Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 26, 2026
মারা যাননি দাউদ ইব্রাহিম; ভুয়া স্ক্রিনশট থেকে বিভ্রান্তি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 December, 2023, 05:55 pm
Last modified: 18 December, 2023, 06:04 pm

Related News

  • গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
  • হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬
  • হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৩
  • শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপ, ১৩ দিন পর আহত তরুণের মৃত্যু
  • বরিশালে গ্রেপ্তারের ভয়ে পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু  

মারা যাননি দাউদ ইব্রাহিম; ভুয়া স্ক্রিনশট থেকে বিভ্রান্তি

ছড়িয়ে পড়া ওই বার্তায় দাউদকে ‘মানবতার ত্রাতা’, ‘প্রতিটি পাকিস্তানির হৃদয়ের কাছের’, ‘প্রিয়’ ইত্যাদি বলে সম্বোধন করা হয়েছে। সেখানে দাউদের জান্নাতপ্রাপ্তির প্রার্থনাও করতে দেখা যায়।
টিবিএস ডেস্ক
18 December, 2023, 05:55 pm
Last modified: 18 December, 2023, 06:04 pm
দাউদ ইব্রাহিম। ফাইল ছবি। ছবি: সংগৃহীত

করাচিতে দাউদ ইব্রাহিম মারা গেছেন — এমন খবর হু-হু করে ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দাউদের মৃত্যু নিয়ে নানা পোস্ট দেখা যায়। এসব পোস্টে দাবি করা হয়, বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার পর এই গ্যাংস্টারকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দাউদের মৃত্যুর খবরটি ভুয়া।

অনেকেই দাউদের মৃত্যুসংবাদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। সেখানে আপাতদৃষ্টিতে দেখে মনে হয়েছে, স্ক্রিনশটটিতে থাকা অ্যাকাউন্টটি পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকারের। তবে এনডিটিভি'র প্রতিবেদন অনুযায়ী, ওই স্ক্রিনশট ভুয়া। অনেক ফ্যাক্ট-চেকার নিশ্চিত করেছেন ওই স্ক্রিনশটে দেখতে পাওয়া অ্যাকাউন্ট কাকারের নয়।

ছড়িয়ে পড়া ওই বার্তায় দাউদকে 'মানবতার ত্রাতা', 'প্রতিটি পাকিস্তানির হৃদয়ের কাছের', 'প্রিয়' ইত্যাদি বলে সম্বোধন করা হয়েছে। সেখানে দাউদের জান্নাতপ্রাপ্তির প্রার্থনাও করতে দেখা যায়।

কিন্তু ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট ডিএফআরএসি এক্স-এ এক পোস্টে জানিয়েছেন, ভাইরাল হওয়া ওই স্ক্রিনশটের অ্যাকাউন্টটির সঙ্গে কাকারের আনুষ্ঠানিক অ্যাকাউন্টের মিল নেই।

আর কাকার এক্স-এ সর্বশেষ পোস্ট করেছেন গত ১৬ ডিসেম্বর।

১৯৫৫ সালে জন্ম নেওয়া দাউদ মুম্বাইয়ের (তৎকালীন বোম্বে) ডংরি বস্তি এলাকায় বেড়ে ওঠেন। ১৯৯৩ সালে মুম্বাইয়ে বিস্ফোরণের পর তিনি ভারত ছাড়েন।

১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণে ২৫৭ জন নিহত ও ৭০০-এর বেশি মানুষ আহত হন।

অভিযোগ রয়েছে, পলাতক সন্ত্রাসী দাউদ ইব্রাহিম এ হামলার পরিকল্পনা করেছিলেন।

Related Topics

টপ নিউজ

দাউদ ইব্রাহিম / ভুয়া সংবাদ / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
    ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
  • ছবি: আনাদোলু এজেন্সি
    ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  
  • ছবি: সংগৃহীত
    এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  
  • ছবি: সংগৃহীত
    ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 
  • বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
    বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

Related News

  • গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
  • হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬
  • হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৩
  • শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপ, ১৩ দিন পর আহত তরুণের মৃত্যু
  • বরিশালে গ্রেপ্তারের ভয়ে পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু  

Most Read

1
ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
বাংলাদেশ

ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক

2
ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 

5
বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
অর্থনীতি

বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]