১২ বছরের মধ্যে সর্বোচ্চ কল মানি রেট ৯.৬০%
কল মানি সুদহার বাড়ার বেশকিছু কারণ উল্লেখ করেছেন খাত সংশ্লিষ্টরা। তাঁরা বলছেন, অর্থনৈতিক গতিমন্থরতার কারণে ধার নেওয়া কঠিন হয়ে উঠছে, একইসঙ্গে উচ্চ মূল্যস্ফীতি ভোক্তাদের আস্থায় চিড় ধরাচ্ছে। এতে সঞ্চয় কমছে। তার ওপর এখন আমানতে বেশি সুদ দিতে হচ্ছে। নীতি সুদহার বাড়ানোর ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোর তহবিল নেওয়ার সুদও বেড়েছে।
