Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
আফগানিস্তানের পর এবার পাকিস্তানেও গণবিবাহ

আন্তর্জাতিক

আল জাজিরা
11 January, 2024, 12:05 pm
Last modified: 12 January, 2024, 12:39 am

Related News

  • ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের তহবিল চাইল পাকিস্তান
  • যে কারণে পাকিস্তানের সিন্ধু প্রদেশে শিশুদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ
  • বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক 
  • জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা  
  • পাকিস্তানের করাচি উপকূলে ৫ আরোহীসহ মালবাহী বিমান নিখোঁজ

আফগানিস্তানের পর এবার পাকিস্তানেও গণবিবাহ

পাকিস্তানের করাচি শহরের দক্ষিণে হতদরিদ্র ১২২টি হিন্দু দম্পতির বিয়ে আয়োজিত হয়েছে।
আল জাজিরা
11 January, 2024, 12:05 pm
Last modified: 12 January, 2024, 12:39 am
সোর্স: আসিফ হাসান/এএফপি

ছককাটা এক সামিয়ানার নিচে ঝলমলে ঝাড়বাতির আলোয় ১২২ জন হিন্দু দম্পতি যাদের নিজেদের বিয়ের অর্থ জোগাড় করার সামর্থ্য ছিল না, তাদেরই বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছে মুসলিম অধ্যুষিত দেশ পাকিস্তানে।

জানুয়ারির ৭ তারিখে দেশটির করাচি শহরের দক্ষিণে এই গণবিবাহ আয়োজনের প্রধান কারণ ছিল দারিদ্র্য এবং নিপীড়নকে শক্তভাবে প্রতিহত করা।

গতবছরের ডিসেম্বরে আফগানিস্তানের রাজধানী কাবুলে একইভাবে গণবিবাহ অনুষ্ঠানের মাধ্যমে ৫০টি গরীব দম্পত্তির বিয়ে সম্পন্ন হয়েছিল।

ঐতিহ্যবাহী লাল বেনারসি পরিহিত ২৫ বছর বয়সী কনে কল্পনা দেবী বলেন, "আমি এখানে বিয়ে করছি কারণ আমার পরিবার গরীব। তাদের পক্ষে বিয়ের আয়োজনে টাকা খরচ করা সম্ভব না।"

দরিদ্রতার পাশাপাশি এইরকম একটি বিশেষ দিন আরো অনেক কনের সাথে ভাগাভাগি করে নেওয়ার পরও কল্পনার উৎসাহের কোন কমতি নেই। তিনি বলেন, "আমি আশা করি সবাই যাতে এইখানে বিয়ে করতে পারে।"

২০২৩ সালে আফগানিস্তানেও গণবিবাহের আয়জন করা হয়। ছবি: সংগৃহীত

পাকিস্তানে বিয়ে মানেই অনেক খরচ কারণ কনের পরিবারকে অধিকাংশ সময়েই বরের পরিবারকে যৌতুক দিতে হয়। এইজন্য অনেক মেয়ের বিয়ে পিছিয়ে যায়।

কনে নেহা পার্মারের ২৫ বছর বয়সী ভাই সতীশ পার্মার বলেন, "এটা আমার জন্য ভালো সুযোগ কারণ আমাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো না। আমার বোনের বিয়ের জন্য এত অর্থ জোগাড় করা সম্ভব ছিল না।"

পাকিস্তান আর্থিক দুরবস্থা থেকে বেড়িয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। মানবাধিকারকর্মীরা এতদিন বলে এসেছেন সংখ্যালঘু হিন্দুরা পাকিস্তানে সবচেয়ে বেশি আর্থ-সামাজিক বৈষম্যের শিকার হয়ে আসছেন।

এই গণবিবাহের আয়োজক পাকিস্তান হিন্দু পরিষদের ভাষ্যমতে, গত বছরের আদমশুমারি অনুযায়ী পাকিস্তানের ২৪ কোটি জনসংখ্যার মধ্যে মোট ৮০ লক্ষ মানুষ হিন্দু ধর্মাবলম্বী।

মানবাধিকারকর্মীরা বলেন, হিন্দু নারীদের বিয়ের মাধ্যমে প্রায়ই জোরপূর্বক ধর্মান্তরিত করে মুসলমান বানানো হয়।

গত জানুয়ারিতে জাতিসংঘের বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, দেশটিতে ১৩ বছর বয়সী বা তার থেকেও কম বয়সী মেয়েদের "অপহরণ করে তাদের বাড়ি থেকে দূরে নিয়ে গিয়ে বয়স্ক ব্যক্তিদের সাথে জোরপূর্বক বিয়ে দেওয়া হয় এবং তাদের ধর্মান্তরিত করে মুসলমান বানানো হয়।"

হিন্দু অধিকারকর্মী শিব কাচ্চি জানান, তিনি এইরকম ১৭০টি পরিবারের সাথে কথা বলেছেন যাদের মেয়েদের জোরপূর্বক ২০২২ সালে ধর্মান্তরিত করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, মেয়েগুলো আসলে সচ্ছল মুসলমান পুরুষদের সাথে পালিয়ে যায় দরিদ্রতা কাটানোর জন্য।

এই গণবিবাহের অন্যতম আয়োজক হিন্দু অধিকারকর্মী সুন্দরতা রাঠোর বলেন, "তরুণীদের কিছু আকাঙ্ক্ষা আছে যেটি তাদের পরিবার দারিদ্রতার জন্য পুরন করতে পারেনা।"

তিনি আরও বলেন, "দারিদ্র্য এবং পর্যাপ্ত শিক্ষার অভাবে তারা প্রতিনিয়ত বিভিন্ন বাহ্যিক চাপের সম্মুখীন হয়ে থাকে।"

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / গণবিবাহ / করাচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • ছবি: সংগৃহীত
    জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
    ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

Related News

  • ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের তহবিল চাইল পাকিস্তান
  • যে কারণে পাকিস্তানের সিন্ধু প্রদেশে শিশুদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ
  • বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক 
  • জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা  
  • পাকিস্তানের করাচি উপকূলে ৫ আরোহীসহ মালবাহী বিমান নিখোঁজ

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী

3
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

4
'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
আন্তর্জাতিক

ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের

6
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]