Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
ভারতীয় বিমানবাহিনীর নিখোঁজ বিমানের খোঁজ পাওয়া গেল ৮ বছর পর!

আন্তর্জাতিক

এনডিটিভি
15 January, 2024, 11:05 am
Last modified: 15 January, 2024, 11:17 am

Related News

  • ‘দেখে মনে হয় আসল’: ভারতের মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে এআই-কে অস্ত্র বানানো হচ্ছে
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ভারতীয় বিমানবাহিনীর নিখোঁজ বিমানের খোঁজ পাওয়া গেল ৮ বছর পর!

এনডিটিভি
15 January, 2024, 11:05 am
Last modified: 15 January, 2024, 11:17 am
প্রতীকী ছবি: সংগৃহীত

নিখোঁজের প্রায় আট বছর পর ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ বিমানের ধ্বংসাবশেষ আবিষ্কার করা হয়েছে। গত শুক্রবার (১২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

কে-২৭৪৩ নম্বর ফ্লাইট নম্বরসহ এএন-৩২ পরিবহন বিমানটি ২০১৬ সালের ২২ জুলাই সকাল সাড়ে ৮টায় চেন্নাইয়ের তাম্বারান বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। সকাল ১১টা ৪৫ মিনিটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে বিমানটির অবতরণ করার কথা ছিল। বিমানে আট বেসামরিক নাগরিকসহ ২৯ জন লোক ছিল।

চেন্নাই উপকূল থেকে ২৮০ কিলোমিটার দূরে সকাল ৯টা ১২ মিনিটে বিমানটি ২৩ হাজার ফুট উচ্চতা থেকে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এর প্রায় আট বছর পর উপকূল থেকে ৩১০ কিলোমিটার দূরে একই এলাকায় বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, গত আট বছর ধরে নিখোঁজ ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ বিমানকে খুঁজে বের করার প্রচেষ্টা চলছিল। বিমান ও জাহাজ দিয়ে বড় আকারের তল্লাশি ও উদ্ধার অভিযান সত্ত্বেও কোনো নিখোঁজ কর্মী বা বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়নি। 

তবে সম্প্রতি বিমানটি খুঁজে পেতে ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত 'ন্যাশনাল ইন্সটিটিউট অভ ওশান টেকনোলজি' গভীর সমুদ্রে অনুসন্ধান সক্ষমতাসহ একটি অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিকল (এইউভি) মোতায়েন করে। 

মাল্টি-বিম সোনার (সাউন্ড অ্যান্ড নেভিগেশন রেঞ্জিং), সিনথেটিক অ্যাপারচার সোনার এবং হাই-রেজোলিউশন ফটোগ্রাফি ব্যবহার করে ৩,৪০০ মিটার গভীরতায় অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধানে চেন্নাই উপকূল থেকে ৩১০ কিলোমিটার দূরে সমুদ্রের তলদেশে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। 

গভীর সমুদ্রে তল্লাশি অভিযানের ছবি বিশ্লেষণ করে ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশান টেকনোলজি নিশ্চিত করেছে ধ্বংসাবশেষটি সম্ভবত বিধ্বস্ত এএন-৩২ বিমানের। কারণ ওই এলাকায় আর কোনো বিমান বিধ্বস্ত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

Related Topics

টপ নিউজ

ভারত / নিখোঁজ বিমান / বিমান নিখোঁজ / বিমানের ধ্বংসাবশেষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • ‘দেখে মনে হয় আসল’: ভারতের মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে এআই-কে অস্ত্র বানানো হচ্ছে
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]