Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
করোনাকে 'কুং ফ্লু' নামে ডাকলেন ট্রাম্প

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 June, 2020, 07:45 pm
Last modified: 21 June, 2020, 08:10 pm

Related News

  • ইউয়ানকে বৈশ্বিক করতে চীনের নতুন উদ্যোগ, আর্থিক ঝুঁকি মোকাবিলায় সতর্কতার প্রত্যয়
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • চীনের সঙ্গে উত্তেজনা এড়াতে ডিপসিকসহ শতাধিক চীনা কোম্পানিকে আপাতত কালো তালিকাভুক্ত করছে না যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

করোনাকে 'কুং ফ্লু' নামে ডাকলেন ট্রাম্প

ট্রাম্পের এই বক্তব্যে নির্বাচনী সভায় অংশ নেওয়ারা হেসে ফেলেন। এসময় তাদের অনেককেই ‘শ্বেতাঙ্গ হওয়া দোষণীয় কিছু নয়’ এমন লেখা সম্বলিত টিশার্ট পরিহিত অবস্থায় দেখা গেছে।
টিবিএস ডেস্ক
21 June, 2020, 07:45 pm
Last modified: 21 June, 2020, 08:10 pm
ছবি: সিজিটিএন

করোনাভাইরাসের নাম নিয়ে আবারো বর্ণবাদী কটূক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার ওকলাহামা রাজ্যের টুলসায় নির্বাচনী র‍্যালিতে অংশ নেওয়ার সময় তিনি এই ভাইরাসকে 'কুং ফ্লু' বলে চীন বিদ্বেষ প্রকাশ করেন।

মার্শাল আর্ট বা হাতাহাতি লড়াইয়ের কৌশল কুংফু'র জন্ম চীনে। বিষয়টি পপ কালচারের দৌলতে অধিকাংশ মার্কিনীই জানেন। তাই বিদ্বেষ প্রকাশে এমন নাম বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।  

গত শনিবার টুলসার র‍্যালিতে ভাইরাসটি ছড়িয়ে পড়ার জন্য ফের চীনের প্রতি অভিযোগের আঙ্গুল তুলে ডোনাল্ড ট্রাম্প বলেন, প্লেগের মতো এই মহামারি চীন পাঠিয়েছে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন কোভিড-১৯। কিন্তু, এই নামের সমস্যা হচ্ছে এর মাধ্যমে ভাইরাসটি ছড়িয়ে পড়ার জন্য যে চীন দায়ি তা স্পষ্ট বোঝা যায় না। অর্থাৎ, বাস্তবতাকে দূরে সরিয়ে রাখতেই এমন নামকরণ। অথচ এর নাম হওয়া উচিৎ ছিল চাইনিজ ভাইরাস। এই ভাইরাসের আসলে অনেক নাম। ইতিহাসে কোনো ভাইরাসের এত নাম ছিল না। আমিও কয়েকটি নাম বলতে পারি। যেমন ধরুন- কুং ফ্লু।  

President Trump talks about the many names of Coronavirus, including "Kung Flu". pic.twitter.com/m0aQLfpNuT— Benny (@bennyjohnson) June 21, 2020

ট্রাম্পের এই বক্তব্যে নির্বাচনী সভায় অংশ নেওয়ারা হেসে ফেলেন। এসময় তাদের অনেককেই 'শ্বেতাঙ্গ হওয়া দোষণীয় কিছু নয়' এমন লেখা সম্বলিত টিশার্ট পরিহিত অবস্থায় দেখা গেছে। যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবাদ বিরোধী আন্দোলনে যখন 'কৃষ্ণাঙ্গদের জীবনেরও মূল্য আছে' এমন স্লোগান উঠছে ঠিক তখনই ট্রাম্পের অনুকরণে তার সমর্থকরা শ্বেতাঙ্গ আধিপত্যবাদ ধরে রাখার পক্ষে অবস্থান নিয়েছেন।  

