Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
জ্যাকস-মঈনে রেকর্ড গড়ে জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স

খেলা

টিবিএস রিপোর্ট
13 February, 2024, 05:45 pm
Last modified: 13 February, 2024, 06:05 pm

Related News

  • বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করেছিলেন এই মার্কিন ফুটবলার, নিজেও জানতেন না; জানা যায় ৭৬ বছর পর
  • বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ

জ্যাকস-মঈনে রেকর্ড গড়ে জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স

১৭তম ওভারে টানা তিন বলে চট্টগ্রামের শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন ও বিলাল খানকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন মঈন। বিপিএলের ইতিহাসে অষ্টম বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। আগে ব্যাট হাতেও তাণ্ডব চালান ইংলিশ এই অলরাউন্ডার।
টিবিএস রিপোর্ট
13 February, 2024, 05:45 pm
Last modified: 13 February, 2024, 06:05 pm

লিটন কুমার দাস ও উইল জ্যাকসের ঝড়ো শুরু। ষাট ছুঁয়ে লিটন থামলেও তাণ্ডব জারি রাখলেন জ্যাকস, তুলে নিলেন সেঞ্চুরি। বেধে দেওয়া সুরে তাল মিলিয়ে ২২ গজে সাইক্লোন বইয়ে দিলেন মঈন আলী। এই তিন ব্যাটসম্যানের ব্যাটে রেকর্ড সংগ্রহ গড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পরে বল হাতে রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমানদের তোপের পর প্রতিপক্ষের শেষের গল্প লেখার দায়িত্ব নিলে খুনে হাফ সেঞ্চুরি করা মঈন। দারুণ এক হ্যাটট্রিকে নিশ্চিত করলেন কুমিল্লার বড় জয়।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭৯ রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আট ম্যাচে ছয়টি জিতলো বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। ১২ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে শিরোপা প্রত্যাশী দলটি। নয় ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বর দল ঘরের মাঠে হারে শুরু করা চট্টগ্রাম। 

টস হারে আগে ব্যাটিং করতে নামে কুমিল্লা। দাপুটে শুরুর পর তাণ্ডব চালাতে থাকেন লিটন ও ম্যাচসেরা জ্যাকস। লিটন হাফ সেঞ্চুরি করে থামলেও টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন জ্যাকস। শেষ দিকে চট্টগ্রামের বোলারদের দিক ভুলিয়ে টর্নেডো ইনিংস খেলেন মঈন, তুলে নেন অপরাজিত হাফ সেঞ্চুরিও। এই তিন জনের ব্যাটে ৩ উইকেটে ২৩৯ রান তোলে কুমিল্লা। যা বিপিএলের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। ২০১৯ আসরে রংপুর রাইডার্সও ২৩৯ রান করে। 

বড় লক্ষ্য তাড়ায় চট্টগ্রামও শাসন করে ব্যাটিং করতে থাকে। ৮ ওভার পর্যন্ত ঠিক পথেই ছিল ঘরের মাঠের দলটি। কিন্তু এখান থেকে রিশাদের তোপের যে দিক হারায় চট্টগ্রাম, আর ঠিক পথের দেখা মেলেনি। রিশাদ, মুস্তাফিজদের পর উইকেট বৃষ্টি নামান হ্যাটট্রিক হিরো মঈন। ১৭তম ওভারের প্রথম তিন বলে তিন উইকেট নিয়ে চট্টগ্রামকে গুটিয়ে দেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। ব্যাট হাতে ঝড় তোলা জ্যাকস ফিল্ডিংয়েও ছিলেন দুর্বার, পাঁচটি ক্যাচ নেন তিনি। ১৬.৩ ওভারে ১৬৬ রানে অলআউট হয় চট্টগ্রাম। 

বড় লক্ষ্য তাড়ায় উড়ন্ত সূচনা পায় চট্টগ্রাম। উদ্বোধনী জুটিতে ৭.৩ ওভারে ৮০ রান তোলেন জশ ব্রাউন ও তানজিদ হাসান তামিম। ২৪টি বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪১ রান করে তামিম বিদায় নেওয়ার পর খেই হারায় দলটি। দ্রুত রান তুললে নিয়মিত ধারায় উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। ২৫ রানের মধ্যে ৫টি উইকেট হারায় তারা। ব্রাউন ২৩ বলে ৩৬, টম ব্রুস ৭ বলে ১১, শাহাদাত হোসে দিপু ৮ বলে ১২ ও কার্টিস ক্যাম্ফার ৫ রান করে ফিরে যান। 

এরপর সৈকত আলী ও অধিনায়ক শুভাগত হোমই যা লড়েছেন। সৈকত ১১ বলে একটি চার ও ৫টি ছক্কায় ঝড়ো ৩৬ রানের ইনিংস খেলেন। ১৩ বলে ৩টি চারে ১৯ রান করেন শুভাগত। ১৭তম ওভারে টানা তিন বলে শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন ও বিলাল খানকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন মঈন। বিপিএলের অষ্টম বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। ৩.৩ ওভারে ২৩ রান খরচায় ৪টি উইকেট নেন ইংলিশ এই অলরাউন্ডার। ৪ ওভারে ২২ রানে রিশাদও নেন ৪ উইকেট। খরুচে মুস্তাফিজ ৩ ওভারে ৪৬ রানে ২টি উইকেট পান। 

এর আগে কুমিল্লাকে রান পাহাড়ে তোলার প্রধান কারিগর জ্যাকস ৫৩ বলে ৫টি চার ও ১০টি ছক্কায় ১০৮ রানের ঝলমলে ইনিংস খেলেন। অধিনায়ক লিটন ৩১ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ৬০ রান করেন। শেষ দিকে চট্টগ্রামের বোলারদের কোণঠাসা করে ২৪ বলে ২টি চার ও ৫টি ছক্কায় ৫৩ রানের হার না মানা ইনিংস খেলেন মঈন। চট্টগ্রামের শহিদুল ২টি ও সৈকত আলী একটি উইকেট নেন।    

Related Topics

টপ নিউজ

কুমিল্লা ভিক্টোরিয়ান্স / চট্টগ্রাম চ্যালেঞ্জার্স / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / হ্যাটট্রিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করেছিলেন এই মার্কিন ফুটবলার, নিজেও জানতেন না; জানা যায় ৭৬ বছর পর
  • বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]