Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
গাজার উত্তরাঞ্চল ছেড়ে যেতে চিকিৎসকদের অস্বীকৃতি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 October, 2023, 02:20 pm
Last modified: 13 October, 2023, 02:20 pm

Related News

  • যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজার ৭০ শতাংশ দখল নিতে আইডিএফকে নির্দেশ নেতানিয়াহুর
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • দুই বছর পর ‘ঘরে ফেরা’—ঘর কোথায়, কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার, তবু খুশির ঝিলিক
  • গাজা যুদ্ধবিরতি: উপত্যকার কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, উত্তরাঞ্চলে ফিরছেন ফিলিস্তিনিরা
  • ছবিতে ইসরায়েলি হামলায় মাটির সঙ্গে মিশে যাওয়া গাজা সিটি

গাজার উত্তরাঞ্চল ছেড়ে যেতে চিকিৎসকদের অস্বীকৃতি

রেড ক্রিসেন্ট সোসাইটি গাজা শহরের মুখপাত্র নেবাল ফরসাখ মনে করেন, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উত্তর গাজা থেকে এত বিপুল সংখ্যক মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার কোনো উপায় নেই। 
টিবিএস ডেস্ক
13 October, 2023, 02:20 pm
Last modified: 13 October, 2023, 02:20 pm
ছবি: এপি

গাজা শহরের সমস্ত বেসামরিক নাগরিকসহ উত্তর গাজার প্রায় ১১ লাখ মানুষকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ধারণা করা হচ্ছে যে, শিগগিরই গাজায় স্থল আক্রমণ শুরু করতে যাচ্ছে তারা। খবর বিবিসি। 

এমতবস্থায় ক্রমাগত ইসরায়েলি বিমান হামলায় বাসিন্দাদের মধ্যে তীব্র ভয় ও আতঙ্ক বিরাজ করছে। বহু চিকিৎসক এই দুর্বিষহ পরিস্থিতিতে রোগীদের রেখে গাজার উত্তরাঞ্চল ছেড়ে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। 

অন্যদিকে জাতিসংঘের পক্ষে থেকে বলা হয়েছে, অল্প সময়ের নোটিশে এতো মানুষকে সরানো অসম্ভব। এই কথার সাথেই সুর মিলিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি। 

সংস্থাটির গাজা শহরের মুখপাত্র নেবাল ফরসাখও মনে করেন, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উত্তর গাজা থেকে এত বিপুল সংখ্যক মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার কোনো উপায় নেই। 

নেবাল ফরসাখ বলেন, "সেক্ষেত্রে আমাদের রোগীদের কী হবে? হাসপাতালে আহত অবস্থায় বহু বয়স্ক ও শিশু রয়েছে। এমতবস্থায় বহু চিকিৎসক হাসপাতাল খালি করতে এবং রোগীদের এই অবস্থায় ছেড়ে যেতে অস্বীকৃতি জানিয়েছেন।" 

অন্যদিকে গাজায় আল জাজিরার প্রতিবেদক জামিলেহ আবু জানুনা বলেছেন, "আল শিফা হাসপাতালের (গাজার সবচেয়ে বড় হাসপাতাল) বাইরে আমরা সারি সারি মরদেহ রাখার ভিডিও দেখতে পাচ্ছি। কারণ, ভেতরে আর রাখার জায়গা নেই। মর্গ ভরে ওঠায় দুদিন আগেই তারা হাসপাতালের চত্বরে তাবু খাটিয়ে লাশ রাখা শুরু করেছিল। এটা হৃদয়বিদারক দৃশ্য।"

নেবাল ফরসাখ আরও বলেন, "মানুষের যাবার মতো জায়গা নেই; এটাই হচ্ছে আসল কথা। পুরো এলাকা জুড়ে বোমাবাজি চলছে; অবকাঠামো এবং রাস্তাগুলি ধ্বংস হয়ে গেছে, চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এমতবস্থায় মানুষকে অন্য এলাকায় সরে যেতে বলা অবিশ্বাস্য!"

অন্যদিকে মিশরের রাজনীতিবিদ মোস্তফা বাকরি দাবি করেছেন, গাজার বেসামরিক নাগরিকদের উত্তর থেকে দক্ষিণের দিকে সরে যাওয়ার নির্দেশে কূটকৌশল রয়েছে। এতে করে বাসিন্দাদের কৌশলে মিশরে পাঠিয়ে ইসরায়েল গাজা ভূখণ্ড দখল করতে চায়। 

সংসদ সদস্য মোস্তফা বাকরি মাইক্রো ব্লগিং সাইট এক্স (প্রাক্তন টুইটার) এ বলেন, "এইভাবে ফিলিস্তিন সম্পূর্ণ খালি হয়ে যাবে। মিশর কখনো ইসরায়েলের এই পরিকল্পনার অংশীদার হবে না। ফিলিস্তিনিদের উচিত, নিজেদের ভূমি না ছেড়ে সেখানেই থাকা। এতে করে তাদের যতই ত্যাগ স্বীকার করতে হোক না কেন।"

গাজায় পাঁচটি গভর্নরেটে প্রায় ২.৩ মিলিয়ন লোক বাস করে। এগুলো হলো- উত্তর গাজা, গাজা শহর, দেইর এল-বালাহ, খান ইউনিস ও রাফাহ।

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের ৭ম দিনে বেড়ে চলেছে নিহতের সংখ্যা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল (বৃহস্পতিবার) জানিয়েছে, অবরুদ্ধ এ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ৫০০ শিশু ও ২৭৬ জন নারীসহ ১,৫৩৭ ফিলিস্তিনি নিহত ও ৬,৬১২ জন আহত হয়েছে।

অন্যদিকে ইসরায়েলে এখন পর্যন্ত ১৩০০ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৩২০০ জন।

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত / হামাস-ইসরায়েল যুদ্ধ / গাজা উপত্যকা / গাজা-ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
    ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
    বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Related News

  • যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজার ৭০ শতাংশ দখল নিতে আইডিএফকে নির্দেশ নেতানিয়াহুর
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • দুই বছর পর ‘ঘরে ফেরা’—ঘর কোথায়, কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার, তবু খুশির ঝিলিক
  • গাজা যুদ্ধবিরতি: উপত্যকার কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, উত্তরাঞ্চলে ফিরছেন ফিলিস্তিনিরা
  • ছবিতে ইসরায়েলি হামলায় মাটির সঙ্গে মিশে যাওয়া গাজা সিটি

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

2
ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
খেলা

বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড

3
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

4
গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ

5
সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]