নতুন বিনিয়োগে মার্কিন ব্যবসায়ীদের পছন্দের শীর্ষে ভারত
পণ্য সরবরাহ ব্যবস্থাপনার জন্য ঝুঁকিপূর্ণ চীন। এমনটাই মনে করে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো। তাইতো বিভিন্ন পণ্যের কাঁচামাল আমদানির জন্য ভারতের ওপর নির্ভরশীলতা বাড়ছে তাদের। জরিপের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের বাজার গবেষণা সংস্থা ওয়ান পোল। বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠানের নির্বাহী পদে রয়েছেন- এমন ৫শ ব্যক্তি অংশ নিয়েছেন এই জরিপে। তাদের ৬১ শতাংশই বলেন, উভয় দেশ একই উপকরণ তৈরি করতে পারলে চীনের পরিবর্তে ভারতকেই বেছে নেবে তারা।
