Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
ইলেকট্রনিক্স জায়ান্ট তোশিবার পতনের গল্প

আন্তর্জাতিক

বিবিসি
22 December, 2023, 10:10 am
Last modified: 22 December, 2023, 10:10 am

Related News

  • রাজপরিবারে উত্তরাধিকার সংকট, তবু কেন কোনো নারীকে সিংহাসনে বসতে দিচ্ছে না জাপান? 
  • চীন ও রাশিয়া ‘আতঙ্কে’ পশ্চিমাদের সাহায্য নিয়ে নতুন গোয়েন্দা সংস্থা গঠন করছে জাপান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম
  • যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন
  • চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’, নিরাপদ আশ্রয়ে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ
  • ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

ইলেকট্রনিক্স জায়ান্ট তোশিবার পতনের গল্প

হিসাবে গরমিল, বিলিয়ন ডলার বাড়তি লাভ দেখানো, ব্যবসা বিক্রি করে দেওয়া; তোশিবা'র পতনের শুরু ২০১৫ সালের পর থেকে।
বিবিসি
22 December, 2023, 10:10 am
Last modified: 22 December, 2023, 10:10 am
ছবি: গেটি ইমেজেস ভিয়া বিবিসি

একটা সময় ছিল যখন আমাদের টেলিভিশন, কম্পিউটার, স্পিকার সিস্টেম কিংবা অন্যান্য অনেক ইলেকট্রনিক পণ্যের অন্তত একটি তোশিবা'র তৈরি ছিল।

জাপানের ইলেকট্রনিক্স জগতের একসময়কার পথিকৃৎ জাপান ইনক নামে পরিচিত কোম্পানিটি ৭৪ বছর পর আজ টোকিওর স্টক এক্সচেঞ্জের তালিকা থেকে সরে গেছে।

কিন্তু ঠিক কেন জাপানের অন্যতম এ শিল্প প্রতিষ্ঠানটির গৌরবের ইতিহাসের এমন পতন ঘটল?

এর শুরু হয় ২০১৫ সালে। ওইসময় কোম্পানির বিভিন্ন বিভাগে হিসাবে গরমিল প্রথম প্রকাশ্যে আসে। ওইসব তছরুপে অনেকক্ষেত্রে শীর্ষস্থানীয় ব্যবস্থাপকরাও জড়িত ছিলেন।

প্রায় সাত বছর ধরে তোশিবা তার লভ্যাংশ ১.৫৯ বিলিয়ন ডলার বাড়িয়ে উল্লেখ করে। ২০২০ সালে তোশিবার হিসাবে আরও নতুন অসংগতি পাওয়া যায়।

২০২১ সালে এক তদন্তে তোশিবার সঙ্গে জাপানের বাণিজ্য মন্ত্রণালয়ের আঁতাতের কথা জানা যায়।

তোশিবা মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের স্বার্থ ঠেকিয়ে রাখার চেষ্টা করে। এর ফলে বিনিয়োগকারীরা জাপানের বিনিয়োগের বিষয়ে অনিশ্চয়তায় ভোগেন যা কেবল তোশিবার নয় বরং জাপানের সম্পূর্ণ স্টক মার্কেটের জন্যই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

২০১৬ সালে তোশিবা আমেরিকার ওয়েস্টিংহাউজ ইলেকট্রিক-এর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট নির্মাণের প্রায় কয়েক বিলিয়ন ডলারের দায়িত্ব নেওয়ার কথা জানায়। এর তিন মাসের মাথায় ওয়েস্টিংহাউজ নিজেদের দেউলিয়া ঘোষণা করলে তোশিবার নিউক্লিয়ার ব্যবসায় ধস নামে এবং এর ঘাড়ে প্রায় ছয় বিলিয়ন ডলারের দায় চাপে।

