Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ঘুরতে শুরু করল কাঠের তৈরি বিশ্বের উচ্চতম বায়ুকল

আন্তর্জাতিক

ইলেকট্রেক
30 December, 2023, 10:00 am
Last modified: 30 December, 2023, 10:01 am

Related News

  • উৎপাদন চালু রাখতে জরুরি ভিত্তিতে ১,০০০ কোটি টাকা চেয়েছে রামপাল বিদ্যুৎকেন্দ্র
  • বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার
  • এপ্রিলে রামপাল বিদ্যুৎকেন্দ্রের রেকর্ড ৭৬০ মিলিয়ন ইউনিট উৎপাদন, জাতীয় গ্রিডে বড় অবদান
  • বৃষ্টিপাতেও লেকে পর্যাপ্ত পানি জমেনি, এখনও বন্ধ কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিট
  • রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

ঘুরতে শুরু করল কাঠের তৈরি বিশ্বের উচ্চতম বায়ুকল

বায়ুকলটি স্টিল থেকে হালকা হলেও এটি যথেষ্ট শক্তিশালী। কাঠের টাওয়ারগুলো পরিবেশবান্ধব এবং কার্বন নেগেটিভ (কার্বন নিঃসরণ করে না)।
ইলেকট্রেক
30 December, 2023, 10:00 am
Last modified: 30 December, 2023, 10:01 am
ছবি: ইলেকট্রেক

কাঠের তৈরি বিশ্বের উচ্চতম বায়ুকল (উইন্ড টার্বাইন) নির্মাণ করেছে সুইডেনভিত্তিক স্টার্টআপ কোম্পানি মডভিয়ন। বায়ুকলটি বর্তমানে সুইডেনের প্রায় ৪০০ বসতবাড়িতে বিদ্যুতের জোগান দিচ্ছে।

দুই মেগাওয়াট ক্ষমতার কাঠের বায়ুকলটি গোথেনবার্গের উত্তর-পূর্বে স্কারা শহরের বাইরে অবস্থিত। বায়ুকলটি ভারভাগ এনার্জি নামক একটি কোম্পানির জন্য তৈরি করা হয়েছে।

কাঠের তৈরি বিশ্বের সবচেয়ে লম্বা এই বায়ুকলের মূল টাওয়ারটির উচ্চতা ৩৪৪ ফুট (১০৫ মিটার)। আর যদি টাওয়ারের সঙ্গে সংযুক্ত ব্লেডের (পাখা) ডগা অন্তর্ভুক্ত করা হয় তবে এর উচ্চতা দাঁড়াবে ৪৯২ ফুট (১৫০ মিটার)।

টাওয়ারটির দেওয়াল তৈরি করা হয়েছে টেকসই স্প্রুস গাছের কাঠ দিয়ে তৈরি তিন মিলিমিটার পুরু ১৪৪টি স্তর দিয়ে। লম্বায় পুরো টাওয়ারটিকে মোট সাতটি অংশে ভাগ করা হয়েছে।

ছবি: ইলেকট্রেক

মডভিয়ন জানিয়েছে, বায়ুকলটি স্টিল থেকে হালকা হলেও এটি যথেষ্ট শক্তিশালী। তাছাড়া হালকা হওয়ায় রাস্তায় পরিবহন করা সহজ বলে এটি ক্রেতাদের নিকটও জনপ্রিয় হয়ে উঠেছে।

কাঠের টাওয়ারগুলো পরিবেশবান্ধব এবং কার্বন নেগেটিভ (কার্বন নিঃসরণ করে না)। এগুলো শুধু কার্বন সঞ্চয় করে না বরং সময়ের সাথে সাথে আরও শোষণও করে। আবার যখন টাওয়ারটির মেয়াদ শেষ হয়ে যাবে তখন এর দেয়ালগুলোকে শক্তিশালী বিম হিসাবে পুনরায় নির্মাণ কাজেও ব্যবহার করা যেতে পারে।

কাঠের টাওয়ারটির নির্মাণকাজ ২০২১ সাল থেকে শুরু হয়েছিল। মডভিয়ন বিবিসিকে জানিয়েছে, তারা ২০২৭ সালের মধ্যে নিজেদের কারখানা চালু করবে যেখানে বছরে একশ কাঠের বায়ুকল উৎপাদন করার লক্ষ্যমাত্রা থাকবে।

Related Topics

টপ নিউজ

বায়ুকল / উইন্ড টার্বাইন / বিদ্যুৎ উৎপাদন / পরিবেশবান্ধব বিদ্যুৎ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • উৎপাদন চালু রাখতে জরুরি ভিত্তিতে ১,০০০ কোটি টাকা চেয়েছে রামপাল বিদ্যুৎকেন্দ্র
  • বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার
  • এপ্রিলে রামপাল বিদ্যুৎকেন্দ্রের রেকর্ড ৭৬০ মিলিয়ন ইউনিট উৎপাদন, জাতীয় গ্রিডে বড় অবদান
  • বৃষ্টিপাতেও লেকে পর্যাপ্ত পানি জমেনি, এখনও বন্ধ কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিট
  • রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]