Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
বিয়ে আইন লঙ্ঘনে অভিযুক্ত হলেন ইমরান খান

আন্তর্জাতিক

এপি
17 January, 2024, 01:40 pm
Last modified: 17 January, 2024, 01:49 pm

Related News

  • সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • দ্রুত রামিসার হত্যাকারীদের শনাক্ত ও বিচার করায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা
  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

বিয়ে আইন লঙ্ঘনে অভিযুক্ত হলেন ইমরান খান

ইমরান ও বুশরা উভয়ই এ অভিযোগ অস্বীকার করেছেন। ইমরানের আইনজীবী ইন্তিসার পাঞ্জুথা এটিকে আগামী মাসে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন থেকে ইমরানকে দূরে রাখার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা হিসেবে দেখছেন।
এপি
17 January, 2024, 01:40 pm
Last modified: 17 January, 2024, 01:49 pm
ইমরান খান। ছবি: সংগৃহীত

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে আইন লঙ্ঘন করে বিয়ে করার অভিযোগে অভিযুক্ত করেছে দেশটির একটি আদালত। এতে বলা হয়েছে, আগের স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বুশরা বিবি ইদ্দত (তালাকের পর তিন মাস পর্যন্ত অন্য কাউকে বিয়ে না করা) পালন না করেই ইমরানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন, যা মুসলিম রীতি তথা ইসলামী শরীয়াহ পরিপন্থী।

অবশ্য ইমরান ও বুশরা উভয়ই এ অভিযোগ অস্বীকার করেছেন। ইমরানের আইনজীবী ইন্তিসার পাঞ্জুথা এটিকে আগামী মাসে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন থেকে ইমরানকে দূরে সরিয়ে রাখার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা হিসেবে দেখছেন।

গত বছরের এপ্রিলে মুহম্মদ হানিফ নামে এক ব্যক্তি ইমরান ও বুশরার বিয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে পিটিশন দেন। পরে ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মাদ আজম খান মামলাটি দেওয়ানি আদালতের বিচারকের কাছে স্থানান্তর করেন। সেই সঙ্গে এই বিয়ের বৈধতা চ্যালেঞ্জ করে করা একটি নালিশি মামলা অগ্রহণযোগ্য বলে দেওয়া দেওয়ানি আদালতের এক রায় খারিজ করে দেন।

পিটিশনে মুহম্মদ হানিফ দাবি করেন, বুশরার সঙ্গে তাঁর আগের স্বামী মানেকার বিচ্ছেদ হয় ২০১৭ সালের নভেম্বরে। কিন্তু ইদ্দত পালন না করেই ২০১৮ সালের ১ জানুয়ারি বুশরা ইমরান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন, যা মুসলিম রীতি তথা ইসলামী শরিয়ার পরিপন্থী।

তবে বুশরা বিবি জানান, আগের স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছিল ২০১৭ সালের আগস্টে।

ইমরান খান এর আগে আরো দুটি বিয়ে করেছিলেন। তার সেই দুই স্ত্রী ছিলেন জেমাইমা গোল্ডস্মিথ ও রেহাম খান। কিন্তু তাদের সাথে ইমরানের সংসার বেশিদিন টেকেনি।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বিচারক ইমরানকে অভিযোগ পড়ে শোনান। তখন ইমরান নিজেকে নির্দোষ দাবি করেন। এ সময় বুশরা বিবি সেখানে উপস্থিত ছিলেন না।

আইনজীবী পাঞ্জুথা বলেন, 'সবাই জানে তাকে (ইমরানকে) নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতেই জাল মামলায় অভিযুক্ত করা হয়েছে এবং কারাগারে রাখা হয়েছে। তবে পাকিস্তানের লোকেরা তাকে ত্যাগ করছে বলে মনে হচ্ছে না।'

২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী থেকে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। বর্তমানে তিনি একটি দুর্নীতির মামলায় কারাগারে রয়েছেন। 

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / নির্বাচন / অভিযোগ / কারাবন্দি / প্রধানমন্ত্রী / ইমরান খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • দ্রুত রামিসার হত্যাকারীদের শনাক্ত ও বিচার করায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা
  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]