Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
'ছেলেমেয়েরা জানতে চাইছে, কোথায় যাব আমরা?' বলেছি, 'জানি না'

আন্তর্জাতিক

আল জাজিরা
13 October, 2023, 12:35 pm
Last modified: 13 October, 2023, 02:30 pm

Related News

  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের
  • পশ্চিম তীরের জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ করার প্রস্তাবে ইসরায়েলের অনুমোদন
  • ইসরায়েলি হামলায় সিনওয়ার নিহত হওয়ার পর নতুন প্রধান বেছে নিতে যাচ্ছে হামাস
  • গাজায় সহায়তা সংস্থাগুলোর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞার মধ্যেই রাফাহ সীমান্ত পরিদর্শনে অ্যাঞ্জেলিনা জোলি

'ছেলেমেয়েরা জানতে চাইছে, কোথায় যাব আমরা?' বলেছি, 'জানি না'

"বাস্তবতা চিন্তা করলে, বর্তমানে ১১ লাখ মানুষের যাতায়াত করার মতো অবস্থা গাজাতে নেই। তারা কীভাবে চলাচল করবে? গাধায় চড়ে? তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গাধাও নেই। গাড়িতে করে? তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গাড়িও নেই। যে গাড়িগুলো রয়েছে, সেগুলোতে চলাচল করার মতো তেলও নেই।”
আল জাজিরা
13 October, 2023, 12:35 pm
Last modified: 13 October, 2023, 02:30 pm
ছবি: এএফপি

গাজা শহরের সমস্ত বেসামরিক নাগরিকসহ উত্তর গাজার ১১ লাখ মানুষকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে করে বাসিন্দাদের মধ্যে তীব্র ভয় ও আতঙ্ক বিরাজ করছে। 

গাজা থেকে আল জাজিরার কাছে ঠিক সেই অভিজ্ঞতাই বর্ণনা করেছেন সাফওয়াত আল-কাহলুত। জানিয়েছেন অঞ্চলটির বাসিন্দাদের বর্তমান দুরবস্থার কথা। 

সাফওয়াত বলেন, "আমি আমার বাবা, ভাই ও বন্ধুদের কাছ থেকে প্রচুর ফোন পাচ্ছি। তারা আমাকে জিজ্ঞাসা করছে, 'আমরা এখন কী করবো? কোথায় যাবো? আমাদের যাওয়ার মতো সুনির্দিষ্ট কোনো জায়গা আছে?"

অন্যদিকে ইসরায়েলের দেওয়া আল্টিমেটাম বাতিলের জোরালো আহ্বান জানিয়েছে জাতিসংঘ। কেননা এতে করে পরিস্থতি আরও খারাপের দিকে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সাফওয়াত বলেন, "এটা সত্যিই অসম্ভব ব্যাপার। গতকাল রাতেও মানুষজন পানি ও খাবারের খোঁজ করছিল। এখন আবার তাদের নিজেদের বাসাবাড়ি ছেড়ে কোথায় যাবে, সেটা নিয়ে ভাবতে হচ্ছে। এটা আমাদের ১৯৪৮ সালের সেই ভয়াল সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে। যখন ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছিল।"

ইসরায়েলের এমন ঘোষণার মাধ্যমে স্থলাভিযান শুরুর ইঙ্গিত দিয়েছে বলে আন্দাজ করছে জাতিসংঘ। এদিকে জাবালিয়া শরণার্থী ক্যাম্প ছাড়াও বেইত লাহিয়া ও বেইত হানুন এলাকায় বিপুল সংখ্যক ফিলিস্তিনির বসবাস।

সাফওয়াত জানান, বাস্তবতা চিন্তা করলে, বর্তমানে ১১ লাখ মানুষের যাতায়াত করার মতো অবস্থা গাজাতে নেই। তারা কীভাবে চলাচল করবে? গাধায় চড়ে? তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গাধাও নেই। গাড়িতে করে? তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গাড়িও নেই। যে গাড়িগুলো রয়েছে, সেগুলোতে চলাচল করার মতো তেলও নেই।

গতকাল (বৃহস্পতিবার) পর্যন্ত ৬ হাজার বোমাবর্ষণের কথা জানিয়েছে। গত ছয়দিনে এসব বোমা ফেলা হয়েছে। এ ধরনের হামলা চলতে থাকলে, অত্যন্ত ঘনবসতির গাজা উপত্যকায় বিপুল প্রাণহানি হবে, এতে হাসপাতালগুলোর মর্গে পরিণত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সাফওয়াত বলেন, "১০ লাখেরও বেশি ফিলিস্তিনি আতঙ্কিত, বিভ্রান্ত, এবং তাদের কাছে কোন পরিকল্পনা নেই। তারা বুঝতে পারছে না যে, কী করা উচিত। এখন আমার ছেলেমেয়েরা জানতে চাইছে, 'কোথায় যাব আমরা?' বলেছি, 'জানি না'।" 

অন্যদিকে গাজায় আল জাজিরার প্রতিবেদক জামিলেহ আবু জানুনা বলেছেন, "আল শিফা হাসপাতালের (গাজার সবচেয়ে বড় হাসপাতাল) বাইরে আমরা সারি সারি মরদেহ রাখার ভিডিও দেখতে পাচ্ছি। কারণ, ভেতরে আর রাখার জায়গা নেই। মর্গ ভরে ওঠায় দুদিন আগেই তারা হাসপাতালের চত্বরে তাবু খাটিয়ে লাশ রাখা শুরু করেছিল। এটা হৃদয়বিদারক দৃশ্য।"

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত / হামাস / হামাস-ইসরায়েল যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের
  • পশ্চিম তীরের জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ করার প্রস্তাবে ইসরায়েলের অনুমোদন
  • ইসরায়েলি হামলায় সিনওয়ার নিহত হওয়ার পর নতুন প্রধান বেছে নিতে যাচ্ছে হামাস
  • গাজায় সহায়তা সংস্থাগুলোর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞার মধ্যেই রাফাহ সীমান্ত পরিদর্শনে অ্যাঞ্জেলিনা জোলি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]