Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
বিরল জোড়া জরায়ু, দুই দিনে দুই শিশুর জন্ম দিলেন এক নারী!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 December, 2023, 08:35 pm
Last modified: 23 December, 2023, 08:36 pm

Related News

  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • চুক্তির আওতায় চার কিস্তিতে ইরানের অবরুদ্ধ ২৪ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: হারেৎজ
  • শুক্রবারের আগেই ট্রাম্প ‘দেড় পৃষ্ঠার’ আমেরিকা-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন: ভ্যান্স
  • ইরান পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের খবর ‘ভুয়া’: ট্রাম্প
  • চুক্তি বহাল থাকলে ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

বিরল জোড়া জরায়ু, দুই দিনে দুই শিশুর জন্ম দিলেন এক নারী!

বিশ্বের ০.৩ শতাংশ নারীর মধ্যে দুটি জরায়ু রয়েছে। আর একই সাথে দুটি জরায়ুতেই সন্তান ধারণ করার ঘটনা দশ লাখের মধ্যে মাত্র একটি।
টিবিএস ডেস্ক
23 December, 2023, 08:35 pm
Last modified: 23 December, 2023, 08:36 pm
কেলসি হ্যাচার। ছবি: বিবিসি

পর পর দুই দিনে দুটি সন্তানের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের এক নারী। তবে আশ্চর্যের বিষয়টি হলো, একটি জরায়ু থেকে নয়, বরং আলাদা আলাদা জরায়ু থেকে জন্ম নিয়েছে শিশু দুটি। খবর বিবিসির।

এই নারী হলেন কেলসি হ্যাচার (৩২)। সাধারণত নারীদের একটিমাত্র জরায়ু থাকে। কিন্তু জন্মগতভাবেই তার জরায়ু দুটি। যা একটি বিরল ঘটনা।

ইউনিভার্সিটি অব আলাবামা অ্যাট বার্মিংহাম (ইউএবি) হসপিটালে গত মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ৮টার দিকে স্বাভাবিকভাবে প্রথম সন্তানের জন্ম দেন কেলসি। এর ১০ ঘণ্টা পর অর্থাৎ পরদিন ভোরে তার দ্বিতীয় সন্তানের জন্ম হয়। তারা সবাই এখন সুস্থ্য রয়েছেন।

১৭ বছর বয়সে শারীরিক পরীক্ষার পর কেলসি জানতে পারেন যে তার জরায়ু দুটি। ইউএবির চিকিৎসকরা জানান, বিশ্বের ০.৩ শতাংশ নারীর মধ্যে দুটি জরায়ু রয়েছে। আর একই সাথে দুটি জরায়ুতেই সন্তান ধারণ করার ঘটনা দশ লাখের মধ্যে মাত্র একটি। কারণ, বেশিরভাগ ক্ষেত্রে একটি জরায়ু নিষ্ক্রিয় থাকে।

২০১৯ সালে বাংলাদেশের এক চিকিৎসক বিবিসিকে জানিয়েছিলেন, এক নারী তার একটি জরায়ু থেকে অপরিপক্ক সন্তান জন্ম দেওয়ার প্রায় এক মাস পর দ্বিতীয় জরায়ু থেকে আরেকটি সন্তানের জন্ম দিয়েছে।

এর আগেও তিনবার গর্ভধারণ করেছিলেন কেলসি। এবারও তিনি ভেবেছিলেন একটি জরায়ুতেই তিনি সন্তান ধারণ করেছেন। কিন্তু গর্ভধারণের একপর্যায়ে প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষার বিরল এই ঘটনার কথা জানতে পারেন কেলসি। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার দুটি জরায়ুতেই সন্তান লাভের কথা জানান।

তখন কেলসি বলেছিলেন, তারা কেউই ঘটনাটি বিশ্বাস করতে পারছিলেন না।

কেলসির সন্তান প্রসবের সাথে জড়িত চিকিৎসক অধ্যাপক রিচার্ড ডেভিস জানান, গর্ভাবস্থায় দুটি জরায়ুতে দুটি সন্তানই স্বাভাবিকভাবে বেড়ে উঠেছে। দুটি সন্তান থাকলেও শারীরিক গঠনের বৃদ্ধিতে কোনো সমস্যা হয়নি শিশুগুলোর।
 
Related Topics

টপ নিউজ

জরায়ু / সন্তান প্রসব / গর্ভধারণ / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • চুক্তির আওতায় চার কিস্তিতে ইরানের অবরুদ্ধ ২৪ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: হারেৎজ
  • শুক্রবারের আগেই ট্রাম্প ‘দেড় পৃষ্ঠার’ আমেরিকা-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন: ভ্যান্স
  • ইরান পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের খবর ‘ভুয়া’: ট্রাম্প
  • চুক্তি বহাল থাকলে ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]