Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
রাখাইনজুড়ে তীব্র লড়াই অব্যাহত, আরও একটি শহর বিদ্রোহীদের দখলে

আন্তর্জাতিক

দ্য ইরাবতী  
07 February, 2024, 07:40 pm
Last modified: 07 February, 2024, 08:00 pm

Related News

  • আরাকান আর্মির হাতে জিম্মি ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি
  • সীমান্ত দিয়ে মাদক চোরাচালানে সহযোগিতা দিচ্ছে আরাকান আর্মি: বিজিবি
  • মিয়ানমার জলসীমায় প্রবেশ: ১৯ ট্রলারসহ ১২২ জেলেকে ফেরত আনল কোস্টগার্ড
  • মিয়ানমারের পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের অগ্রযাত্রা, নজর রাখছে চীন ও ভারত
  • আরো ১৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

রাখাইনজুড়ে তীব্র লড়াই অব্যাহত, আরও একটি শহর বিদ্রোহীদের দখলে

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শক্তিশালী সামরিক ঘাঁটি দুটি দখলের সময় জান্তার পক্ষে লড়া কয়েক ডজন সেনা ও তাঁদের পরিবারের সদস্যরা আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছেন।   
দ্য ইরাবতী  
07 February, 2024, 07:40 pm
Last modified: 07 February, 2024, 08:00 pm
রাখাইন রাজ্যে এক সামরিক কুচকাওয়াজে আরাকান আর্মির সদস্যরা। ছবি: দ্য ইরাবতী

রাখাইন প্রদেশের মিনবায়া টাউনশিপের বাইরে অবস্থিত মিয়ানমার সেনাবাহিনীর দুটি ব্যাটালিয়নের সদর দফতর দখল করেছে আরাকান আর্মি। এরপর শহরটি থেকে সেনাদের তাড়িয়ে দিয়েছে সশস্ত্র বিদ্রোহী সংগঠনটি। বর্তমানে তারা শহরটি নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছে থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমারের গণতন্ত্রপন্থী গণমাধ্যম দ্য ইরাবতী।  

জাতিগত রাখাইনদের দ্বারা গঠিত আরাকান আর্মি জানিয়েছে, মিনবায়া শহরের বাইরে অবস্থিত সামরিক জান্তার ৩৭৯ লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন এবং ৫৪১ লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন সদর দফতর তারা দখল করেছে। শহরটির নিয়ন্ত্রণ পেতে টানা প্রায় এক মাস আক্রমণ চালানোর পর মঙ্গলবার এই সাফল্য পায় আরাকান আর্মি।  

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শক্তিশালী সামরিক ঘাঁটি দুটি দখলের সময় জান্তার পক্ষে লড়া কয়েক ডজন সেনা ও তাঁদের পরিবারের সদস্যরা আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছেন।   

এর আগে গত ২৮ জানুয়ারি মিনবায়ার বাইরে অবস্থিত ৩৮০ লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের সদর দফতর দখল করে নেয় আরাকান বিদ্রোহীরা। এসময় যুদ্ধবিমান ও গানবোট থেকে গোলাবর্ষণ করেও বিদ্রোহীদের দমাতে পারেনি সরকারি বাহিনী।  

জানুয়ারি মাসে, বার্জে করে (এক ধরনের নৌযান) মিনবায়ায় বিপুল সংখ্যক বাড়তি সেনাশক্তি মোতায়েন করে জান্তা সরকার। কিন্তু, তাঁদের প্রায় প্রত্যককেই চোরাগুপ্তা হামলা চালিয়ে পরাজিত করে আরাকান আর্মি। জানুয়ারির শেষদিকে– মিনবায়ায় অবরুদ্ধ সেনাদের জন্য অস্ত্র ও খাদ্য রসদ প্যারাশুটের মাধ্যমে বিমান থেকে ফেলা হয়। কিন্তু, সেগুলো আরাকান আর্মিই জব্দ করে নেয়।

মিনবায়ার সামরিক ঘাঁটিগুলোকে রক্ষা করতে জান্তার অনুগত বাহিনী স্থল, সাগর ও আকাশপথেও মিনবায়া শহর ও তাঁর আশেপাশের গ্রামগুলোতে বোমাবর্ষণ করে। তবু শেষ রক্ষা করতে পারেনি।   

