Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
বিপিএলে হারের রেকর্ড গড়ে বিদায় নিল দুর্দান্ত ঢাকা

খেলা

টিবিএস রিপোর্ট
10 February, 2024, 10:20 pm
Last modified: 11 February, 2024, 12:23 pm

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

বিপিএলে হারের রেকর্ড গড়ে বিদায় নিল দুর্দান্ত ঢাকা

লিগ পর্বের তিন ম্যাচ বাকি থাকতেই বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল হারের বৃত্তে বন্দী থাকা দুর্দান্ত ঢাকার। টানা আট ম্যাচে হারা দলটির নাম উঠলো অস্বস্তির রেকর্ডেও।
টিবিএস রিপোর্ট
10 February, 2024, 10:20 pm
Last modified: 11 February, 2024, 12:23 pm

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শুরু করে দুর্দান্ত ঢাকা। কিন্তু এবারের আসরে ঢাকার একমাত্র সাফল্য এই একটাই। টানা হারে এরই মধ্যে বিপিএলে অস্বস্তির রেকর্ডে নাম উঠে গেছে দলটির। হারের বৃত্তে বন্দী থাকা ঢাকা আজ ফরচুন বরিশালের বিপক্ষেও হেরে গেছে, যা তাদের টানা অষ্টম হার। বিপিএলের ইতিহাসে আর কোনো দল টানা আট ম্যাচ হারেনি। বিভিন্ন মালিকানায় টানা সাতটি করে ম্যাচ হারের অভিজ্ঞতা কয়েকবার হয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজির।  

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত ঢাকাকে ৪০ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। আট ম্যাচে এটা তাদের চতুর্থ জয়। চার জয়ে আট পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে আছে তামিম ইকবালের দল। নয় ম্যাচের আটটিতে হেরে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল ঢাকা। বাকি তিন ম্যাচে জিতলেও তাদের পয়েন্ট হবে আট। ইতোমধ্যে তিন দলের ১০ পয়েন্ট করে আছে। এ ছাড়া ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও সিলেক্স সিক্সার্সের মধ্যে যেকোনো এক দলের ১০ পয়েন্ট হবে, সেটা নিশ্চিত। ম্যাচ পরিত্যক্ত হলেও আট পয়েন্টের বেশি হবে। সেই হিসেবে ঢাকার আর কোনো সম্ভাবনা রইলো না।  

টস জিতে আগে ব্যাটিং করতে নামা ফরচুন বরিশালের শুরুটা ভালো না হলেও সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে বড় সংগ্রহই গড়ে দলটি। এই দুজনের হাফ সেঞ্চুরিতে ৪ উইকেটে ১৮৯ রান তোলে বরিশাল। জবাবে মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজদের দারুণ বোলিংয়ের সামনে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাটিং করা দুর্দান্ত ঢাকা ১৯.৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয়।  

বড় লক্ষ্য তাড়ায় ৪১ রানের মধ্যেই তিনটি উইকেট হারায় ঢাকা। ফিরে যান সাব্বির হোসেন, নাঈম শেখ ও সাইফ হাসান। আগের ম্যাচের দুই হাফ সেঞ্চুরিয়ান নাঈম ১০ ও সাইফ ১২ রান করেন। এরপর ৩৯ রানরে জুটি গড়েন অ্যালেক্স রস ও এসএম মেহরব হোসেন। ২৯ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২৮ রান করে মেহরব ফেরার পরে রস একাই যা লড়াই করেন। 

১৯তম ওভারে আউট হওয়ার আগে অস্ট্রেলিয়ার ডানহাতি এই ব্যাটসম্যান ৩০ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ইনিংস সেরা ৫২ রান করেন। শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে একটি করে চার ও ছক্কায় ১২ রান করেন কয়েক ম্যাচ পর অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া ডানহাতি পেসার তাসকিন আহমেদ। শরিফুল ইসলাম ৭ রান করেন। সাইফউদ্দিন ৩টি এবং মিরাজ ও ওবেদ ম্যাকয় ২টি করে উইকেট পান। একটি উইকেট পান আকিফ জাভেদ।  

এর আগে দলীয় ১৯ রানের মধ্যেই অধিনায়ক তামিম, আহমেদ শেহজাদ ও মুশফিকুর রহিমকে হারালেও চাপ বুঝতে হয়নি ফরচুন বরিশালকে। মুহূর্তেই চাপ সামাল  দিয়ে চতুর্থ উইকেটে ৮৫ বলে ১৩৯ রানের জুটি গড়েন সৌম্য ও মাহমুদউল্লাহ। বিপিএলের ইতিহাসে চতুর্থ উইকেটে তৃতীয় সেরা জুটি এটা। ৪৭ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৭৩ রান করেন মাহমুদউল্লাহ। ৪৮ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৭৫ রানে অপরাজিত থাকেন সৌম্য। ১০ বলে ২টি চার ও একটি ছক্কায় হার না মানা ১৯ রান করেন শোয়েব মালিক। ঢাকার শরিফুল ও তাসকিন ২টি করে উইকেট নেন।    

Related Topics

টপ নিউজ

দুর্দান্ত ঢাকা / ফরচুন বরিশাল / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]