Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
গাজায় নির্বিচার বোমা হামলায় বৈশ্বিক সমর্থন হারাচ্ছে ইসরায়েল: বাইডেন

আন্তর্জাতিক

রয়টার্স
13 December, 2023, 12:30 pm
Last modified: 13 December, 2023, 12:38 pm

Related News

  • মা এসে গেছেন! অবশেষে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হলো
  • জনপ্রিয়তা কমেছে, তাই মেলোনি আবার আমার বন্ধু হতে চান: ট্রাম্প; নিজের জনপ্রিয়তায় মন দিন: মেলোনি
  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের
  • মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন চুক্তি চাইতে পারেন ট্রাম্প
  • ইরান যুদ্ধ থেকে নিজেদের জয়ের হিসাব কষছে চীন

গাজায় নির্বিচার বোমা হামলায় বৈশ্বিক সমর্থন হারাচ্ছে ইসরায়েল: বাইডেন

যদিও গাজায় হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষে শুরু থেকেই সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র, তবে বাইডেনের এই মন্তব্য নেতানিয়াহুর সাথে তার আক্ষরিক ও রাজনৈতিক আলিঙ্গনের সম্পূর্ণ বিপরীত হিসেবেই মনে করা হচ্ছে।
রয়টার্স
13 December, 2023, 12:30 pm
Last modified: 13 December, 2023, 12:38 pm
জো বাইডেন। ছবি- রয়টার্স

গাজায় 'নির্বিচার' বোমা হামলার জন্য ইসরায়েল সমর্থন হারাচ্ছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল মঙ্গলবার বলেছেন, গাজার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান পরিবর্তন হওয়া উচিত।

২০২৪ সালের অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের তহবিল সংগ্রহের অনুষ্ঠানে ওয়াশিংটনে দাতাদের সামনে বাইডেন এ মন্তব্য করেন। গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে এটাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে কড়া সমালোচনা।

যদিও গাজায় হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষে শুরু থেকেই সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তাই বাইডেনের এই মন্তব্য ইসরায়েলের সাথে তার আক্ষরিক ও রাজনৈতিক আলিঙ্গনের সম্পূর্ণ বিপরীত হিসেবেই মনে করা হচ্ছে।

অনুষ্ঠানে বাইডেন বলেন, 'ইসরায়েলের নিরাপত্তা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারে। কিন্তু এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ছাড়াও ইসরায়েলের আরো অনেকেই রয়েছে। ইসরায়েলের পক্ষে ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের অনেকেরই সমর্থন রয়েছে। কিন্তু গাজায় নির্বিচার বোমা হামলার কারণে তারা সেই সমর্থন হারাতে শুরু করেছে।'

গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় এ পর্যন্ত ১৮ হাজার মানুষ নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে ৫০ হাজারেরও বেশি মানুষ। গাজার কর্মকর্তারা বলছেন, ইসরায়েলের হামলা একটি মানবিক সংকট তৈরি করেছে।

গাজায় ইসরায়েলি হামলা বন্ধে উদ্যোগী হওয়ার জন্য বাইডেন ও তার দলের মধ্যেও চাপ রয়েছে। জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারাও ইদানীং গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করছেন।

বাইডেন তার বক্তব্যে নেতানিয়াহুর সাথে একটি ব্যক্তিগত কথোপকথনের দিকে ইঙ্গিত করেন, যেখানে ইসরায়েলি নেতা বলেছিলেন, 'আপনি জার্মানিতে বোমা ফেলেছেন, আপনি পরমাণু বোমা ফেলেছেন, অনেক বেসামরিক লোক মারা গেছে।'

এর প্রতিক্রিয়ায় বাইডেন বলেছিলেন, 'হ্যাঁ, এ ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এসব সংস্থা বা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল। আমরা ৯/১১ এ যে ভুলগুলো করেছিলাম, সেই একই ভুলগুলো করবেন না।'

নেতানিয়াহু মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ইসরায়েল গাজায় স্থল অভিযানের জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে 'পূর্ণ সমর্থন' পেয়েছে।

তিনি আরো বলেন, যুদ্ধ বন্ধ করার জন্য আন্তর্জাতিক চাপ ঠেকাতে ওয়াশিংটন ভূমিকা রাখছে।

Related Topics

টপ নিউজ

গাজায় ইসরায়েলি আগ্রাসন / ইসরায়েল-হামাস যুদ্ধ / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • মা এসে গেছেন! অবশেষে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হলো
  • জনপ্রিয়তা কমেছে, তাই মেলোনি আবার আমার বন্ধু হতে চান: ট্রাম্প; নিজের জনপ্রিয়তায় মন দিন: মেলোনি
  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের
  • মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন চুক্তি চাইতে পারেন ট্রাম্প
  • ইরান যুদ্ধ থেকে নিজেদের জয়ের হিসাব কষছে চীন

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]