Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
মধ্যপ্রাচ্যে নৌবহর পাঠিয়ে আগুনে ঘি ঢালছে যুক্তরাষ্ট্র: পুতিন

আন্তর্জাতিক

রয়টার্স
11 October, 2023, 10:30 pm
Last modified: 11 October, 2023, 10:42 pm

Related News

  • লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি ও তেল রপ্তানির অনুমতি না পেলে হরমুজ খুলবে না ইরান
  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর ইরানকেই যুদ্ধে বিজয়ী মানছেন ৯২% ইসরায়েলি: জরিপ
  • বেসামরিক প্রাণ রক্ষায় অন্য যেকোনো সেনাবাহিনীর চেয়ে বেশি ব্যবস্থা নেয় ইসরায়েল, দাবি নেতানিয়াহুর
  • মা এসে গেছেন! অবশেষে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হলো

মধ্যপ্রাচ্যে নৌবহর পাঠিয়ে আগুনে ঘি ঢালছে যুক্তরাষ্ট্র: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মতো বিষয়গুলোর সমাধান না করে বিস্তৃত পরিসরে সহিসংতা থেকে রক্ষা পাওয়ার উপায় নেই।
রয়টার্স
11 October, 2023, 10:30 pm
Last modified: 11 October, 2023, 10:42 pm
১১ অক্টোবর মস্কোয় একটি জ্বালানি কনফারেন্সে ভ্লাদিমির পুতিন। ছবি: স্পুটনিক/ক্রিস্টিনা করমিলিটসিনা/ক্রেমলিন ভিয়া রয়টার্স

মধ্যপ্রাচ্যে বিমানবাহী নৌবহর পাঠিয়ে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে আগুনে ঘি ঢালছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি 'সমঝোতার মাধ্যমে সমাধানের' প্রয়োজন উল্লেখ করে আশা প্রকাশ করেন যে দিনশেষে সাধারণ কাণ্ডজ্ঞানের জয় হবে।

পুতিন ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে ছড়িয়ে পড়া সহিসংতাকে মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির ব্যর্থতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে উল্লেখ করেন। তিনি বলেন, মার্কিন নীতিতে ফিলিস্তিনিদের চাহিদাকে বিবেচনায় নেওয়া হয়নি।

শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে হামাস সশস্ত্র গোষ্ঠীর আচমকা হামলার পর মার্কিন ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন জানান, যুক্তরাষ্ট্র ইউএসএস জেরাল্ড আর ফোর্ডসহ একটি নৌবহর ইসরায়েলের কাছাকাছি পাঠাচ্ছে।

মস্কোয় একটি জ্বালানি কনফারেন্সে বক্তৃতা দেওয়ার সময় পুতিন আরও বলেন, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত ভুল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও মঙ্গলবার মার্কিন এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন।

'আমি বুঝি না যুক্তরাষ্ট্র কেন ভূমধ্যসাগরে এর নৌবহর নিয়ে আসছে। এর মানে কী সেটা সত্যিই আমার মাথায় ঢুকছে না। তারা কি লেবাননে বোমা ফেলবে না কি?' পুতিন বলেন।

'নাকি তারা কাউকে ভয় দেখানোর জন্য এসব করছে? ওখানে অনেক মানুষই এখন আর কোনো কিছুর ভয় পায় না। এটি সমস্যা সমাধানের কোনো পথ নয়। সমঝোতার মাধ্যমে সমাধান খুঁজতে হবে। বলা বাহুল্য, এ ধরনের কাজ আগুনে ঘি ঢালছে।'

'এখন শোনা যাচ্ছে সবকিছুর জন্য ইরানকে দায়ী করা হচ্ছে — সবসময়ের মতো প্রমাণ ছাড়াই। দেখা যাক, আশা করি কাণ্ডজ্ঞান টিকে থাকবে,' পুতিন বলেন।

মঙ্গলবার তেহরান বলেছে, এটি হামাসের ইসরায়েল আক্রমণের সঙ্গে জড়িত নয়।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মতো বিষয়গুলোর সমাধান না করে বিস্তৃত পরিসরে সহিসংতা থেকে রক্ষা পাওয়ার উপায় নেই।

এছাড়া সংঘাত-অঞ্চল ছড়িয়ে পড়লে তা জ্বালানিসহ বিভিন্ন খাতে মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

Related Topics

টপ নিউজ

ভ্লাদিমির পুতিন / ইসরায়েল / যুক্তরাষ্ট্র / গাজা / হামাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি ও তেল রপ্তানির অনুমতি না পেলে হরমুজ খুলবে না ইরান
  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর ইরানকেই যুদ্ধে বিজয়ী মানছেন ৯২% ইসরায়েলি: জরিপ
  • বেসামরিক প্রাণ রক্ষায় অন্য যেকোনো সেনাবাহিনীর চেয়ে বেশি ব্যবস্থা নেয় ইসরায়েল, দাবি নেতানিয়াহুর
  • মা এসে গেছেন! অবশেষে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হলো

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]