ব্র্যাক যেভাবে সমাজ বদলের অংশীদার
দেশের স্বাধীনতার পর রিলিফ অর্গানাইজেশন হিসেবে পথচলা শুরু ব্র্যাকের। বলা বাহুল্য, স্যার ফজলে হাসান আবেদই ছিলেন এর স্বপ্নদ্রষ্ট্রা। পরে সময়ের সাথে সাথে অনেক বিস্তৃত হয়েছে ব্র্যাকের কর্মক্ষেত্র। শিক্ষা, স্বাস্থ্য, সুপেয় পানিসহ জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা নিয়ে নিরন্তর কাজ করে চলেছে তারা। পাশাপাশি রাজধানীর মিরপুরে চালু করা হয়েছে ব্র্যাক হেলথ কেয়ার। যেখানে টাকার বিনিময়ে মেলে সব ধরণের আধুনিক স্বাস্থ্য সেবা। সামাজিক উন্নয়নমূলক এ সংস্থাটির নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ টিবিএসকে এ সব তথ্য জানিয়ে বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরও ভালো করবে ব্র্যাক।
