Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
লালমনিরহাটে রাজনৈতিক সহিংসতায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

বাংলাদেশ

উত্তরাঞ্চল প্রধান
29 October, 2023, 03:55 pm
Last modified: 29 October, 2023, 04:47 pm

Related News

  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা পুলিশের, দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই, তবে সতর্ক অবস্থানে পুলিশ: ডিএমপি
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান

লালমনিরহাটে রাজনৈতিক সহিংসতায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

মাথার ডান পাশে আঘাত লেগে গুরুতর আহত হন জাহাঙ্গীর আলম। পরে তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাটের সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
উত্তরাঞ্চল প্রধান
29 October, 2023, 03:55 pm
Last modified: 29 October, 2023, 04:47 pm
রোববার (২৯ অক্টোবর) লালমনিরহাটের সদর উপজেলার মহেন্দনগর ইউনিয়নে রাজনৈতিক সহিংসতায় সেচ্ছাসেবক লীগের এক নেতা মারা গেছেন। ছবি: টিবিএস

লালমনিরহাটের সদর উপজেলার মহেন্দনগর ইউনিয়নে রাজনৈতিক সহিংসতায় সেচ্ছাসেবক লীগের এক নেতা মারা গেছেন। রবিবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওই নেতার নাম জাহাঙ্গীর আলম। তার বাড়ি মহেন্দনগর ইউনিয়নে। লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, জাহাঙ্গীর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। তিনি সক্রিয় রাজনৈতিক নেতা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে মহেন্দনগর ইউনিয়নে বেলা ১১ টার দিকে বিএনপি অবস্থান নেয়। এ সময় শান্তি সমাবেশের জন্য জড়ো হতে থাকেন আওয়ামী লীগ, তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এক পর্যায়ে মিছিল করার সময় বিএনপি ও আওয়ামী লীগের লোকজন মুখোমুখি অবস্থানে চলে যায়। বাকবিতণ্ডার পর শুরু হয় সংঘর্ষ। এ সময় মাথার ডান পাশে আঘাত লেগে গুরুতর আহত হন জাহাঙ্গীর আলম।

পরে তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাটের সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর খবর নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, 'তার রাজনৈতিক পরিচয় আমরা নিশ্চিত করতে পারিনি। তবে খবর পেলাম তিনি রাজনীতি করতেন।'

এদিকে লালমনিরহাটের রাজনৈতিক সহিংসতায় আদিতমারী উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। জেলায় আলাদা ঘটনায় আহত হয়েছে আট জন। রবিবার বেলা ১১টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশে আদিতমারী উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে  আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

Related Topics

টপ নিউজ

বিএনপি / আওয়ামী লীগ / সহিংসতা / সংঘর্ষ / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা পুলিশের, দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই, তবে সতর্ক অবস্থানে পুলিশ: ডিএমপি
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]