Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
পুরোপুরি বন্ধ উত্তর গাজার হাসপাতালগুলো: স্বাস্থ্য কর্মকর্তা

আন্তর্জাতিক

আল জাজিরা
22 November, 2023, 11:10 am
Last modified: 22 November, 2023, 11:15 am

Related News

  • যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজার ৭০ শতাংশ দখল নিতে আইডিএফকে নির্দেশ নেতানিয়াহুর
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • গাজার যুদ্ধ-পরবর্তী অন্তর্বর্তীকালীন দায়িত্বে কেন বিতর্কিত টনি ব্লেয়ারের নাম আসছে?
  • যে গোপন উপায়ে হামাস সরকারি কর্মীদের বেতন দিচ্ছে
  • সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স: মাখোঁ

পুরোপুরি বন্ধ উত্তর গাজার হাসপাতালগুলো: স্বাস্থ্য কর্মকর্তা

গত সোমবার আল-শিফা হাসপাতাল থেকে ২৮টি অপরিণত শিশুকে চিকিৎসার জন্য মিশরে সরিয়ে নেওয়া হয়। এছাড়া প্রায় ১২০ জনকে উত্তর গাজার ইন্দোনেশিয়ান হসপিটাল থেকে উপত্যকাটির দক্ষিণে নাসের মেডিকেল কমপ্লেক্সে সরিয়ে নেওয়া হয়েছে।
আল জাজিরা
22 November, 2023, 11:10 am
Last modified: 22 November, 2023, 11:15 am
ছবি- রয়টার্স

উত্তর গাজার হাসপাতালগুলো পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান।

আল-কুদরা বলেন, ইসরায়েলি বাহিনী কর্তৃক গাজার উত্তরাঞ্চলের হাসপাতালগুলো দখলের হার ১৯০ শতাংশে পৌঁছেছে।

ইসরায়েলের বোমা হামলায় গাজার বৃহত্তম আল-শিফা হাসপাতালের কিছু অংশ ধ্বংস হয়ে গেছে।

আল-কুদরা বলেন, হাসপাতালটিতে ৭০০ জনেরও বেশি মানুষকে ইসরায়েলি সেনাবাহিনী অবরুদ্ধ করে রেখেছে।

আল-শিফা হাসপাতালের নিচে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের টানেল ও পরিচালনা কেন্দ্র থাকার অভিযোগ তুলে গত সপ্তাহে হাসপাতালটিকে ঘেরাও করে এর ভেতর অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। যদিও হামাস ইসরায়েলের এ অভিযোগ অস্বীকার করে আসছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) তথ্যমতে, গত সোমবার আল-শিফা হাসপাতাল থেকে ২৮টি অপরিণত শিশুকে চিকিৎসার জন্য মিশরে সরিয়ে নেওয়া হয়।

আল-কুদরা আরও জানান, প্রায় ১২০ জনকে উত্তর গাজার ইন্দোনেশিয়ান হসপিটাল থেকে উপত্যকাটির দক্ষিণে নাসের মেডিকেল কমপ্লেক্সে সরিয়ে নেওয়া হয়েছে।

হসপিটালটিতে এখনও ৪০০ জনের বেশি আহত রোগী রয়েছে। এছাড়াও চিকিৎসকসহ ২০০ জনেরও বেশি চিকিৎসা প্রদানকারী কর্মী ও দুই হাজারেরও বেশি শরণার্থী আশ্রিত রয়েছে।

আল-কুদরা বলেন, ইসরায়েলি সেনাবাহিনী হাসপাতালের ভেতরে থাকা ব্যক্তিদের একটি 'মৃত্যুর বলয়ে' আটকে রেখেছে। হাসপাতালের ভেতরে বা আশে-পাশে কাউকে ঘোরাফেরা করতে দেখলেই তাকে নিশানা করা হচ্ছে। হাসপাতালটি চারপাশ থেকে ঘিরে রেখেছে ইসরায়েলি ট্যাংক।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত সোমবার জানিয়েছিল, জাকার্তার অর্থায়নে পরিচালিত হাসপাতালটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১২ জন ফিলিস্তিনি ও কয়েক ডজন আহত হয়েছে।

একইদিন হু'র পক্ষ থেকে বলা হয়, ইন্দোনেশিয়ান হসপিটালে কেবল সাধারণ চিকিৎসা দিতে পারছেন চিকিৎসকরা। সেখানে গুরুতর আহতদের জীবন ঝুঁকির মধ্যে।

আল-কুদরা বলেন, মঙ্গলবার স্থানীয় সময় সকালে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেপুটি-আন্ডার সেক্রেটারির বাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। গাজার বিভিন্ন এলাকা থেকে বাস্তুচ্যুত তার ৫৬ জন স্বজন বাড়িটিতে এসে উঠেছিলেন।

মুখপাত্র জানান, উদ্ধারকর্মীরা ১৭ টি মরদেহ খুঁজে পেয়েছে। অন্যরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

জ্বালানির অভাব ও ইসরায়েলি হামলার কারণে গাজা সিটির হাসপাতালগুলোর বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করেছে। সেইসঙ্গে রয়েছে পানি ও প্রয়োজনীয় ওষুধের সংকটও।

হু বলছে, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৩৩৫টি আক্রমণের তথ্য রেকর্ড করা হয়েছে। যার মধ্যে গাজা উপত্যকায় ১৬৪টি এবং পশ্চিম তীরে ১৭১ টি হামলা হয়েছে।

গত ৭ অক্টোবর থেকে শুরু করে টানা দেড় মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় এ পর্যন্ত ১৪ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। যাদের মধ্যে শিশু পাঁচ হাজার ৬০০ এবং নারীর সংখ্যা সাড়ে তিন হাজার।

 

Related Topics

টপ নিউজ

গাজা-ইসরায়েল / ফিলিস্তিন-ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজার ৭০ শতাংশ দখল নিতে আইডিএফকে নির্দেশ নেতানিয়াহুর
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • গাজার যুদ্ধ-পরবর্তী অন্তর্বর্তীকালীন দায়িত্বে কেন বিতর্কিত টনি ব্লেয়ারের নাম আসছে?
  • যে গোপন উপায়ে হামাস সরকারি কর্মীদের বেতন দিচ্ছে
  • সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স: মাখোঁ

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]