Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
করোনাদহে জ্বলছে যুক্তরাষ্ট্র, একদিনেই আক্রান্ত অর্ধ-লক্ষাধিক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 July, 2020, 06:25 pm
Last modified: 03 July, 2020, 07:08 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিনিয়োগ বাড়াবে ও জ্বালানি নিরাপত্তা জোরদার করবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী  
  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • চীনের সঙ্গে উত্তেজনা এড়াতে ডিপসিকসহ শতাধিক চীনা কোম্পানিকে আপাতত কালো তালিকাভুক্ত করছে না যুক্তরাষ্ট্র
  • চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে তেল ও জ্বালানি বিক্রি করতে পারবে ইরান, উঠে যাবে নিষেধাজ্ঞা

করোনাদহে জ্বলছে যুক্তরাষ্ট্র, একদিনেই আক্রান্ত অর্ধ-লক্ষাধিক

আগামী ৪ জুলাই, শনিবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। মহামারির বোঝা ঘাড়ে নিয়েই এবারে দিবসটি  পালন করতে হবে মার্কিনীদের। আগামীদিনে যে সংক্রমণ সংখ্যা আরও বাড়বে, ইতোমধ্যেই তেমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে শীর্ষ বিশেষজ্ঞদের কথা-বার্তায়। 
টিবিএস ডেস্ক
03 July, 2020, 06:25 pm
Last modified: 03 July, 2020, 07:08 pm
ছবি: ইউএস মেডিকেল নিউজ।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস পরিস্থিতি লাভ করেছে বিপদের নতুন উচ্চতা। সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। যার ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার মোট ৫৫ হাজার নতুন সংক্রমণ শনাক্ত করা হয়। প্রভাবশালী মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস নিজস্ব তথ্যকোষের সূত্রে সংখ্যাটি নিশ্চিত করে। 

এর ফলে বিগত নয়দিনে দৈনিক সংক্রমণ বৃদ্ধির টানা ষষ্ঠ রেকর্ড করলো যুক্তরাষ্ট্র। জনবহুল কিছু অঙ্গরাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে চলায় নেতিবাচক এ রেকর্ডের মাইলফলক অর্জন করেছে দেশটি। সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও এখন তড়িঘড়ি করে কোমড় বেঁধে নেমেছনে। 

বৃহস্পতিবারে একদিনে নতুন আক্রান্তের রেকর্ড সংখ্যাবৃদ্ধির তথ্য নিশ্চিত করে; আলাস্কা, আরকানসাস, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মন্টানা, সাউথ ক্যারোলিনা এবং টেনিসি অঙ্গরাজ্যের জনস্বাস্থ্য প্রশাসন। 

এদিন সমগ্র যুক্তরাষ্ট্রে যে পরিমাণ নতুন সংক্রমণ হয়েছে তা বিগত দুই সপ্তাহ আগের তুলনায় ৮৫ শতাংশ বেড়েছে। ওই সময়েই অর্থনীতিকে সচল করার অংশ হিসেবে অনেক অঙ্গরাজ্য স্বাস্থ্যবিধি শিথিল করে। সাম্প্রতিক হিসাবে দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে লকডাউন শিথিল করা উত্তর-পূর্বের রাজ্যগুলো এখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।

গত সপ্তাহের আগেও যুক্তরাষ্ট্রের দৈনিক আক্রান্তের সংখ্যা বিগত দুই মাস ধরে স্থিতিশীল ছিল। দুই মাস আগে সবচেয়ে বেশি কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ২৪ এপ্রিল, ৩৬ হাজার ৭৩৮ জন। 

তবে শুধু উত্তর-পূর্বে নয়, দেশটির দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলেও নতুন আক্রান্তের সংখ্যা বেড়েছে। আগামী ৪ জুলাই শনিবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। মহামারির বোঝা ঘাড়ে নিয়েই এবারে দিবসটি  পালন করতে হবে মার্কিনীদের। আগামীদিনে যে সংক্রমণ সংখ্যা আরও বাড়বে, ইতোমধ্যেই তেমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে শীর্ষ বিশেষজ্ঞদের কথা-বার্তায়। 

এর আগে অ্যালার্জি ও সংক্রমক ব্যাধি প্রতিরোধ কেন্দ্রের প্রধান এবং হোয়াইট হাউসের শীর্ষ জনস্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. অ্যান্থনি ফসি- দেশটিতে করোনার সংক্রমণ পরিস্থিতি উন্নতি না হয়ে বরং অবনতি হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন সিনেটকে।

এসময় ফসি বলেন, ''আমাদের উল্টোযাত্রা অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহে দৈনিক ৪০ হাজারের বেশি নতুন সংক্রমণ শনাক্ত হচ্ছে। পরিস্থিতির উন্নয়নে সঠিক পদক্ষেপ না নেওয়া হলে, দৈনিক সংক্রমণ এক লাখে পৌঁছালেও আমি অবাক হব না।''

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / বিশ্ব মহামারি / আক্রান্তের সংখ্যায় রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিনিয়োগ বাড়াবে ও জ্বালানি নিরাপত্তা জোরদার করবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী  
  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • চীনের সঙ্গে উত্তেজনা এড়াতে ডিপসিকসহ শতাধিক চীনা কোম্পানিকে আপাতত কালো তালিকাভুক্ত করছে না যুক্তরাষ্ট্র
  • চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে তেল ও জ্বালানি বিক্রি করতে পারবে ইরান, উঠে যাবে নিষেধাজ্ঞা

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]