Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
চন্দ্রপৃষ্ঠে ‘মুন স্নাইপার’-এর সাথে জাপানের যোগাযোগ স্থাপন; কিন্তু ফুরিয়ে যাচ্ছে ব্যাটারি

আন্তর্জাতিক

বিবিসি
20 January, 2024, 01:45 pm
Last modified: 20 January, 2024, 01:59 pm

Related News

  • ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • যেভাবে ৫ বছরে জাপানের জনসংখ্যা ৩০ লাখেরও বেশি কমেছে
  • ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা

চন্দ্রপৃষ্ঠে ‘মুন স্নাইপার’-এর সাথে জাপানের যোগাযোগ স্থাপন; কিন্তু ফুরিয়ে যাচ্ছে ব্যাটারি

চন্দ্রযানটি সফলভাবে চাঁদে স্পর্শ করলেও সেটির সৌর কোষগুলো ঠিকমতো কাজ করছে না।
বিবিসি
20 January, 2024, 01:45 pm
Last modified: 20 January, 2024, 01:59 pm
চন্দ্রযান ‘মুন স্নাইপার’। ছবি: নাসা

জাপানের অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা) প্রেরিত 'মুন স্নাইপার' (চন্দ্রযান) যার নাম দেওয়া হয়েছে 'স্লিম' সেটি চাঁদে ঐতিহাসিক অবতরণ করেছে। কিন্তু এই সাফল্যের পাশাপাশি মহাকাশযানের মূল অংশটিতে কিছু ত্রুটি দেখা দিয়েছে।

স্লিম চন্দ্রযানটি সফলভাবে চাঁদে স্পর্শ করলেও জাক্সার প্রকৌশলীরা দ্রুত বুঝতে পেরেছেন, অভিযানের সাথে সম্পর্কযুক্ত সবকিছু ঠিক ছিল না। চন্দ্রযানটির সৌর কোষগুলো ঠিকমতো কাজ করছিল না।

ইনস্টিটিউট অফ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্যাল সায়েন্সের মহাপরিচালক এবং জাক্সার ভাইস-প্রেসিডেন্ট হিতোশি কুনিনাকাকে সৌর প্যানেলগুলি ঠিক করার চেষ্টা করার জন্য কী করা যেতে পারে সে সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। 

কুনিনাকা বলেন, তারা চন্দ্রযানটির 'স্থিতিশীলতা' বজায় রাখার চেষ্টা করছেন। তারা এমন কিছু করতে চান না যা 'অত্যধিক'। কিন্তু সৌর কোণের পরিবর্তন হলে সৌর কোষগুলো ব্যবহার করে স্লিমের জন্য আবার বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

তিনি বলেন, "সৌর কোণ প্রতি মাসে পরিবর্তিত হবে এবং চাঁদের উপর সূর্যের আলোর প্রতিফলনেরও পরিবর্তন ঘটবে। যখন সূর্যের আলো অন্য দিক থেকে আসবে তখন সেটি সৌর কোষে আঘাত করতে পারে। আমরা এই সম্ভাবনা বিবেচনা করছি এবং আমরা আশা করছি স্লিম আবার শক্তি ফিরে পাবে।"

চন্দ্রপৃষ্ঠের অভিযানটি বর্তমানে স্লিমের ব্যাটারি থেকে চালানো হচ্ছে। এর ফলে চন্দ্রযানটি কয়েক ঘণ্টা পরে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

কুনিনাকা বলেন, "ব্যাটারি আরও কয়েক ঘণ্টা স্থায়ী হবে, সেই ঘন্টাগুলি স্লিমের অবশিষ্ট জীবন হবে।"

জাক্সার কর্মকর্তারা বর্তমানে তথ্য সন্ধানের মাধ্যমে এই যান্ত্রিক ত্রুটি সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছেন। তারা চন্দ্রযানের হিটারগুলো বন্ধ করে দিয়েছেন।

কুনিনাকা বলেছেন, মহাকাশযানের কিছু সিস্টেম শক্তি বাঁচানোর জন্য বন্ধ করা হয়েছে, কারণ এটি এই মুহূর্তে সম্পূর্ণরূপে ব্যাটারির শক্তির উপর নির্ভরশীল।

জাক্সার কর্মকর্তারা এই অভিযান থেকে অনেক কিছু শেখার আশা করছেন। তারা বলেছেন, ব্যাটারি ফুরিয়ে যাওয়া মানেই স্লিম মিশনের শেষ নয় এবং তারা যতটা সম্ভব তথ্য পেতে সময় ব্যয় করতে চান।

কুনিনাকা বলেন, "আমরা আমাদের প্রযুক্তির যথার্থতা বাড়াতে চাই যাতে শুধু চাঁদ নয়, মঙ্গল গ্রহেও অবতরণ সম্ভব হবে।"

তিনি যোগ করেন, চন্দ্রযানটি থেকে যথেষ্ট তথ্য না পাওয়া পর্যন্ত তারা আনন্দিত হতে পারছেন না।

এই চন্দ্রযানটি চাঁদে অবতরণের অর্থ হল মার্কিন যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন, চীন এবং ভারতের পরে চাঁদে অবতরণকারী মাত্র পঞ্চম দেশ হল জাপান।

Related Topics

টপ নিউজ

চন্দ্রযান / জাপান / মুন স্নাইপার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • যেভাবে ৫ বছরে জাপানের জনসংখ্যা ৩০ লাখেরও বেশি কমেছে
  • ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]