Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
‘কে-ড্রামা’ দেখে ১২ বছরের কঠোর পরিশ্রমের সাজা পেল উত্তর কোরিয়ার কিশোর

আন্তর্জাতিক

বিবিসি ও রয়টার্স
20 January, 2024, 12:45 pm
Last modified: 20 January, 2024, 12:45 pm

Related News

  • শি জিনপিংয়ের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ‘অটল ইচ্ছার’ কথা জানালেন কিম জং উন
  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব চীন; তবে কি জিতলেন কিম জং উন?
  • কেন এই সময়ে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং?
  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

‘কে-ড্রামা’ দেখে ১২ বছরের কঠোর পরিশ্রমের সাজা পেল উত্তর কোরিয়ার কিশোর

দেশ থেকে পালিয়ে আসা এক উত্তর কোরিয়ান বিবিসিকে বলেন, ‘আমেরিকান ড্রামা দেখেও ঘুস দিয়ে পার পেতে পারবেন, কিন্তু কোরিয়ান ড্রামা দেখলে আপনাকে গুলি করা হবে।’
বিবিসি ও রয়টার্স
20 January, 2024, 12:45 pm
Last modified: 20 January, 2024, 12:45 pm

ছবি: ভিডিও থেকে নেওয়া

দক্ষিণ কোরিয়ার গান কে-পপ, কে-ড্রামা, সিনেমা, টিভি শো দেখা উত্তর কোরিয়ায় সম্পূর্ণ নিষিদ্ধ। সম্প্রতি এই নিষেধাজ্ঞা ভেঙে কে-ড্রামা ও কে-পপ দেখে ১২ বছরের 'কঠোর পরিশ্রমের' সাজা পেয়েছে উত্তর কোরিয়ার দুই কিশোর। এই কিশোরদের জনসমক্ষে সাজা দেওয়ার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।

ভিডিওতে দেখা যায়, দক্ষিণ কোরিয়ার সিনেমা ও মিউজিক ভিডিও দেখায় দুই কিশোরকে হাতকড়া পরাচ্ছেন উত্তর কোরিয়ার ইউনিফর্মধারী অফিসার। জনসম্মুখেই তাদের ১২ বছর 'কঠোর পরিশ্রমের' সাজা দিচ্ছেন তারা। গবেষণা প্রতিষ্ঠান সাউথ অ্যান্ড নর্থ ডেভেলপমেন্ট (স্যান্ড) ইনস্টিটিউট ভিডিওটি প্রকাশ্যে এনেছে।

দক্ষিণ কোরিয়ার সিনেমা, কে-ড্রামা বা কে-পপ দেখতে বা শুনতে গিয়ে ধরা পড়লে অনেক বছর ধরে কঠিন সাজা দিয়ে আসছে উত্তর কোরিয়া। 

দেশ থেকে পালিয়ে আসা এক উত্তর কোরিয়ান বিবিসিকে বলেন, 'আমেরিকান ড্রামা দেখেও ঘুস দিয়ে পার পেতে পারবেন, কিন্তু কোরিয়ান ড্রামা দেখলে আপনাকে গুলি করা হবে।'

'কারণ উত্তর কোরিয়ানরাদের জন্য কোরিয়া ড্রামা হচ্ছে "ড্রাগ", যা তাদেরকে কঠিন বাস্তবতা ভুলে থাকতে সাহায্য করে,' বলেন তিনি।

উত্তর কোরিয়া থেকে পালানো আর ব্যক্তি বলেন, 'উত্তর কোরিয়ায় আমাদের শেখানো হয় দক্ষিণ কোরিয়ায় মানুষ আমাদের চেয়ে খারাপ জীবন যাপন করে। কিন্তু দক্ষিণ কোরিয়ান ড্রামা দেখলে বোঝা যায়, সেটা একেবারেই আলাদা এক জগত। উত্তর কোরিয়ান কর্তৃপক্ষ সম্ভবত এ বিষয়টি নিয়েই সতর্ক।'

২০০১ সালে উত্তর কোরিয়া ছেড়ে চলে এসেছেন টোকিও বিশ্ববিদ্যালয়ের ডক্টর অভ পলিটিক্যাল সায়েন্স এবং স্যান্ড-এর সভাপতি চয়ে কিয়ং-হুই। তিনি রয়টার্সকে বলেন, 'উত্তর কোরিয়াজুড়ে মানুষকে সতর্ক করার জন্য বিচারে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হতে পারে। [এ ঘটনা থেকে বোঝা যায়] উত্তর কোরিয়ার সমাজে দক্ষিণ কোরিয়ান সংস্কৃতির উল্লেখযোগ্য প্রভাব রয়েছে।' 

ভিডিওটি ২০২২ সালের ধারণ করা হয়ে থাকতে পারে বলে জানান কিয়ং-হুই। 'কিম জং উনের [উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা] জন্য বড় সমস্যা হচ্ছে, মিলেনিয়াল এবং জেন জি-র তরুণরা নিজস্ব চিন্তাধারা গড়ে তুলেছে,' বলেন তিনি।

ভিডিওতে দেখা যায়, নিজেদের ভুল গভীরভাবে উপলব্ধি না করায় ১৬ বছর বয়সি দুই কিশোরকে তিরস্কার করছেন অফিসাররা। একটি আউটডোর স্টেডিয়ামে প্রায় ১ হাজার শিক্ষার্থীর সামনে কিশোরদের হাতকড়া পরান তারা। সবার মুখেই মাস্ক পরা ছিল। এ থেকে ধারণা করা হচ্ছে, ভিডিওটি করোনা মহামারির সময়ে ধারণ করা।

ভিডিওতে আরও দেখা যায়, তিন মাস ধরে দক্ষিণ কোরিয়ার সিনেমা, গান ও মিউজিক ভিডিও দেখা এবং ছড়িয়ে দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর ওই ছাত্রদের শাস্তি দেওয়া হয়েছে।

ভিডিওর ধারাভাষ্যকরা বলেন, 'তারা বিদেশি সংস্কৃতির প্রলভনে পড়েছিল…এবং তাদের জীবন ধ্বংস হয়ে গিয়েছিল।'

Related Topics

টপ নিউজ

কোরিয়া / উত্তর কোরিয়া / কে-ড্রামা / কে-পপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • শি জিনপিংয়ের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ‘অটল ইচ্ছার’ কথা জানালেন কিম জং উন
  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব চীন; তবে কি জিতলেন কিম জং উন?
  • কেন এই সময়ে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং?
  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]