Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
এলইডি বাতিতে ব্যবহৃত কোয়ান্টাম ডটের জন্য নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

আন্তর্জাতিক

রয়টার্স
04 October, 2023, 04:50 pm
Last modified: 06 October, 2023, 04:00 pm

Related News

  • ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো; ট্রাম্প বললেন, 'ধন্যবাদ, মারিয়া'
  • ২০২৫ সালের নোবেল বিজয়ীদের আইকনিক প্রতিকৃতি আঁকা কে এই নিকোলাস এলমেহেদ?
  • ‘শান্তির জন্য কিছু না করেই’ নোবেল পেয়েছেন অনেকে: পুতিন
  • যুক্তরাষ্ট্র ছেড়ে সুইজারল্যান্ডে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ দুফলো ও অভিজিৎ
  • নোবেল কমিটি ‘শান্তির চেয়ে রাজনীতিকে’ বেশি প্রাধান্য দেয়: হোয়াইট হাউস 

এলইডি বাতিতে ব্যবহৃত কোয়ান্টাম ডটের জন্য নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

‘গবেষকেরা বিশ্বাস করেন ভবিষ্যতে এ কোয়ান্টাম ডট নমনীয় ইলেকট্রনিক্স, ক্ষুদ্র সেন্সর, পাতলা সোলার কোষ ও এনক্রিপ্টেড কোয়ান্টাম যোগাযোগে অবদান রাখবে।’
রয়টার্স
04 October, 2023, 04:50 pm
Last modified: 06 October, 2023, 04:00 pm
বুধবার সংবাদ সম্মেলনে ২০২৩ সালে রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করছেন নোবেল কর্তৃপক্ষ। ছবি: টিটি নিউজ এজেন্সি/ক্লডিও ব্রেসিয়ানি ভিয়া রয়টার্স

২০২৩ সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন মুঙ্গি বাওয়েন্দি, লুইস ব্রুস এবং অ্যালেক্সি একিমভ। 'কোয়ান্টাম ডটের আবিষ্কার ও সংশ্লেষণের' জন্য তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

এ কোয়ান্টাম ডট কম্পিউটারের মনিটর ও টেলিভিশনের পর্দাকে আলোকিত করে। এছাড়া এটি ব্যবহার করে চিকিৎসকেরা টিউমার অনুসন্ধান করেন।

'এ নোবেলজয়ী বিজ্ঞানীরা… এত ক্ষুদ্র কণা তৈরিতে সফল হয়েছেন যে এসব কণার গুণাবলি কোয়ান্টাম প্রপঞ্চ দিয়ে নির্ধারণ করা হয়। কোয়ান্টাম ডট নামক এ কণাগুলো এখন ন্যানোপ্রযুক্তিতে অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে,' এক বিবৃতিতে বলেছে দ্য নোবেল কমিটি ফর কেমিস্ট্রি।

'গবেষকেরা বিশ্বাস করেন ভবিষ্যতে এ কোয়ান্টাম ডট নমনীয় ইলেকট্রনিক্স, ক্ষুদ্র সেন্সর, পাতলা সোলার কোষ ও এনক্রিপ্টেড কোয়ান্টাম যোগাযোগে অবদান রাখবে।'

ন্যানোপার্টিকল ও কোয়ান্টাম ডট এলইডি বাতিতে ব্যবহার করা হয় এবং ক্যান্সার টিস্যু দূর করার সময় শল্যচিকিৎসকদের সহায়তা করতে পারে এগুলো।

দ্য রয়্যাল সুইডিশ অ্যাকডেমি অভ সায়েন্সেস-এর দেওয়া শতর্বর্ষেরও বেশি পুরোনো নোবেল পুরস্কারের আর্থিকমূল্য ১১ মিলিয়ন সুইডিশ ক্রাউন বা প্রায় নয় লাখ ৯৭ হাজার ৯৫৯ মার্কিন ডলার।

এর আগে বুধবার (৪ অক্টোবর) যথাসময়ের আগেই এ বছরের রসায়নে নোবেল বিজয়ী তিন বিজ্ঞানীর নাম নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছিল নোবেল কর্তৃপক্ষ।

নোবেলবিজয়ী মুঙ্গি বাওয়েন্দি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অভ টেকনোলজি (এমআইটি)-তে পড়ান। কলম্বিয়া ইউনিভার্সিটির এমেরিটাস অধ্যাপক লুইস ব্রুস। আর অ্যালেক্সি একিমভ ন্যানোক্রিস্টাল টেকনোলজি ইনক. নামক একটি প্রতিষ্ঠানে চাকরি করেন।

এর আগে ১৯৭২ সাল থেকে ২৩ বছর এটিঅ্যান্ডটি বেল ল্যাবস-এ ন্যানোক্রিস্টালস নিয়ে গবেষণা করেছিলেন ব্রুস।

বাওয়েন্দির জন্ম প্যারিসে। তিনি বেড়ে উঠেছেন ফ্রান্স, তিউনিসিয়া, ও যুক্তরাষ্ট্রে। ১৯৯০ সালে এমআইটিতে যোগদানের পর ১৯৯৬ সালে প্রতিষ্ঠানটিতে অধ্যাপক পদে আসীন হন তিনি।

অন্যদিকে সাবেক সোভিয়েত ইউনিয়নে একিমভের জন্ম। ১৯৯৯ সালে ন্যানোক্রিস্টাল টেকনোলজি ইনক.-এর প্রধান বিজ্ঞানী হন তিনি।

এ সপ্তাহের শুরুতে এ বছর চিকিৎসা ও পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারবিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

নোবেল পুরস্কার / নোবেল পুরস্কার ২০২৩ / রসায়নে নোবেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
    মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • ছবি: ইউএনবি
    ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

Related News

  • ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো; ট্রাম্প বললেন, 'ধন্যবাদ, মারিয়া'
  • ২০২৫ সালের নোবেল বিজয়ীদের আইকনিক প্রতিকৃতি আঁকা কে এই নিকোলাস এলমেহেদ?
  • ‘শান্তির জন্য কিছু না করেই’ নোবেল পেয়েছেন অনেকে: পুতিন
  • যুক্তরাষ্ট্র ছেড়ে সুইজারল্যান্ডে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ দুফলো ও অভিজিৎ
  • নোবেল কমিটি ‘শান্তির চেয়ে রাজনীতিকে’ বেশি প্রাধান্য দেয়: হোয়াইট হাউস 

Most Read

1
বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা

2
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]