Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 26, 2026
ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা সম্ভব নয়: জর্ডানের বাদশা

আন্তর্জাতিক

রয়টার্স 
11 October, 2023, 09:00 pm
Last modified: 11 October, 2023, 09:11 pm

Related News

  • গাজায় গণহত্যায় ইচ্ছাকৃতভাবেই শিশুদের টার্গেট করছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
  • লেবাননে যুদ্ধের অবসান ও সেনাদের ঘরে ফেরানোর দাবি ইসরায়েলি সৈনিকদের মা-বাবার
  • লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি ও তেল রপ্তানির অনুমতি না পেলে হরমুজ খুলবে না ইরান
  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর ইরানকেই যুদ্ধে বিজয়ী মানছেন ৯২% ইসরায়েলি: জরিপ

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা সম্ভব নয়: জর্ডানের বাদশা

সর্বশেষ সংঘর্ষের শুরু থেকেই জর্ডানের বাদশা আব্দুল্লাহ রক্তপাত বন্ধে পশ্চিমা দেশ এবং আঞ্চলিক নেতাদের সাথে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছেন। 
রয়টার্স 
11 October, 2023, 09:00 pm
Last modified: 11 October, 2023, 09:11 pm
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে ভাষণ দিচ্ছেন জর্ডানের বাদশা আব্দুল্লাহ। ছবি: রয়টার্স

জর্ডানের বাদশা আব্দুল্লাহ বলেছেন, ফিলিস্তিনিদের জন্য পৃথক রাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্যে আগেও শান্তি বজায় রাখা সম্ভব ছিল না। আর সর্বশেষ ঘটনা দেখায় যে, ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েলের দখল করা ভূমিতে সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া এই অঞ্চল 'স্থিতিশীলতা ও শান্তি' নিশ্চিত করতে পারবে না।  

পার্লামেন্টের নতুন সেশন শুরুর আগে একটি ভাষণে এই শাসক আরো বলেন, দুটি পৃথক রাষ্ট্রই একমাত্র সমাধান। 

আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা প্রচেষ্টায় সব সময় পৃথক রাষ্ট্রের বিষয়টি সামনে এসেছে। বারবার সে প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং সর্বশেষ হামলার আগেও এই সম্ভাবনা ক্ষিণ হতে থাকে।  

সর্বশেষ সংঘর্ষের শুরু থেকেই জর্ডানের বাদশা আব্দুল্লাহ রক্তপাত বন্ধে পশ্চিমা দেশ এবং আঞ্চলিক নেতাদের সাথে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছেন। 

জানা গেছে, আব্দুল্লাহকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কলও করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জর্ডানের রাজধানী আম্মান আসলে তার কাছেও বাদশার উদ্বেগের কথা জানানো হবে। 

সূচি অনুযায়ী, বুধবার ব্লিনকেন প্রথমে ইসরায়েল যাবেন, সেখান থেকে যাবেন জর্ডান।  

পশ্চিম তীরের সাথে জর্ডানের সীমান্ত আছে এবং দেশটির বড় সংখ্যক মানুষই ফিলিস্তিনি। 

আব্দুল্লাহ বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র হওয়া উচিত ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধপূর্ব সীমানা অনুযায়ী। যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। আর এর মাধ্যমেই হত্যার চক্র শেষ হবে, যার চূড়ান্ত শিকার হচ্ছে নিরীহ বেসামরিক নাগরিকরা। 

১৯৬৭ সালের যুদ্ধে জর্ডান ইসরায়েলের কাছে পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীর হারায়। ইসরায়েলের সাথে জর্ডানের শান্তি চুক্তি অনেক নাগরিকের মধ্যে ক্রোধের জন্ম দেয়,  যারা স্বাভাবিককরণকে তাদের ফিলিস্তিনি ভাইদের অধিকার বিক্রি করা হিসাবে দেখেন।

মঙ্গলবারও আম্মানের সড়কে জড়ো হয়ে মানুষজন ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। কয়েক হাজার বিক্ষোভকারী হামাসের সমর্থনে স্লোগান দেয় এবং সরকারের কাছে আম্মানে ইসরায়েলি দূতাবাস বন্ধ করে শান্তি চুক্তি বাতিলের দাবি জানায়। 

Related Topics

টপ নিউজ

ফিলিস্তিন / গাজা / ইসরায়েল / হামাস / জর্ডান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
    বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত
  • প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ছবি: সৌজন্যে
    তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: সম্পর্ক জোরদারে বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • ছবি: সংগৃহীত
    ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 
  • ছবি: আনাদোলু এজেন্সি
    ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

Related News

  • গাজায় গণহত্যায় ইচ্ছাকৃতভাবেই শিশুদের টার্গেট করছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
  • লেবাননে যুদ্ধের অবসান ও সেনাদের ঘরে ফেরানোর দাবি ইসরায়েলি সৈনিকদের মা-বাবার
  • লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি ও তেল রপ্তানির অনুমতি না পেলে হরমুজ খুলবে না ইরান
  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর ইরানকেই যুদ্ধে বিজয়ী মানছেন ৯২% ইসরায়েলি: জরিপ

Most Read

1
বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
অর্থনীতি

বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

3
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: সম্পর্ক জোরদারে বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

4
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 

6
ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]