Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
কর্ণাটকে হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
23 December, 2023, 11:15 am
Last modified: 23 December, 2023, 11:15 am

Related News

  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

কর্ণাটকে হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা

হিন্দুস্তান টাইমস
23 December, 2023, 11:15 am
Last modified: 23 December, 2023, 11:15 am
ছবি: সংগৃহীত

কর্ণাটকে হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কয়েক মাস আগেই দক্ষিণ ভারতের এই রাজ্যে বিজেপি সরকারকে হারিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেসের সরকার। 

সেই কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শুক্রবার ঘোষণা দিয়েছেন যে কর্ণাটকে আর হিজাবের ওপর নিষেধাজ্ঞা থাকবে না।

কান্নাড়া ভাষায় একটি টুইটে কর্ণাটকের মুখ্যমন্ত্রী লেখেন, 'আমি নির্দেশ দিয়েছি (অফিসারদের), যাতে হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।' 

টুইটে বিজেপির সমালোচনাও করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, 'এই দলটা (বিজেপি) পোশাক, কাপড়, জাতির ভিত্তিতে মানুষ ও সমাজকে ভাগ করাচ্ছে'। 

উল্লেখ্য, ২০২২ সালে কর্ণাটকের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাবের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ওই সময় কর্ণাটকের ক্ষমতায় ছিল বিজেপির সরকার। 

এরপর কর্ণাটকে ভোটের লড়াইয়ের পর ক্ষমতায় আসে কংগ্রেস। মুখ্যমন্ত্রী হন সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী হন ডি শিবকুমার। 

সিদ্দারামাইয়া সদ্য একটি অনুষ্ঠানে বলেন, 'আমরা সিদ্ধান্ত বদলাব। আর কোনো হিজাব নিষেধাজ্ঞা থাকবে না। নারীরা হিজাব পরেই বের হতে পারেন। আমি নির্দেশ দিয়েছি অফিশিয়ালদের, যাতে ওই নির্দেশ ফিরিয়ে নেওয়া হয়।' 

সিদ্দারামাইয়া সদ্য বলেছেন, 'পোশাক পরা আর খাবার খাওয়া আমাদের পছন্দ, আমি আপত্তি করব কেন? তোমার যা খুশি পরো, যা খুশি খাও, আমি কেন পাত্তা দেব? ভোট পাওয়ার জন্য রাজনীতি করা উচিত নয়, আমরা তা করি না।'

প্রসঙ্গত, কর্ণাটকে হিজাবের ওপর নিষেধাজ্ঞা শুরু হয়েছিল ২০২২ সালের জানুয়ারি মাসে। ঘটনার সূত্রপাত কর্ণাটকের উড়ুপির প্রি-ইউনিভার্সিটি কলেজের ক্যাম্পাস থেকে। সেখানে মুসলিম নারীদের হিজাব পরে কলেজে আসতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই থেকে বিতর্কের শুরু। 

পরে কর্ণাটক সরকারও ফেব্রুয়ারি মাসে এই হিজাবের ওপর নিষেধাজ্ঞাকে জারি করে। ওই সময় কর্ণাটকে বিজেপি সরকারের সেই সিদ্ধান্ত ঘিরে ব্যাপক বিতর্ক দানা বাঁধে।

Related Topics

টপ নিউজ

কর্ণাটক / হিজাব নিষিদ্ধ / হিজাব নিষেধাজ্ঞা / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]