Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
নারায়ণগঞ্জে করোনা জয়ী পুলিশ সদস্যদের সংবর্ধনা

বাংলাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
01 June, 2020, 08:30 pm
Last modified: 01 June, 2020, 08:33 pm

Related News

  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে টিআইবি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি

নারায়ণগঞ্জে করোনা জয়ী পুলিশ সদস্যদের সংবর্ধনা

জেলার মাসদাইরে অবস্থিত পুলিশ লাইনে করোনা বিজয়ী ১০১ জন পুলিশ সদস্যকে এ সংবর্ধনা দেওয়া হয়।
নারায়ণগঞ্জ প্রতিনিধি
01 June, 2020, 08:30 pm
Last modified: 01 June, 2020, 08:33 pm

নারায়ণগঞ্জে করোনা জয়ী পুলিশ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

সোমবার দুপুরে জেলার মাসদাইরে অবস্থিত পুলিশ লাইনে করোনা বিজয়ী ১০১ জন পুলিশ সদস্যকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় করোনা বিজয়ী পুলিশ সদস্যদের হাতে ফুলের শুভেচ্ছা তুলে দেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুাপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নুরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার সুবাস সাহাসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সুপার জায়েদুল আলম জানান, নারায়ণগঞ্জে কর্মরত ১৪৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ১০১ জন পুলিশ সদস্য করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন। বাকি ৪৮ জন সদস্য এখনো করোনার সঙ্গে যুদ্ধ করছেন। তাদের সবাই পুলিশের নির্মিত আইসোলেশন সেন্টারে অবস্থান করে চিকিৎসা সেবা গ্রহণ করছেন।

তিনি আরো জানান, নারায়ণগঞ্জে এত পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেও তাদের মনোবল চাঙ্গা রাখার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহন করা হয়। আশা করি বাকি পুলিশ সদস্যরাও সুস্থ হয়ে দ্রুত কাজে যোগ দিতে পারবে।

এদিকে নারায়ণগঞ্জ বিজয়ী পুলিশ সদস্যরা জানান, রাস্তায় জনসমাগম প্রতিরোধ ও করোনার ভয়বাহ পরিস্থিতিতে রাস্তায় কাজ করার সময় করোনায় আক্রান্ত হয়েছিলেন তারা। কিন্ত আক্রান্ত হওয়ার পর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা তাদের চিকিৎসাসহ সার্বিক বিষয় তদারকি করেন। যে কারণে অসুস্থ থাকার সময় তাদের মনোবল চাঙ্গা ছিলো।

জেলা পুলিশ লাইন্সের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সুচনা আক্তার বলেন, "গত ১ মে শরীরে করোনার উপসর্গ দেখা দিলে আমরা স্বামী-স্ত্রী দুইজন করোনা পরীক্ষা করি। ৫ মে দুইজনের টেস্ট পজেটিভ আসে। আমাদের একটি ছোট বাচ্চা রয়েছে। ফলে খুব ভেঙ্গে পড়েছিলাম। ওই সময় জেলা পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্মকর্তারা আমাদের খোঁজ খবর নিয়েছেন। ঘরের বাজার সদাই থেকে শুরু করে বাচ্চার দুধও জেলা পুলিশের পক্ষ থেকে কিনে বাড়িতে পাঠানো হয়েছে।"

আইইডিসিআরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় আরো দুই জনের মৃত্যু ও নতুন করে ১৩৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮২ জন এবং আক্রান্ত দুই হাজার ৯২৩ জনে। এ ছাড়া করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন ৮০৬ জন। 

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ সোমবার সকালে এ সব তথ্য নিশ্চিত করেছেন। 
 
Related Topics

টপ নিউজ

পুলিশ / করোনাজয়ী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে টিআইবি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]