশেষ শক্ত ঘাঁটি ছিল।
প্রশিক্ষণ কেন্দ্রটি এক ডজনেরও বেশি জান্তা ঘাঁটি এবং আউটপোস্ট দ্বারা বেষ্টিত ও সুরক্ষিত ছিল।

সোমবার এএ পুরো কমপ্লেক্স দখল করার আগে এক নাগাড়ে আর্টিলারি ও বিমান হামলা চালায় জান্তা বাহিনী।
এরপরে ১৭ ফেব্রুয়ারি স্কুলের চারপাশে জান্তা প্রতিরক্ষা বাহিনীর ওপর হামলা শুরু করে সশস্ত্র জাতিগোষ্ঠীর সদস্যরা।

এএ জানিয়েছে, তারা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ এবং সরকারি বাহিনীর অসংখ্য লাশ উদ্ধার করেছে।

এক বিবৃতিতে এএ জানিয়েছে, ১০ দিনের লড়াইয়ে তাদের নিজেদের বেশ কয়েকজন সেনাও প্রাণ হারিয়েছেন।

শহরের ঠিক বাইরে অবস্থিত লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৩,৮০,৩৭৯ এবং ৫৪১ এর তিনটি জান্তা ঘাঁটি দখল করার পরে এএ মিনবায়া শহরেরও নিয়ন্ত্রণ নিয়েছে।

মিনবায়ায় নিজেদের শেষ শক্ত ঘাঁটি হারানোর পর মঙ্গলবার রাত ১টা ৪৫ মিনিটে মিন ফু গ্রামের একটি সরকারি হাসপাতালে বোমা হামলা চালায় জান্তাগোষ্ঠী।

বেসামরিক নাগরিকদের ওপর করা এ হামলায় হাসপাতালের রোগী ও কর্মীরা আহত হয় এবং ভবনগুলো ধ্বংস হয়ে যায়।

এএ জানিয়েছে, বিমান হামলার সময় হাসপাতালটিতে বন্দি জান্তা সেনা ও তাদের পরিবারের সদস্যসহ অন্যান্য রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল।

এএ ও স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই দিন রাত ১টার দিকে বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়া মিনবিয়ার থাই কান গ্রাম ও নিকটবর্তী একটি স্কুলে হামলা চালায় জান্তার একটি জঙ্গি বিমান।

হামলায় স্কুল ভবন, বাড়িঘর ও যানবাহনও ধ্বংস হয়েছে।

এএ'র অভিযোগ, রাখাইনে সামরিক সদরদপ্তর, ব্যাটালিয়ন ও শহরগুলোতে বিপর্যয়কর ক্ষয়ক্ষতির প্রতিশোধ হিসেবে গ্রাম, শহর, স্কুল ও হাসপাতালসহ বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করেছে জান্তা।

এএ সদস্যরা রাখাইন রাজ্যের রাথেডং, বুথিডং ও মংডু টাউনশিপে অবশিষ্ট জান্তা ঘাঁটির পাশাপাশি রাজ্যের রাজধানী সিত্তের নিকটবর্তী পোন্নাগিয়ুন শহরের শেষ ব্যাটালিয়নেও হামলা চালাচ্ছে।

এএ বাহিনী রাজধানী অভিমুখে অগ্রসর হওয়ায় বেশিরভাগ বাসিন্দা ও জান্তা প্রশাসকেরা সিত্তে ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে।

এএ গত বছরের ১৩ নভেম্বর দেশের দক্ষিণাঞ্চলীয় চিন রাজ্যের রাখাইন ও পালেতওয়া শহরে অভিযান শুরুর পর থেকে ১৭০টিরও বেশি জান্তা ঘাঁটি এবং ৯টি শহর দখল করে নিয়েছে।

 

 

সংক্ষেপিত ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

মিয়ানমার / জান্তা বাহিনী / আরাকান আর্মি / মিনবায়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • মিয়ানমারের ভেতরে কোণঠাসা বিদ্রোহীরা; জোরপূর্বক সেনাবাহিনীতে জনবল বাড়াচ্ছে জান্তা
  • আরাকান আর্মির হাতে জিম্মি ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি
  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]