ভ্রমণপিপাসুদের টানছে আঁকিলপুর সমুদ্র সৈকত
ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে আঁকিলপুর সমুদ্র সৈকত। চট্টগ্রাম সিটি গেট থেকে ২২ কিলোমিটার দূরে সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরায় অবস্থান এটির। সুনীল আকাশের নয়নাভিরাম দৃশ্যের হাতছানি, পাথরের বুকে আছড়ে পড়া ছোট ছোট ঢেউয়ের শব্দ আর চোখ জুড়ানো সবুজ আবহে নির্মল প্রশান্তি। একসঙ্গে সবই মিলবে আঁকিলপুর সমুদ্র সৈকতে।
