Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ইয়েমেন থেকে ‘ইসরায়েলের দিকে ছোড়া’ ক্ষেপণাস্ত্র প্রতিহত করল মার্কিন রণতরী 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 October, 2023, 03:35 pm
Last modified: 21 October, 2023, 02:31 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প
  • ‘বাজে চুক্তি’: শান্তিচুক্তির রূপরেখা প্রকাশের আগেই ইসরায়েলের তীব্র অসন্তোষ ও বিরোধিতা
  • ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • বৈরুতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি ভেস্তে যেতে পারে: ইরানের হুঁশিয়ারি

ইয়েমেন থেকে ‘ইসরায়েলের দিকে ছোড়া’ ক্ষেপণাস্ত্র প্রতিহত করল মার্কিন রণতরী 

পেন্টাগনের একজন মুখপাত্র বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলির ‘সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের বিভিন্ন অবকাঠামো’।
টিবিএস ডেস্ক
20 October, 2023, 03:35 pm
Last modified: 21 October, 2023, 02:31 pm
ছবি: রয়টার্স

ইয়েমেন থেকে ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে একটি মার্কিন যুদ্ধজাহাজ। খবর বিবিসির। 

পেন্টাগনের একজন মুখপাত্র বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলির 'সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের' বিভিন্ন অবকাঠামো।

গাইডেড-মিসাইল ধ্বংসকারী রণতরী ইউএসএস কার্নি বৃহস্পতিবার উত্তর লোহিত সাগরে নিয়োজিত ছিল।  এটিই ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করে।  

পেন্টাগন আরো জানায়, সাম্প্রতিক দিনগুলোতে ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর বেশ কয়েকবার হামলা হয়েছে।

গাজায় ইসরায়েলি হামলা চলমান অবস্থায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিষয়ে সতর্ক অবস্থানে আছে ওয়াশিংটন। 

পেন্টাগনের ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন, ইয়েমেন থেকে ছোড়া তিনটি ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল এবং কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, যুদ্ধজাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে এমনটা মনে হচ্ছে না।

আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে এই ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলির লক্ষ্যবস্তু কি ছিল। তবে এগুলো ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। লোহিত সাগরের উত্তরে, সম্ভবত ইসরায়েলি লক্ষ্যবস্তুর দিকে।

ব্রিগেডিয়ার রাইডার বলেন, হামলার ধরন নিয়ে এখনো তদন্ত চলছে।  

পেন্টাগন জানিয়েছে, ইরাকে মার্কিন ও অন্যান্য আন্তর্জাতিক বাহিনীর ঘাঁটিতে ড্রোন এবং রকেট হামলা চালানো হয়েছে। এক হামলায় অল্প সংখ্যক সেনা আহত হয়। 

গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি তৎপরতাকে সমর্থন করায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল 
ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো। 

বুধবার একটি ড্রোন সিরিয়ায় মার্কিন বাহিনীর ঘাঁটিতে আঘাত হানে।
 
মধ্যপ্রাচ্যে বিভিন্ন স্থানে মার্কিন ঘাঁটি রয়েছে। সেখানে যুদ্ধজাহাজ, সেনা ও যুদ্ধবিমান মোতায়েন রয়েছে।

গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী, প্রায় ২,০০০ নৌ সেনা এবং সহায়ক জাহাজ পাঠিয়েছে।

Related Topics

টপ নিউজ

গাজা / হামাস / ইসরায়েল / ইয়েমেন / ফিলিস্তিন / আল আকসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প
  • ‘বাজে চুক্তি’: শান্তিচুক্তির রূপরেখা প্রকাশের আগেই ইসরায়েলের তীব্র অসন্তোষ ও বিরোধিতা
  • ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • বৈরুতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি ভেস্তে যেতে পারে: ইরানের হুঁশিয়ারি

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]