রাখাইনের গণমাধ্যমের বরাত দিয়ে ইরাবতী জানিয়েছে, মঙ্গলবার শেষপর্যন্ত জান্তা বাহিনীর নিয়ন্ত্রণমুক্ত হয়েছে মিনবায়া। 

আরাকান আর্মি আরও জানিয়েছে, টানা তিনদিন আক্রমণের পর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মংড়ু টাউনশিপের আওতাধীন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)-র একটি শক্ত অবস্থান তাদের যোদ্ধারা দখল করেছে। 

গত রোববার তুয়াং পায়ো লেফট ও রাইট এ দুই ঘাঁটিতে একযোগে হামলা চালায় আরাকান আর্মি। এরমধ্যে ওইদিনই তাঁরা তুয়াং পায়ো রাইট ঘাঁটি দখলে নেয়। এসময় প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে কয়েক ডজন জান্তা সেনা।  

এরপর থেকে তুয়াং পায়ো লেফট ঘাঁটি দখলে নিতেও তাঁরা হামলা করছিল। তীব্র আক্রমণে কোণঠাসা হয়ে এপর্যন্ত মিয়ানমারের ৩২৮ জন বিজিপি, কাস্টমস কর্মকর্তা ও সেনা সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছেন। 

রাখাইনের ম্রাউক ঊ, কিয়াকতাও, রামরি, আন ও মায়েবিন টাউনশিপের আওতাধীন এলাকাতেও জান্তা বাহিনীর সাথে আরাকান আর্মির প্রচণ্ড যুদ্ধ চলার সংবাদ জানা গেছে। গত ১০ দিনে উত্তর রাখাইনের আরও দুটি জান্তা সেনাদের ঘাঁটি দখল করেছে আরাকান আর্মি।  

মিয়ানমারের বিদ্রোহীদের জোট ব্রাদারহুড অ্যালায়েন্সের সদস্য সংগঠন আরাকান আর্মি। গত ২৭ অক্টোবর থেকে ব্রাদারহুড অ্যালায়েন্স উত্তরাঞ্চলীয় শান রাজ্যে জান্তা-বিরোধী 'অপারেশন ১০২৭' শুরু করে। এই অভিযানে ২০টি শহর ও গুরুত্বপূর্ণ বাণিজ্যপথসহ শান রাজ্যের বেশিরভাগটাই দখলে নিয়েছে বিদ্রোহীরা। 

তবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে চীনের মধ্যস্ততায় জান্তা সরকারের সাথে এক যুদ্ধবিরতি করার পর তাঁরা এই রাজ্যে অভিযান পরিচালনা বন্ধ রাখে। কিন্তু, গত ১৩ নভেম্বর থেকে আরাকান আর্মি রাখাইন প্রদেশ ও চিন প্রদেশের পালেতোয়া টাউনশিপ এলাকায় বৃহৎ পরিসরে আক্রমণ অভিযান চালিয়ে যাচ্ছে। 

এই অভিযানে তাঁরা জান্তা বাহিনীর ১৭০টি অবস্থান ও তিনটি শহর দখল করেছে। এগুলো হলো– রাখাইনের মিনবায়া ও পুয়াকতাও, এবং চিন প্রদেশের পালেতোয়া টাউনশিপ।  


অনুবাদ: নূর মাজিদ 


 

Related Topics

টপ নিউজ

আরাকান আর্মি / মিয়ানমারে গৃহযুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
    ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
    বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Related News

  • আরাকান আর্মির হাতে জিম্মি ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি
  • সীমান্ত দিয়ে মাদক চোরাচালানে সহযোগিতা দিচ্ছে আরাকান আর্মি: বিজিবি
  • মিয়ানমার জলসীমায় প্রবেশ: ১৯ ট্রলারসহ ১২২ জেলেকে ফেরত আনল কোস্টগার্ড
  • মিয়ানমারের পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের অগ্রযাত্রা, নজর রাখছে চীন ও ভারত
  • আরো ১৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

2
ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
খেলা

বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড

3
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

4
গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ

5
সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]