Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
এবার পশ্চিম তীরের মসজিদে বিমান হামলা চালালো ইসরায়েল

আন্তর্জাতিক

আল জাজিরা
22 October, 2023, 09:40 am
Last modified: 22 October, 2023, 01:37 pm

Related News

  • যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজার ৭০ শতাংশ দখল নিতে আইডিএফকে নির্দেশ নেতানিয়াহুর
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের
  • পশ্চিম তীরের জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ করার প্রস্তাবে ইসরায়েলের অনুমোদন

এবার পশ্চিম তীরের মসজিদে বিমান হামলা চালালো ইসরায়েল

হামলার কথা স্বীকার করে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, রোববার ভোরে আল-আনসার মসজিদে চালানো এই হামলায় হামাস এবং ইসলামিক জিহাদের বেশ কয়েকজন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।
আল জাজিরা
22 October, 2023, 09:40 am
Last modified: 22 October, 2023, 01:37 pm
ছবি: রয়টার্স/মোহাম্মদ আতীক

রোববার (২২ অক্টোবর) ভোরে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

হামলার কথা স্বীকার করে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, রোববার ভোরে আল-আনসার মসজিদে চালানো এই হামলায় হামাস এবং ইসলামিক জিহাদের বেশ কয়েকজন 'সন্ত্রাসী' নিহত হয়েছেন, যারা ইসরায়েলের ওপর হামলা চালানোর পরিকল্পনায় ওই মসজিদ ভবনটিকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করে আসছিলেন।

ইসরায়েলের সামরিক কর্মকর্তারা বলছেন, হামলায় নিহতরা 'খুব দ্রুতই' আরও একটি হামলার চালানোর পরিকল্পনা করছিল। সাম্প্রতিক বেশ কয়েকটি হামলার সঙ্গেও তারা জড়িত ছিলেন বলে দাবি ইসরায়েলের।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হামলার ফুটেজে দেখা যায়, মসজিদের বাইরের অংশে ব্যাপক ক্ষতি হয়েছে এবং চিকিৎসকরা ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন।

এদিকে, আজ ভোরের এই বিমান হামলায় হতাহতের সংখ্যার এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে জেনিনে রেড ক্রিসেন্টের পরিচালক মাহমুদ আল-সাদি জানিয়েছেন, হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। যদিও এর আগে ফিলিস্তিনি চিকিৎসকরা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছিলেন, হামলায় অন্তত দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

দুই সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকা হামাস-ইসরায়েল সংঘর্ষে প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া, গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৪,৩৮৫ জন নিহত হয়েছেন; অন্যদিকে, ইসরায়েলে হামাসের হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১,৪০০ জন।
 
Related Topics

টপ নিউজ

গাজা-ইসরায়েল / হামাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজার ৭০ শতাংশ দখল নিতে আইডিএফকে নির্দেশ নেতানিয়াহুর
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের
  • পশ্চিম তীরের জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ করার প্রস্তাবে ইসরায়েলের অনুমোদন

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]