Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
হেট ক্রাইম: গাজায় যুদ্ধের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে মুসলিম শিশুকে হত্যা

আন্তর্জাতিক

আরব নিউজ
16 October, 2023, 05:15 pm
Last modified: 16 October, 2023, 06:37 pm

Related News

  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প
  • ‘বাজে চুক্তি’: শান্তিচুক্তির রূপরেখা প্রকাশের আগেই ইসরায়েলের তীব্র অসন্তোষ ও বিরোধিতা
  • ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

হেট ক্রাইম: গাজায় যুদ্ধের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে মুসলিম শিশুকে হত্যা

শিশুটির চাচা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা পশু নই, আমরা মানুষ। আমরা চাই মানুষ আমাদের মানুষের মতো করে দেখুক। আমাদের সাথে মানুষের মতো আচরণ করুক।’
আরব নিউজ
16 October, 2023, 05:15 pm
Last modified: 16 October, 2023, 06:37 pm
মুসলিম পরিচয়ের কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে। ছবি: রয়টার্স

ছয় বছর বয়সী এক মুসলিম শিশুকে ছুরিকাঘাতে হত্যা এবং শিশুটির মাকে গুরুতর আহত করার অভিযোগে যুক্তরাষ্ট্রে ৭১ বছর বয়সী এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে হেট ক্রাইম (কোনো নির্দিষ্ট জাতি ও বর্ণের প্রতি ঘৃণা থেকে উদ্ভুত অপরাধ) এবং হত্যা মামলায়। 

পুলিশ জানিয়েছে, হামাস ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রতিক্রিয়ায় হতাহতের ধর্মীয় পরিচয়ের কারণে তাদের ওপর হামলা চালায় অভিযুক্ত ব্যক্তি। 

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে পুলিশ ও কেন্দ্রীয় সংস্থাগুলো ইসলামবিদ্বেষী মনোভাবের বিষয়ে উচ্চ সতর্ক অবস্থানে আছে। মুসলিম ও ইহুদী গোষ্ঠীরা এবং এফবিআই কর্মকর্তারা জানান, ঘৃণাত্মক ও হুমকিমূলক পরিস্থিতি বাড়ছে। 

শিকাগোতে শনিবার সকালে সেই নারী ও শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। হাসপাতালে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। সেই নারী গুরুতর অসুস্থ হলেও বেঁচে যাবেন বলে আশা করা হচ্ছে। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ময়না তদন্তে দেখা গেছে শিশুটিকে ডজনেরও বেশিবার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। 

স্থানীয় শেরিফের বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দারা প্রমাণ পেয়েছেন যে, ক্ষতিগ্রস্তদের মারাত্মকভাবে আঘাত করা হয়েছে তাদের মুসলিম পরিচয়ের জন্য।  

শেরিফ কার্যালয়ের মতে, সেই নারীই ৯১১ এ কল করে জানায় যে, তাদের বাড়িওয়ালা তাদেরকে ছুরি দিয়ে আঘাত করছে। 

অভিযুক্ত জোসেফ এম. জুবা। ছবি: সামাজিক মাধ্যমে প্রাপ্ত

এই ঘটনায় অভিযুক্তের নাম জোসেফ এম. জুবা। এখন তাকে আদালতে পেশ করা হবে। 

শিশুটির চাচা এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা পশু নই, আমরা মানুষ। আমরা চাই মানুষ আমাদের মানুষের মতো করে দেখুক। আমাদের সাথে মানুষের মতো আচরণ করুক। 

এফবিআই পরিচালক ক্রিস রে জানান, তারা হেট ক্রাইমের সম্ভাব্য হুমকি কমাতে কাজ করে যাচ্ছেন।

Related Topics

টপ নিউজ

গাজা / ইসরায়েল / ফিলিস্তিন / হামাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প
  • ‘বাজে চুক্তি’: শান্তিচুক্তির রূপরেখা প্রকাশের আগেই ইসরায়েলের তীব্র অসন্তোষ ও বিরোধিতা
  • ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]