Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
ইরান সতর্ক করছে, গাজা আক্রমণ বন্ধ না হলে পাল্টা 'আগাম পদক্ষেপ' শিগগরিই

আন্তর্জাতিক

রয়টার্স
17 October, 2023, 10:30 am
Last modified: 17 October, 2023, 11:52 am

Related News

  • ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
  • হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • পারমাণবিক কর্মসূচির চেয়ে কেন ইরানের কাছে বড় অগ্রাধিকার হয়ে উঠল হরমুজের ‘স্বর্ণাস্ত্র’
  • আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

ইরান সতর্ক করছে, গাজা আক্রমণ বন্ধ না হলে পাল্টা 'আগাম পদক্ষেপ' শিগগরিই

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাবদুল্লাহিয়ান বলেন, “প্রতিরোধের নেতারা ইহুদিবাদী শাসককে গাজায় কোনো পদক্ষেপ নিতে দেবে না। বিকল্প সকল পথ খোলা রয়েছে। গাজার জনগণের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধের ব্যাপারে আমরা উদাসীন থাকতে পারি না।”
রয়টার্স
17 October, 2023, 10:30 am
Last modified: 17 October, 2023, 11:52 am
ছবি: এপি

গাজায় আক্রমণ বন্ধ না হলে শিগগরিই পাল্টা 'আগাম পদক্ষেপ' নিতে পারে প্রতিরোধ ফ্রন্ট; ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাবদুল্লাহিয়ান। গতকাল (সোমবার) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি এই কথা বলেন। 

গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকেই গাজা সীমান্তে ট্যাঙ্ক ও সেনা মোতায়েনের মাধ্যমে স্থল অভিযানের পরিকল্পনা করছে ইসরায়েল। সেক্ষেত্রে পরিণতি ভোগ করা ছাড়া ইসরায়েলকে গাজা উপত্যকায় কোনো পদক্ষেপ নিতে দেওয়া হবে না বলে সতর্ক করেছেন তিনি।

আমিরাবদুল্লাহিয়ান বলেন, "প্রতিরোধের নেতারা ইহুদিবাদী শাসককে গাজায় কোনো পদক্ষেপ নিতে দেবে না। বিকল্প সকল পথ খোলা রয়েছে। গাজার জনগণের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধের ব্যাপারে আমরা উদাসীন থাকতে পারি না।"

আমিরাবদুল্লাহিয়ান আরও বলেন, "প্রতিরোধ ফ্রন্ট শত্রুর (ইসরায়েল) সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালাতে সক্ষম। শিগগরিই আমরা প্রতিরোধ ফ্রন্টের কাছ থেকে 'আগাম পদক্ষেপ' আশা করতে পারি।"

আর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গতকাল (সোমবার) বলেছেন, তেহরান ফিলিস্তিনিদের সমর্থন করলেও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্ট তাদের নিজস্ব সিদ্ধান্ত নিয়েছে।

গত সপ্তাহে অবশ্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খমেনি ইসরায়েলে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলার পেছনে নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। তবে তিনি এই হামলাকে  ইসরায়েলের 'অপূরণীয়' সামরিক ও গোয়েন্দা পরাজয় হিসেবে অভিহিত করেছেন।

১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই ইরান ফিলিস্তিনকে সমর্থন দিয়ে আসছে। অন্যদিকে তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে যে, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাসকে তারা নৈতিক ও আর্থিক সহায়তা দিয়ে থাকে।

এদিকে সংঘর্ষের মধ্যেই আগামীকাল বুধবার (১৮ অক্টোবর) ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, উচ্চ পর্যায়ের এ সফরে ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চলমান সংকট নিয়ে তিনি আলোচনা করবেন।  

মার্কিন প্রেসিডেন্ট এমন সময়ে ইসরায়েল সফরে যাচ্ছেন যখন গাজায় হামাসের বিরুদ্ধে আগ্রাসন আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী, যা ইতোমধ্যেই গাজা উপত্যকায় মানবিক সংকট সৃষ্টি করেছে।

গত ১৩ অক্টোবর লেবাননে অবস্থানকালে আমিরাবদুল্লাহিয়ান বলেন, "গাজায় ইসরায়েলের অবরোধ চলতে থাকলে লেবানন সীমান্তে যুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট তৈরি হওয়ার 'সব ধরনের সম্ভাবনা' রয়েছে।"

আর ইসরায়েল-লেবানন সীমান্ত ঘুরে আসা এক হিজবুল্লাহ কমান্ডার বলেন, "একবার ভাবুন আমরা কী কী করতে পারব।" 

কমান্ডারের ভাষায়, ইসরায়েল সীমান্ত অতিক্রমের জন্য হিজবুল্লাহর কাছে 'খেলা বদলে দেওয়া' পরিকল্পনা রয়েছে। হিজবুল্লাহর ওপর ইসরায়েলের হামলার জবাবে গোষ্ঠীটি তেল আবিব ধ্বংস করতে পারবে, বলেন ওই কমান্ডার। এছাড়া তার মতে, পশ্চিমাদের জন্য ইরানের পারমাণবিক স্থাপনার তুলনায় হিজবুল্লাহর জন্য ইসরায়েলের পারমাণবিক রিয়্যাক্টর আরও সহজ লক্ষ্যবস্তু।

এদিকে গাজা কর্তৃপক্ষ জানায়, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ২,৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন; যাদের মধ্যে প্রায় এক-চতুর্থাংশই শিশু। এছাড়া, আহত হয়েছেন অন্তত ১০,০০০ মানুষ। 

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত / হামাস-ইসরায়েল যুদ্ধ / হামাস / ইরান / গাজা উপত্যকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
    ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
    বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Related News

  • ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
  • হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • পারমাণবিক কর্মসূচির চেয়ে কেন ইরানের কাছে বড় অগ্রাধিকার হয়ে উঠল হরমুজের ‘স্বর্ণাস্ত্র’
  • আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

2
ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
খেলা

বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড

3
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

4
গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ

5
সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]