ছবি: দ্য গার্ডিয়ান

ট্রাম্প প্রশাসনের এমন বর্ণবাদী বিশেষণ তার ঘোর সমর্থক বলে পরিচিত অন্যতম রাজনৈতিক উপদেষ্টা কেলিন কনওয়েকে এর আগেও ক্ষুদ্ধ করেছিল। গত মার্চে তিনি সাংবাদিকদের কাছে করোনাভাইরাসের এমন নাম দেওয়াকে 'খুবই অশোভন' আচরণ বলে উল্লেখ করেন। সে সময় হোয়াইট হাউজের একজন অজ্ঞাত কর্মকর্তা করোনাভাইরাসকে চায়না ভাইরাস বলেছিলেন, ট্রাম্পকে অনুসরণ করে।

ডোনাল্ড ট্রাম্পের এই উপদেষ্টা সে সময় বলেছিলেন, তার স্বামী জর্জ কনওয়ে একজন ফিলিপিনো বংশদ্ভুত এশীয়, যিনি ট্রাম্পকে খুবই পছন্দ করেন। মার্কিন প্রশাসনের তরফ থেকে আসা এমন অশোভন উক্তি এশীয়দের বিরুদ্ধে বর্ণবাদ উস্কে দেবে। 

ramp water kung flu windmills dead birds Hunter Biden Obama Minneanopolis https://t.co/6R4oC5HqBY— George Conway (@gtconway3d) June 21, 2020

শনিবারের র‍্যালির পরেই ট্রাম্পের প্রতি বিদ্রূপ করে একটি টুইট বার্তা দেন কেলিনের স্বামী জর্জ। টুইটে একের পর এক এলোমেলো শব্দ লিখে ট্রাম্প যে অসংলগ্ন প্রলাপ বকেছেন এমন ইঙ্গিত দেন তিনি। 

গত মার্চে নিজ উক্তি নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ার পর, ট্রাম্প এক টুইট বার্তায় এশীয়-আমেরিকান নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছিলেন। করোনাভাইরাস ছড়িয়ে দেওয়ার দায় তাদের নয় বলেও তিনি সংযুক্ত আরেক বার্তায় উল্লেখ করেন।   

It is very important that we totally protect our Asian American community in the United States, and all around the world. They are amazing people, and the spreading of the Virus....

— Donald J. Trump (@realDonaldTrump) March 23, 2020

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ অন্যান্য স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং রাজনৈতিক নেতারা অনেক আগে থেকেই কোভিড-১৯'কে ট্রাম্প যেভাবে 'চীনা রোগ' বলে অবহিত করছেন তা নিয়ে তীব্র সমালোচনা করে আসছেন। 

মার্চে যুক্তরাষ্ট্রে চীনা-বংশোদ্ভুত মার্কিন নাগরিক সংগঠনের এক প্রভাবশালী সদস্য এবং মেগাটয়েজ কোম্পানির প্রধান নির্বাহী চার্লি উ- এসময় বলেন, এ সঙ্কট মোকাবিলায় আমাদের বিজ্ঞানের সহায়তা দরকার। সরকারি কর্মকর্তাদের তরফে অহেতুক ভীতি, ঘৃণা আর বর্ণবাদী বিদ্বেষ ছড়িয়ে এর সমাধান করা যাবে না।

'মহামারি মোকাবিলায় বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। তবেই সফলতা আসবে' যোগ করেন তিনি। 

এশীয় বংশোদ্ভুত মার্কিন নাগরিকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সে সময় সহিংস ও বিদ্বেষী আচরণের ঘটনাও ঘটে। এর প্রেক্ষিতে মার্চের শেষ দিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে করোনাভাইরাসকে আর চীনা ভাইরাস বলবেন না এমন প্রতিশ্রুতিও দিয়েছিলেন ট্রাম্প। 

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / বর্ণবাদী নাম / কুং ফ্লু / চীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ইউয়ানকে বৈশ্বিক করতে চীনের নতুন উদ্যোগ, আর্থিক ঝুঁকি মোকাবিলায় সতর্কতার প্রত্যয়
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • চীনের সঙ্গে উত্তেজনা এড়াতে ডিপসিকসহ শতাধিক চীনা কোম্পানিকে আপাতত কালো তালিকাভুক্ত করছে না যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]