Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ব্যাংক খাত থেকে ৯২ হাজার কোটি টাকা লুটপাটের তথ্য আজগুবি: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 December, 2023, 12:20 pm
Last modified: 26 December, 2023, 12:24 pm

Related News

  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • বাজেটের সঙ্গে অর্থনৈতিক সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান দেবপ্রিয় ভট্টাচার্যের
  • কর্মসংস্থান সংকট মোকাবিলায় ব্যবসা পরিবেশ সংস্কার জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
  • জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই
  • আমেরিকানদের ওপর আমাদের কোনো আস্থা নেই, এটাই আলোচনার প্রধান বাধা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ব্যাংক খাত থেকে ৯২ হাজার কোটি টাকা লুটপাটের তথ্য আজগুবি: পররাষ্ট্রমন্ত্রী

বাহবা পাওয়ার জন্য তারা এসব করেছে বলেও মন্তব্য করেন তিনি।
টিবিএস রিপোর্ট
26 December, 2023, 12:20 pm
Last modified: 26 December, 2023, 12:24 pm
ফাইল ছবি।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, সিপিডিতে অনেক রাশান অর্থনীতিবিদ আছেন, যারা ঘরে বসে অংশ কষে ব্যাংক খাতে ১৫ বছরে ৯২ হাজার কোটি টাকা লুটপাটের মতো আজগুবি তথ্য দিয়েছে।

বাহবা পাওয়ার জন্য তারা এসব করেছে বলেও মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। 

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে নগরের আম্বরখানা এলাকায় গণসংযোগ করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন সিলেট-১ আসনে আওয়ামী লীগের এই প্রার্থী।

গত ২৩ ডিসেম্বর দেশের অর্থনীতি নিয়ে পর্যবেক্ষণ জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানায়, ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত ২৪টি বড় ধরনের ঋণ অনিয়মের মাধ্যমে ব্যাংকিং খাত থেকে ৯২ হাজার কোটি টাকার বেশি আত্মসাৎ হয়েছে।

এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী বলেন, "রাশিয়ার মতো বড় দেশের ঊনিশ টুকরো হয়ে যাওয়ার পেছনে তাদের অর্থনীতিবিদেরা দায়ী। দুর্ভাগ্যবশত, সিপিডিতে যারা আছেন, তাদের অনেকেই রাশান (রুশ) ইকোনমিস্ট। তারা ঘরে বসে অংক কষে আজগুবি নাম্বার বের করেছে, বাহবা পাওয়ার জন্য।" 

সিপিডির কাছে তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ হিসাব থাকলে, সরকার তা গ্রহণ করবে বলেও মন্তব্য করেন তিনি। 

এসময়, গার্মেন্টস কর্মীদের ২৩ হাজার টাকা মজুরি দাবির প্রসঙ্গ এনে সিপিডির সমালোচনা করে ড. মোমেন বলেন, "তাদের দাবি বাস্তবায়ন হলে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে।"

সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে আম্বরখানা এলাকায় গণসংযোগ করেন ড. মোমেন। এ সময় আওয়ামী লীগ নেতারা তার সাথে ছিলেন।

Related Topics

টপ নিউজ

পররাষ্ট্রমন্ত্রী / পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন / সিপিডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • বাজেটের সঙ্গে অর্থনৈতিক সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান দেবপ্রিয় ভট্টাচার্যের
  • কর্মসংস্থান সংকট মোকাবিলায় ব্যবসা পরিবেশ সংস্কার জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
  • জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই
  • আমেরিকানদের ওপর আমাদের কোনো আস্থা নেই, এটাই আলোচনার প্রধান বাধা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]