Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
ইসরায়েল-হামাস সংঘাত: চারদিনের যুদ্ধবিরতি শুরু

আন্তর্জাতিক

আল জাজিরা
24 November, 2023, 10:30 am
Last modified: 24 November, 2023, 11:35 am

Related News

  • যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজার ৭০ শতাংশ দখল নিতে আইডিএফকে নির্দেশ নেতানিয়াহুর
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প; জিম্মিদের মুক্তির অপেক্ষায় ইসরায়েল
  • দুই বছর পর ‘ঘরে ফেরা’—ঘর কোথায়, কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার, তবু খুশির ঝিলিক
  • গাজায় যুদ্ধ অবসানের নিশ্চয়তা পেল হামাস, যুদ্ধবিরতিতে ইসরায়েলের অনুমোদন

ইসরায়েল-হামাস সংঘাত: চারদিনের যুদ্ধবিরতি শুরু

শুক্রবার যুদ্ধবিরতি শুরুর আগে গত বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় গাজায় আকাশ, স্থল ও সমুদ্রপথে ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েল।
আল জাজিরা
24 November, 2023, 10:30 am
Last modified: 24 November, 2023, 11:35 am
যুদ্ধবিধ্বস্ত গাজা/ ছবি- এপি

টানা দেড় মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে অবশেষে চার দিনের যুদ্ধবিরতি শুরু হলো। আজ শুক্রবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা (বাংলাদেশ সময় সকাল ১১টা) থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ স্থানীয় সময় বিকাল ৪টায় গাজায় হামাসের কাছে জিম্মি ১৩ বেসামরিক ব্যক্তিকে প্রথমে মুক্তি দেওয়া হবে। একইসঙ্গে ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মধ্যে কয়েকজনকে মুক্তি দেওয়া হবে।

উল্লেখ্য, গত বুধবার কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল, হামাস ও যুক্তরাষ্ট্র।  

মিসর জানিয়েছে, যুদ্ধবিরতির এই সময়ে প্রতিদিন এক লাখ ৩০ হাজার লিটার ডিজেল ও চার ট্রাক গ্যাস এবং ২০০টি ট্রাক ত্রাণসামগ্রী নিয়ে গাজায় প্রবেশ করবে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতি কার্যকরের আগে গাজায় ইন্দোনেশিয়ান হসপিটালে ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি সংবাদ মাধ্যম ওয়াফার তথ্যমতে, আগের রাতে গাজাজুড়ে ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা হয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর একটি স্কুলেও। এতে অন্তত ২৭ জন নিহত হয়েছে।

নুসেইরাত-মুঘরাকা সড়কে দুটি গাড়িকে লক্ষ্য করে বোমা হামলায় নিহত হয়েছে আরো ১১ জন।   

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার যুদ্ধবিরতি শুরুর আগে গত বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় গাজায় আকাশ, স্থল ও সমুদ্রপথে ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েল।

একই সময়ে অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর ও রামাল্লায় এক ব্যক্তি নিহত হয়েছে।

গাজায় হামলা শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে ৫৪টি শিশুসহ ২১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

একইসময়ে ইসরায়েলি সেনা নিহত হয়েছে চারজন। গাজায় সংঘাত শুরুর পর থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত গাজায় ইসরায়েলি সেনা নিহত হয়েছে ৭৫ জন।     

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এতে এক হাজার ২০০ জন নিহত হয়। হামাসের হাতে জিম্মি হয় ২৪০ জনেরও বেশি মানুষ। জবাবে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনীও। এ হামলায় গাজায় এ পর্যন্ত ১৪ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

Related Topics

টপ নিউজ

গাজা-ইসরায়েল / ইসরায়েল-ফিলিস্তিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

Related News

  • যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজার ৭০ শতাংশ দখল নিতে আইডিএফকে নির্দেশ নেতানিয়াহুর
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প; জিম্মিদের মুক্তির অপেক্ষায় ইসরায়েল
  • দুই বছর পর ‘ঘরে ফেরা’—ঘর কোথায়, কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার, তবু খুশির ঝিলিক
  • গাজায় যুদ্ধ অবসানের নিশ্চয়তা পেল হামাস, যুদ্ধবিরতিতে ইসরায়েলের অনুমোদন

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

5
প্রতীকী ছবি: রয়টার্স
খেলা

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

6
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]