৭-৮ টাকা উত্থানের পর চালের দাম কমেছে ১-২ টাকা
চলতি বছর জানুয়ারিতে হঠাৎ করেই বাড়তে শুরু করে চালের দাম। যার প্রভাবে কয়েক সপ্তাহের ব্যবধানে কেজিতে চালের দাম বাড়ে ২-৮ টাকা পর্যন্ত। ব্যবসায়ী বলছেন, এবারের চালের দাম বাড়ার পিছনে মিল মালিক ও বড় ব্যবসায়ী সিন্ডিকেট দায়ী। অর্থনীতিবিদরা বলছেন, পর্যাপ্ত আমদানি না করলে সিন্ডিকেট ভাঙা যাবে না।
