Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
পাপুয়া নিউগিনিতে আদিবাসীদের মধ্যে সংঘর্ষে ৬৪ জন নিহত

আন্তর্জাতিক

আল জাজিরা
19 February, 2024, 01:30 pm
Last modified: 19 February, 2024, 01:33 pm

Related News

  • থানা হেফাজতে আসামি মৃত্যুর গুজব; বরিশালে পুলিশ-স্থানীয়দের সংঘর্ষে আহত ১২
  • শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে কারা কর্মকর্তাসহ নিহত ২৫, আহত শতাধিক
  • বিদেশি মাকড়সা কিংবা সাপ কেন আনা হচ্ছে বাংলাদেশে?
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে তৃতীয় দিনের মতো সংঘর্ষ, আহত ২০
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

পাপুয়া নিউগিনিতে আদিবাসীদের মধ্যে সংঘর্ষে ৬৪ জন নিহত

আদিবাসীদের মধ্যকার এই সংঘর্ষেকে পাপুয়া নিউ গিনির সাম্প্রতিক ইতিহাসের ‘সবচেয়ে বড়’ সংঘাতের ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে
আল জাজিরা
19 February, 2024, 01:30 pm
Last modified: 19 February, 2024, 01:33 pm
ছবি: নাটালি হোয়াইটিং/ এবিসি নিউজ

পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলীয় উচ্চভূমিতে জাতিগত সংঘাতে কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছে।

সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, একজন পুলিশ কর্মকর্তা এই হত্যাকাণ্ডকে প্রশান্ত মহাসাগরীয় দেশটির সাম্প্রতিক ইতিহাসের 'সবচেয়ে বড়' সংঘাতের ঘটনা হিসেবে বর্ণনা করেছেন।

স্থানীয় পুলিশের উদ্ধৃতি দিয়ে পোস্ট-কুরিয়ার সংবাদপত্র জানিয়েছে, রবিবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে এনগা প্রদেশের ওয়াপেনামান্দা জেলায় এই হত্যাকাণ্ড শুরু হয়। অ্যাম্বুলিন এবং সিকিন আদিবাসী গোষ্ঠীর পাশাপাশি তাদের মিত্ররা এই সংঘাতে জড়িত ছিল।

পুলিশ পোস্ট-কুরিয়ারকে জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত তারা রাস্তার পাশে, ঘাসের মাঠ থেকে এবং ওয়াপেনামান্দার পাহাড় থেকে প্রায় ৬৪টি মৃতদেহ উদ্ধার করেছে।

সংবাদপত্রটি জানিয়েছে, প্রতিদ্বন্দ্বী দলগুলো 'উচ্চ ক্ষমতাসম্পন্ন বন্দুক' যেমন 'একে৪৭' এবং 'এম৪' রাইফেল ব্যবহার করায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) জানিয়েছে, সহিংসতায় যেই আদিবাসীরা জড়িত তাদের মধ্যকার সংঘাতে গত বছর এনগা প্রদেশে ৬০ জন নিহত হয়েছিল।

দেশটির পুলিশ বাহিনীর একজন সিনিয়র অফিসার জর্জ কাকাস বলেছেন, "এটি এখন পর্যন্ত এনগাতে আমার দেখা সবচেয়ে বড় হত্যাকাণ্ড। হয়ত পাপুয়া নিউ গিনির সমস্ত উচ্চভূমিতেও।"

তিনি আরো বলেন, "আমরা এই ঘটনায় মানসিক ভাবে চাপে আছি। এটা কাটানো আসলেই খুব কঠিন।"

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পুলিশ ঘটনাস্থল থেকে গ্রাফিক ভিডিও এবং ছবি উদ্ধার করেছে। ভিডিওতে দেখা গেছে, রাস্তার পাশে ছিন্নভিন্ন ও রক্তাক্ত লাশ পড়ে আছে যেগুলো একটি ফ্ল্যাটবেড ট্রাকের পেছনে স্তূপ করা হয়েছে।

সংস্থাটি আরো বলেছে, দেশটির সামরিক বাহিনী এই এলাকায় ১০০ সৈন্য মোতায়েন করলেও তাদের সংখ্যা এবং বন্দুক সংখ্যা সীমিত হওয়ার কারণে তাদের প্রভাবও সীমিত। 

প্রধানমন্ত্রী জেমস মারার সরকারের বিরোধীরা রাজধানী পোর্ট মোরেসবিতে অতিরিক্ত সেনা মোতায়েন সহ দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) একটি রেডিও সাক্ষাৎকারে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

Related Topics

টপ নিউজ

পাপুয়া নিউ গিনি / আদিবাসী / সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ছবি: সংগৃহীত
    দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’
  • ফাইল ছবি: সংগৃহীত
    আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বনের রানি বনে ফিরে গেল
  • ছবি: সংগৃহীত
    ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

Related News

  • থানা হেফাজতে আসামি মৃত্যুর গুজব; বরিশালে পুলিশ-স্থানীয়দের সংঘর্ষে আহত ১২
  • শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে কারা কর্মকর্তাসহ নিহত ২৫, আহত শতাধিক
  • বিদেশি মাকড়সা কিংবা সাপ কেন আনা হচ্ছে বাংলাদেশে?
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে তৃতীয় দিনের মতো সংঘর্ষ, আহত ২০
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

Most Read

1
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

5
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

বনের রানি বনে ফিরে গেল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]