এর ফলে তোশিবাকে তাদের মোবাইল ফোন, মেডিকেল যন্ত্রপাতি এবং গৃহস্থালির নানান ইলেকট্রনিক পণ্যসহ আরও কিছু ব্যবসা বিক্রি করে দিতে হয়। এর মধ্যে কোম্পানিটিকে এটির চিপ নির্মাণ ইউনিট 'তোশিবা মেমোরি'ও বিক্রির প্রক্রিয়া শুরু করতে হয়।

ওই সময় যখন অন্য ইলেকট্রনিক কোম্পানিগুলো ভবিষ্যৎ প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে বিনিয়োগ করছিল, তখন তোশিবাকে এর দেনা সামালাতে নিজেদের সম্পদ বিক্রি করে দিতে হচ্ছিল।

২০১৭ সালের শেষ নাগাদ বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে ৫.৪ বিলিয়ন ডলার জোগাড় করতে সক্ষম হয় তোশিবা। এতে বাধ্য হয়ে শেয়ার বাজারের তালিকা থেকে সরে যাওয়ার ক্ষেত্রে তখন আপাতভাবে রক্ষা পায় এটি।

কিন্তু এর ফলে কোম্পানির ওপর শেয়ারহোল্ডারদের ক্ষমতা বাড়ে আর সৃষ্টি হয় দীর্ঘ দ্বন্দ্বের। এর জেরে ব্যাটারি, চিপ এবং নিউক্লিয়ার ও সামরিক যন্ত্রপাতির ব্যবসায় এক প্রকার থমকে যায়।

এ অবস্থায় কোম্পানিকে ছোট ছোট অংশে ভাগ করা হবে কি না তা নিয়ে অনেক চিন্তাভাবনা করে তোশিবা। পরে কোম্পানি প্রাইভেট মালিকানাধীন হওয়ার সম্ভাবনা অনুসন্ধান করতে একটি কমিটি গঠন করা হয়।

২০২২ সালের জুনে আটটি ক্রয়প্রস্তাব পায় তোশিবা।

এ বছরের শুরুতে জাপান ইনভেস্টমেন্ট কোর (জেআইসি)-এর নেতৃত্বাধীন একদল জাপানি বিনিয়োগকারীর ১৪ বিলিয়ন ডলারে তোশিবা অধিগ্রহণ করার কথা নিশ্চিত করে কোম্পানিটি।

নতুন মালিকেরা কোম্পানিকে কীভাবে পুনরায় নিজের পায়ে দাঁড় করাবেন তা স্পষ্ট নয়। কিন্তু কোম্পানির বিদায়ী চেয়ারম্যান বলছেন, হাই মার্জিন ডিজিটাল সার্ভিসের ওপর বেশি মনোযোগ দেওয়া হবে।

জেআইসি'র অবশ্য বড় বড় প্রতিষ্ঠানের ব্যবসা দাঁড় করিয়ে নেওয়ার নজির রয়েছে।

২০১৪ সালে সনির ভাইয়ো ল্যাপটপ কিনে নেওয়ার পরে জেআইসি গত বছর সনিকে এ ল্যাপটপের রেকর্ড পরিমাণ বিক্রি অর্জনে সহায়তা করেছে।

কিন্তু তোশিবা অনেক বড় একটি কোম্পানি, তাই এখানে ঝুঁকিও অনেক বেশি।

Related Topics

টপ নিউজ

তোশিবা / ইলেকট্রনিক্স পণ্য / জাপান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • ছবি: সংগৃহীত
    জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
    ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

Related News

  • রাজপরিবারে উত্তরাধিকার সংকট, তবু কেন কোনো নারীকে সিংহাসনে বসতে দিচ্ছে না জাপান? 
  • চীন ও রাশিয়া ‘আতঙ্কে’ পশ্চিমাদের সাহায্য নিয়ে নতুন গোয়েন্দা সংস্থা গঠন করছে জাপান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম
  • যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন
  • চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’, নিরাপদ আশ্রয়ে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ
  • ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী

3
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

4
'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
আন্তর্জাতিক

ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের

6
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]