১০ দিনে ১১ পণ্যের জি আই অনুমোদন
চলতি বছর আরো ৬৮টি পণ্যের জি আই সনদ দিতে চায় শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর-ডিপিডিটি। সংস্থার মহাপরিচালক টিবিএসকে জানান, এ বছর জিআই পণ্যের সংখ্যা ১০০ ছাড়াবে। এজন্য জেলা প্রশাসকদের নিজ নিজ অঞ্চলের ঐতিহ্যবাহী পণ্যের জিআই সনদের জন্য আবেদন করার অনুরোধ জানানো হয়েছে।
