Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
নান্দোস, পেয়ালার ‘ব্যবসায় বাধা দেওয়ায়’ ফুডপান্ডাকে ১০ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 January, 2024, 03:25 pm
Last modified: 16 January, 2024, 07:19 pm

Related News

  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • অব্যবস্থাপনার দায়ে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা  
  • ২০০৯ সালের বিমান দুর্ঘটনা: অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দায়ে এয়ার ফ্রান্স ও এয়ারবাসকে দোষী সাব্যস্ত 
  • চট্টগ্রামে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা
  • ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা ১০,১০০ লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

নান্দোস, পেয়ালার ‘ব্যবসায় বাধা দেওয়ায়’ ফুডপান্ডাকে ১০ লাখ টাকা জরিমানা

১০ লাখ টাকা জরিমানার পাশাপাশি ফুডপান্ডার ওপর বিধিনিষেধও আরোপ করেছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি। ফলে ফুডপান্ডা এখন থেকে অন্য খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে রেস্তোরাঁগুলোকে বাধা দিতে পারবে না।
টিবিএস রিপোর্ট
16 January, 2024, 03:25 pm
Last modified: 16 January, 2024, 07:19 pm

বাজারে নিজের প্রভাবশালী অবস্থান অপব্যবহারের মাধ্যমে প্রতিযোগিতা আইন, ২০১২ লঙ্ঘন করার জন্য অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি)।

খাবার সরবরাহকারী প্ল্যাটফর্মটির বিরুদ্ধে এমজিএইচ রেস্টুরেন্ট প্রাইভেট লিমিটেডের তিন বছর আগে দায়ের করা অভিযোগের বিষয়ে কমিশন চূড়ান্ত রায় দেওয়ার পর জরিমানার এই সিদ্ধান্ত এলো।

সোমবার (১৫ জানুয়ারি) বিসিসি চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, 'ফুডপান্ডা নিঃসন্দেহে বাজারের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান। এই অবস্থানকে কাজে লাগিয়ে নান্দোস এবং পেয়ালার মতো প্রতিষ্ঠানের ব্যবসা পরিচালনায় বাধার সৃষ্টি করেছে। এই দুটি জনপ্রিয় রেস্টুরেন্ট ব্র্যান্ডের মালিক এমজিএইচ রেস্টুরেন্টস প্রাইভেট লিমিটেড।'

১০ লাখ টাকা জরিমানার পাশাপাশি ফুডপান্ডার ওপর বিধিনিষেধও আরোপ করেছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি। ফলে ফুডপান্ডা এখন থেকে অন্য খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে রেস্তোরাঁগুলোকে বাধা দিতে পারবে না।

প্রতিযোগিতা কমিশনের এই পদক্ষেপ, বাংলাদেশে ক্রমবর্ধমান খাবার সরবরাহ বাজারে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভোক্তা ও রেস্তোরাঁগুলোর স্বার্থ রক্ষার সঙ্গে সঙ্গে আরও প্রতিযোগিতামূলক বাজার গড়ে তোলার লক্ষ্যে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

ফুডপান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের বি এ সিদ্দিকী বলেন, 'আমাদের আইনজীবীরা বিষয়টি দেখছেন। এই রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব।'

২০২০ সালের ডিসেম্বরে খাবার সরবরাহের বাজারে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ফুডপান্ডার বিরুদ্ধে তাদের অবস্থানের অপব্যবহার এবং নীতি-বহির্ভূত কার্যকলাপ পরিচালনার অভিযোগ করে এমজিএইচ রেস্টুরেন্টস।

অভিযোগে বলা হয়, এমজিএইচ রেস্টুরেন্টস ও ফুডপান্ডা বাংলাদেশ ২০১৮ সালে একটি নির্দিষ্ট কমিশনহারে ফুডপান্ডার অনলাইন প্ল্যাটফর্ম এবং সেবাসমূহ পাওয়ার জন্য চুক্তি করেছিল।

করোনা মহামারি এবং দেশব্যাপী লকডাউনের সময় রেস্টুরেন্ট ব্যবসায় ধস নামে। রেস্টুরেন্টগুলো তখন টিকে থাকার জন্য লড়াই করতে শুরু করে।

এমজিএইচের অভিযোগে বলা হয়েছে, বাজারে প্রভাবশালী ফুডপান্ডা বাংলাদেশ তাদের অবস্থানের অপব্যবহার করে এমজিএইচের রেস্টুরেন্টহ অন্যান্য রেস্টুরেন্টকে কমিশন হার বাড়িয়ে দেওয়ার জন্য 'হুমকি' দেয়।

ফুডপান্ডা জানায়, কমিশন বাড়ানো না হলে তারা খাবার সরবরাহের পরিসর কমিয়ে দেবে।

এমজিএইচের রেস্তোরাঁগুলো ওই সময় গ্রাহক কমে যাওয়া এবং পরিচালন ব্যয় বৃদ্ধির কারণে বড় লোকসানের শিকার হয়, এজন্য তারা ফুডপান্ডাকে কমিশনের হার না বাড়াতে এবং ডেলিভারির পরিসর না কমাতে অনুরোধ করেছিল। 

কিন্তু ফুডপান্ডা অনুরোধটি রাখেনি; বরং এমজিএইচের রেস্টুরেন্টগুলোর ডেলিভারির পরিসর নির্বিচারে এবং অবৈধভাবে কমিয়ে দেওয়ার পাশাপাশি তাদেরকে অনলাইন প্ল্যাটফর্ম থেকে স্থগিত করে উভয়পক্ষের মধ্যকার বিদ্যমান চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অন্য কোনো বিকল্প না পেয়ে এমজিএইচের রেস্টুরেন্টগুলো ২০২০ সালের ২৪ ডিসেম্বর বিসিসির কাছে অভিযোগ দায়ের করে। কমিশন সেই অভিযোগটি গ্রহণ করে অভিযোগের তদন্ত করে।

এ বিষয়ে ফুডপান্ডার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, 'ফুডপান্ডা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের এ আদেশ সম্পর্কে অবগত। আমরা দেশের আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। তবে আমরা মনে করি, আদেশটিতে শিল্পে ফুডপান্ডার অবস্থান যথাযথভাবে প্রতিফলিত হয়নি। আমরা আদেশটি পর্যালোচনা করছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে চাই।'

Related Topics

টপ নিউজ

ফুডপান্ডা / জরিমানা / বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • অব্যবস্থাপনার দায়ে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা  
  • ২০০৯ সালের বিমান দুর্ঘটনা: অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দায়ে এয়ার ফ্রান্স ও এয়ারবাসকে দোষী সাব্যস্ত 
  • চট্টগ্রামে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা
  • ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা ১০,১০০ লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]