৪২ বছর ধরে যেভাবে টিকে আছে আজাদ প্রডাক্টস
একটা সময় ছিলো যখন উৎসব-জন্মদিন কিংবা ভালোবাসা প্রকাশের জন্য কার্ডই ছিলো ভরসা। পছন্দের তারকার পোস্টার আর ভিউকার্ড জমানো ছিলো অন্যতম শখ। ভালোলাগার এ সুযোগটাই যিনি করে দিয়েছিলেন তিনি আজাদ প্রডাক্টসের কর্ণধার আবুল কালাম আজাদ। বাবার ইচ্ছা ছিলো ছেলে শিক্ষক হবে। কিন্তু আবুল কালাম আজাদ ছিলেন পুরদস্তুর ব্যবসায়ী হওয়ার স্বপ্নে বিভোর। তাই নিজের স্বপ্ন পূরণ করতে ছেলেবেলাতেই শরীয়তপুর থেকে পালিয়ে চলে আসেন ঢাকা।
