Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় বিএনপির নির্বাচনে অংশ নেওয়া উচিত: হাফিজউদ্দিন

বাংলাদেশ

ইউএনবি
07 November, 2023, 05:30 pm
Last modified: 07 November, 2023, 05:33 pm

Related News

  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন

আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় বিএনপির নির্বাচনে অংশ নেওয়া উচিত: হাফিজউদ্দিন

তিনি বলেন, ‘আমি শুধু বলতে পারি যে আমি রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি… আমি শারীরিকভাবে অসুস্থ। আমি এই মুহূর্তে রাজনীতি নিয়ে ভাবছি না।’
ইউএনবি
07 November, 2023, 05:30 pm
Last modified: 07 November, 2023, 05:33 pm
ছবি: ইউএনবি

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় বিএনপির আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা উচিত।

তিনি জানান, এখনও তিনি রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং অসুস্থ থাকায় চিকিৎসার জন্য বিদেশে যাবেন তিনি।

মঙ্গলবার (৭ নভেম্বর) হাফিজ সাংবাদিকদের বলেন, 'বিএনপির উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় নির্বাচনে যাওয়া। বিএনপি নির্বাচনে যোগ দিলে আমি সেই নির্বাচনে অংশ নেব।'

তিনি নতুন দলে যোগ দিতে যাচ্ছেন বলে ক্ষমতাসীন দলের নেতাদের মন্তব্যের প্রতি তার দৃষ্টি আকর্ষণ করা হলে এই বিএনপি নেতা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

তিনি বলেন, 'আমি শুধু বলতে পারি যে আমি রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি… আমি শারীরিকভাবে অসুস্থ। আমি এই মুহূর্তে রাজনীতি নিয়ে ভাবছি না।'

৭৯ বছর বয়সী হাফিজ বিভিন্ন স্বাস্থ্য জটিলতার জন্য দুই মাস আগে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিয়েছেন।

তিনি জানান, তিনি অসুস্থ থাকায় চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

তিনি বলেন, 'আমি সেখানে যাওয়ার জন্য ভিসার জন্য আবেদন করব।'

হাফিজ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রথম সামরিক ব্রিগেড জেড ফোর্স-এর অধীনে যুদ্ধ করেন।

সাহসিকতার জন্য তিনি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ বীরত্ব পুরস্কার বীর বিক্রমে ভূষিত হন।

সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি রাজনীতিতে যোগ দেন এবং ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসন থেকে ছয়বার এমপি নির্বাচিত হন।

২০০১ সালে বিএনপি গঠিত সরকারে তিনি পানিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। হাফিজ এক দশকেরও বেশি সময় ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন।

২০১৫ সালের ১৪ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে হাফিজকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

পরে একটি সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে দেওয়া কারণ দর্শানোর নোটিশে উল্লিখিত অভিযোগগুলোকে অসত্য বলে অভিহিত করেন।

তিনি বলেন, পার্টির নোটিশের ভাষা 'আক্রমণাত্মক' এবং তা 'সৌজন্য ও প্রটোকল বিরোধী'। তার বিরুদ্ধে এ ধরনের নোটিশ জারি করায় তিনি অপমানিত বোধ করেছেন।

Related Topics

টপ নিউজ

বিএনপি / নির্বাচন / জাতীয় নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • ছবি:সংগৃহীত
    ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

4
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

5
ছবি:সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]